যেহেতু,
আমাদের দেশের রাজনৈতিক দল্গুলোর মধ্যে কোন মতৈক্য নাই
এবং
আদর্শগত ভাবে প্রত্যেকেই ১৮০ ডিগ্রী বিপরীত মতাদর্শ পোষন করে
এবং
এই রাজনৈতিক অনৈক্য দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করিতেছে
এবং
আমাদের দেশের জনগনের মাঝে বিভেদ সৃষ্টি করিতেছে
সেহেতু,
আমাদের দেশে রাজনৈতিক দল্গুলোর মধ্যকার বিদ্যমান বিরোধ ও সংঘাত নিরসনে একখানা প্রস্তাব উত্থাপন করা হৈলঃ
১। দেশের প্রধান প্রধান ও প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর মধ্যে ভোট সংখ্যা ও রাজনৈতিক শক্তির বিবেচনায় সারা দেশ ভাগ ভাগ করিয়া তুলিয়া দিতে হইবে। নিচের ছবিতে এর একখানা খসড়া দেখানো হৈলঃ
ছবিতে নীল রং আওয়ামী শাসিত বাংলাদেশ, ম্যজেন্টা জাতীয় পার্টি, সোনালী বিএনপি, লাল জামাত, টিয়া বাম, ও খয়েরী সংখ্যালঘু শাসিত বাংলাদেশ হৈবে।
২। বর্তমান বাংলাদেশের যে কেউ পছন্দমত যেকোন দেশের স্থায়ী নাগরিক হৈতে পারিবে।
৩। প্রত্যেক্টি ভাগই স্বতন্ত্র দেশ হৈবে। এবং আলাদা নামে পরিচিত হবে, যেমন- জাতীয়তাবাদী বাংলাদেশ, বঙ্গবন্ধু দেশ, কিংবা ইস্লামী বাংলাদেশ।
৪। প্রত্যেক্টি দেশের বর্ডার ২০ ফুট উচু পাচিল দ্বারা ঘেরা থাকিবে।
৫। একটি দেশের সাথে আরেকটি দেশের কোন কোন সম্পর্ক থাকিবে না।
৬। প্রত্যেক্টি দেশের ভিন্ন ভিন্ন সংবিধান থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



