আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেনঅনেকে জানতে চেয়েছেন কিভাবে দেশে টাকা আনতে হয় । অনেক গুলো উপায় আছে । আমি সব গুলই পোস্ট করব পার্ট বাই পার্ট । আজ বলব কিভাবে আ্যালার্টপে ও পেপাল থেকে মোবাইল এর মাধ্যমে সহজে টাকা আনবেন ।
ইন্টারনেটে অর্থ লেনদেনের সবচেয়ে জনপ্রিয় এবং সহজ পদ্ধতি হচ্ছে “পেপাল” তবে দূর্ভাগ্যজনক হলেও সত্য হচ্ছে বাংলাদেশে এর কোন সার্ভিস নেই এবং কবে নাগাদ এটি চালু হবে তা কেউ সঠিক করে বলতে পারে না। আর এজন্য সবচেয়ে বড় খেসারত দিতে হচ্ছে বাংলাদেশী ফ্রিল্যান্সারদেরকে। পেপাল না থাকার কারণে অনেক রাস্তা ঘুরিয়ে, বিভিন্ন সার্ভিস চার্জ দিয়ে সবশেষে টাকা হাতে পাওয়া যায়। সেক্ষেত্রে পেপালের বিকল্প না খোজে আমাদের আর কোন উপায় থাকে না। পেপালের প্রধান বিকল্প হিসেবে “আ্যালার্টপে”। এটি পেপালের মতই একটি সহজ ও জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি ।
আমি যেভাবে পেপাল ও আ্যালার্টপে থেকে মোবাইলে টাকা এনে নেট বিল পরিশোধ করি তা আজ আপনাদের সাথে শেয়ার করব ।
যে কোনভাবে একটি পেপ্যাল একাউন্ট খুলে (ভেরিফাই এর দরকার নেই) তারপর সেখানে আয়ের জমাকৃত টাকা remit2cell.com থেকে সরাসরি মোবাইলে নিযে আসা যায়। যা থেকে খুব সহজেই নেট বা মোবাইল বিলের খরচটা হয়ে যায় ।
প্রথমে এই লিঙ্কে http://adf.ly/3yCMa যান এবং নির্দেশনা গুলো দেখে নিন ।
Amount এর স্হানে আপনার প্রয়োজনীয় অনুযায়ী amount বসান তবে নূন্যতম 3 ডলার দিতে হবে ( 5 % সার্ভিস চার্জ ওরা কেটে রাখবে )
Mobile number এর স্হানে 88 সহ আপনার মোবাইল নাম্বার লিখুন
এরপর Alertpay donate বাটনে ক্লিক করুন ।
এরপর আপনাকে Alertpay পেমেন্ট প্রসেসিং পেজে রিডিরেক্ট করা হবে । পেমেন্ট প্রসেসিং এর ২ মিনিটের মধ্যে আপনার মোবাইল রিচার্জ হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



