somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীরব সমাজ, সরব সি সি ক্যাম!

০৪ ঠা অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজও দৈনিক যুগান্তরে সিলেটের বিয়ানীবাজারে কিশোরীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের একটি খবর ছাপা হয়েছে। এখন ভিকটিমের পরিবারকে শাসানো হচ্ছে এই বলে যে, মামলা তুলে না নিলে ভিডিওচিত্র প্রকাশ করে দেয়া হবে। কি দু:সাহস এই ডিজিটাল অপরাধীদের!

ক্ষতটা দিনে দিনে বড়ো হচ্ছে। পায়ের ক্ষত সারা শরীর শেষে এখন ছড়াচ্ছে মগজে। মূল্যবোধের মূল্যসূচকে নামছে দারুণ ধ্বস! মূল্যবোধ প্রতিনিয়ত হচ্ছে ঘৃণিত! হবেই না বা কেন, মূল্যবোধ কি দিচ্ছে আমাদের- চাকরি, আর্থিক স্বাধীনতা, ভাত-ডাল? না! মূল্যবোধ শুধু দিচ্ছে হ তা শা!! তার সেই হতাশা থেকেই চারিত্রিক অধ:পতনের বাতাসা খেছে নিচ্ছে সুযোগ-সন্ধানীরা। নিজেদের মা-বোনদের শরীর বেচার এক পাশবিক আনন্দে মেতেছে এরা! নিজেদের না হলেও অন্যদেরটা বাজারে বিকোচ্ছে অবলীলায়!

কি সমস্যা এই সমাজের? মনটা কিভাবে-কখন দখল করে নিলো এই অধ:পতন?
বিকৃত কামনা আর উদরপূর্তিই কি জীবনের সব কিছু? কোনো দায়িত্ববোধ নেই, ভালোবাসা নেই!! বেচা কেনা- কেনা বেচা করতে করতে বিবেকই কিনা শেষে হয়ে গেছে পণ্য। এই সমাজে বিবেকের দাম পর্ণোগ্রাফীর সমতুল্য।

একজন বেশ্যার ছেলে ডাক্তার হয়ে হাজার মানুষের সেবা করতে পারলে আমরা যারা সম্ভ্রান্ত পরিবারের, সুশীল সমাজের অধিবাসী- আমাদেরতো আরো ভালো কিছু করা উচিৎ! আমরা কিনা মোবাইল ক্যামেরায়, সিসি ক্যামেরায়, গোপন ক্যামেরায় অমানুষের মতো, দায়িত্ব কান্ডজ্ঞানহীন ভাবে অন্যের সম্মান হানি করছি। পুরো সমাজটাকেই বেশ্যা বানাতে চাইছি!! এতো ক্ষুধা কেন আমাদের? এই ক্ষুধা আমাদের কোথায় নিয়ে যাবে?

মনের হিডেন ক্যামেরাটা আগে সরাতে হবে। মা আর বোন অথবা প্রতিহিংসাপরায়ণ হয়ে প্রতিপক্ষকে বেশ্যা বানানো বিকৃত ইচ্ছাটাকে দমন করতে হবে। পুরো সমাজকে ব্রোথেল বানানোর যে প্রাণান্তকর চেষ্টা সেটা বন্ধ করতে হবে। নিজেকে ফেরাতে হবে আগে!

আর আইনপ্রয়োগকারী এবং সরকারের কথা কি বলবো! সমাজের এই অধ:পতন নিয়ে এরা মোটেও চিন্তিত না। বেশ্যাসমাজে যাতে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারে সেটার পুরো বন্দবস্ত করে ফেলে এই পৃষ্ঠপোষকের দল। দুই একটা কীটকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিলেই কিন্তু আইনের অবেশ্যাত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়। আইনের ওপর মানুষ ভরসা করতে পারে! কিন্তু বিকৃত কৌশলের আশ্রয় নিয়ে সরকার ও তার আইন নীরব ভূমিকা পালন করছে, ধীরগতিতে এগুচ্ছে। এগুলোর মানে কি? আমরা তো এমন ডিজিটাল বাংলাদেশ চাইনি, যে দেশ মা- বোনদের ইজ্জত বিক্রেতা দেশ হিসেবে পৃথিবীর বুকে আলোচিত হবে!

এখন এক বন্ধু অন্য বন্ধুকে দেখা হলে বলে, " কি মামা, নতুন কারো কিছু বের হইছে?", "নে আমার কাছে অমুকের টা আছে! ব্লু টুথটা অন কর/ পেড্রাইভটা দে" কি ভয়ংকর। কি আত্মঘাতী!! এদের দিয়ে জাতির কি হবে, দেশের কি হবে? আমি জানিনা!! পচনটা রোধ হবে কবে?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×