somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গানটা তোকে দেয়া হলোনারে আবিদ!

৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতমাসে কোনো একদিন অফিসের লিফটের জন্য অপেক্ষা করছি। গ্রাউন্ড লেভেলে এসে লিফট খুলতেই আমি অবাক! আবিদ! "আনন ভাই..." বলেই জড়িয়ে ধরলো আমাকে! "কিরে তুই", উত্তরে আবিদ বললো, "এখানে ইন্টারভিউ ছিলো! পাত্তি-টাত্তি নিয়ে বলছি, বাড়ায়া-টারায়া দিলে আসুম"। তারপরই বললো, " আপনার ঐ গানটা আমারে আর দিলেননা!" আমি বললাম, "কোনটা"। "ঐযে, তোর একটু হাসির জন্য"। আমি হাসলাম, বললাম, "গানটা তো আমার খুব পছন্দের, আমি এটা নিজেই করবো"। তারপর বললাম, "এখানে জয়েন করলে, দুইভাই মিলে গান-বাজনা করে ফাটায়া দিবো!" এই ছিলো আবিদের সাথে আমার শেষ কথা!

আমার সাথে আবিদের সখ্যতা কোনো বয়সের সীমানায় বাধা ছিলো না। আসলে ওর মধ্যে একটা গুণ ছিলো, যে কাউকে খুব সহজেই বন্ধু করে ফেলতো! ওর সেন্স অফ হিউমার অসাধারণ। ক্লোজআপ ওয়ানের কাজের সময় আমি, আবিদ, পুতুল, সুপন রায়, পার্থদা, নুমা আপা (ফাহমিদা নবী), কৌশিক দা, সামি ভাই ও ক্লোজআপ- এনটিভির অন্যান্য বন্ধুরা চুটিয়ে আড্ডা দিয়েছি। এতো প্রাণবন্ত ও অশেষ তারুণ্য ছিলো আবিদের যে ও হয়ে থাকতো আড্ডার শিরোমণি।

আবিদ খুব, খুবই অপ্রত্যাশিত ভাবে আমাদের ছেড়ে চলে গেলো! সামনে জীবন তো আরো পড়ে ছিলো ওর, স্বপ্নপূরণের পথে এখনো অনেক হাঁটা বাকী ছিলো! কিছুই হলো না! কি সান্তনা দিবো নিজেকে, কি সান্তনা পাবে ওর প্রাণপ্রিয় বাবা-মা-বোন-বন্ধুরা আমি জানিনা!

সেই গানটার কথা আবার মনে পড়ছে। পথে ঘাটে যেখানেই যেভাবে আবিদের সাথে দেখা হতো, দুষ্টমিভরা কন্ঠে আবদার করতো- আনন ভাই গানটা তো দিলেন না! গানটা তাহলে একটু গেয়ে শোনান!

সেই গানেরই শেষ চার লাইন আবিদকে উৎসর্গ করছি-

"একদিন কিছু থাকবেনা এই ভুল-বোঝাবুঝি,
চলে যেতে হবে আমাদের নিশ্চুপ-সোজাসুজি,
তোর হৃদয়ে আমি ছিলাম, আমার হৃদয়ে তুই!
এটাই সম্বল বেঁচে থাকার জানবে অন্তরযামী...

বুঝেও কেন না বোঝার ভান,
করে চলে যাস,
তুই ছাড়া খুব বিষন্ন আমার নীলাকাশ..."

গানটা তোকে দেয়া হয়নি আবিদ! হয়তো কোনো একদিন দিয়েও দিতাম, সেই সুযোগও থাকলো না বন্ধু! পারলে ভাইটিকে ক্ষমা করিস, ভালো থাকিস।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১১ সকাল ১০:১৩
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×