সামনে পরীক্ষা।
এখন থেকে তারাতারি ঘুমাতে যেতেই হবে।সকালে উঠার জন্য।সিভি টা নতুন করে লিখে যখন ঘুমাতে গেলাম তখন বাজে ৩টা।ঘুম আসছে না,তাই মোবাইল এর mp3 player এ গান শুনার চেষ্টা করলাম,সব আগে শোনা হয়ে গেছে,ধুর!অ্যালার্ম সেট করে দিয়ে গেলাম ঘুমাতে,সম্ভবত ৪টায় ঘুমিয়েছি,সাথে বেডসাইড ক্লকের ফাউল টিক্ টিক্ টিক্....।যথারীতি অ্যালার্ম বাজার শব্দ কানে এল না,যদিও মোবাইল বালিশ এর নিচেই থাকে।ঘুম ভাংলো ৮টায়।ঘন কুয়াশার কারনে বডি ক্লক বলতে থাকল,এখন ৮টা হতেই পারে না,ঘুমাও।উঠলাম ১১টায়।বিরক্তিকর কুয়াশার জালে ঢাকা পৃথিবী।পড়তে বসতেই হবে।আবিষ্কার করলাম একটা লেকচার স্লাইড মিসিং,ইয়াহু গ্রুপ থেকে লিংক নিয়ে করলাম ডাউনলোড।সাইজ ও কম না,৮২ মেগাবাইট!স্লাইড ওপেন করলাম,পরিচিত লাগে কেন?হার্ড ডিস্ক সার্চ করে দেখা গেল আগেই নামাইসিলাম,***।
সামনে পরীক্ষা।তার মাঝে,আগে,পরে জায়গায় জায়গায় সিভি,রেসুমে ড্রপ,জব সার্চ।থিসিস এর ফাইনালাইজেশন।ঘুমের বিজয়।মাথাব্যাথা।স্লাইড এর ক্ষ্যাত মার্কা নীল রং।বিরক্তিকর কুয়াশা।
ধ্যাত্তেরিকা....
অসহ্য!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


