হে শান্তির দূত,
তুমি আমাদের গর্ব, স্বপ্নের মানুষ। তোমার উপস্থিতিতে আমাদের বুকের পদ্মায় এখন ইলিশ বৃষ্টি, এ মিলন আড়ং যেন হয়ে গ্যাছে গ্রামীণ সবুজ। গ্রহণ কর আমাদের সঞ্চিত ভালবাসা, রূপালি-দীপালি শুভেচ্ছা সব।
হে দূরদর্শী চিন্তা নায়ক,
"একদিন আমাদের ছিল সব- গোলায় ধান, গোয়ালে গরু, পুকুরে মাছ। গামছায় বাঁধা কৃষকের হাসি, মাটির হাঁড়িতে কৃষাণীর সুখ। বাতাবীলেবুর গন্ধমাখা চাঁদ জোছনা, গল্পের আসর। নদী ও নারী ছিল নিরাপদ।" -- এসব শুধু পুরনো পুঁথির পাঠ। তুমি দেখলে ভিন্ন চিত্র। দারিদ্র্য ক্লিষ্ট মানুষ, নির্যাতিত নারী আর গতিহীন নদী। উই পোকার দখলে গ্রামীণ অর্থনীতি। তুমি ধ্যানমগ্ন ঋষি হয়ে মন্ত্র খোঁজলে মুক্তির। জাগালে গ্রাম, জাগালে মানষ, নারীর অন্তর জাগালে শ্রমের মন্ত্রে। যদিও তোমার প্রয়াস এখন আকাশমুখী, তবু তুমিতো জানো আজও কতজন বাংলাদেশী দারিদ্র্য সীমার নিচে করছে অবস্থান। হাত ধরে তাঁদের টেনে তোল- ড.মুহাম্মদ ইউনুস। তোমার চারুপথেই করতে চাই পুরনো পুঁথি পাঠ-- গোয়ালে গরু, গোলায় ধান, পুকুরে মা....
নোবেল বিজয়ী হে প্রিতম ঋষি,
আমরা যখন অবনত হতে হতে বনসাঁই । তোমর নোবেল প্রাপ্তি তখন আমাদের নিয়ে গেছে সূর্য সীমায়। তোমার সাফল্য বাংলাদেশের সাফল্য, সাফল্য বাঙালি জাতির। তুমি ধারণ করে আছ আজ বাংলাদেশ। কামনা তুমি দেশের হয়ে তাক, জাতির হয়ে থাক, কোন বিশেষ পক্ষের নয়। জাতির ঐক্য গাঁথায় তোমাকে বড়ো দরকার । কোলো ইতিহাস তাড়াতে পাশে তোমাকে চাই।
হে নতুনের অভিযাত্রী
আমারা - প্রিয়জন, ধানক্ষেত,কাশবন , হলুদ সর্ষের দীঘল মাঠ আর দিগন্ত বিস্তৃত সবুজ ছেড়ে জীবিকার প্রয়োজনে আস্তানা গেড়েছি এই দূর প্রবাসে। আমাদের শ্রম আর ঘাম মিলেমিশে একাকার। আমাদের এখন আছে আত্মসুখ, আমাদের শ্রম লব্ধ রোজগারে মজবুত হচ্ছে দেশের আর্থনীতিক বুনিয়াদ। দেশের কল্যাণে আমরা করতে চাই আরো ব্যাপকভাবে অংশ গ্রহণ। আমাদের জন্য যদিও ভাবা হচ্ছে অনেক কিছু, কিন্তু তা সীমিত পরিসরেই এ যাবৎ হয়েছে কার্যকর। আমরা স্বদেশে আসি-যাই বারবার। শিকড় প্রোথিত করতে পারি না কেন যেন সেখানে আর। তুমি আমাদের জন্য তৈরি করে স্বপ্নময় কোন পথ, ডাক দিও ছায়াতলে। আমরা স্থিত হতে চাই স্বদেশে তোমার নঁকশা আঁকা পথে।
তোমার স্বাস্থ্য অটুট থাকুক। মেধা মনন হোক চির সবুজ। মানুষের কল্যাণে, জাতির কল্যাণে সময় তোমার সাথি হোক।
দীর্ঘজীবি হও তুমি। শান্তি হোক চিরস্থায়ী। সুখি- সমৃদ্ধ হোক বাংলাদেশ।
প্রীয়মাণ
রিয়াদ প্রবাসী সকল বাংলাদেশী।
তারিখ: ৬ সেপ্টেম্বর। ২০০৭ খ্রিষ্টাব্দ
রিয়াদ। সৌদি আরব।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



