somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৌ পটাইনের থুক্কু, বৌ-এর বান্ধবী পটাইনের রেসিপি..;)

০৩ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক দুপুর বেলা মোবাইলে আওয়াজ হইল - মৌসুমী কইল - দাদা বাড়ী আইবেন কখন?
মৌসুমী হইল আমার পন্ডিতের (অর্ধাঙ্গিনী) বান্ধবী। সুন্দরী ।
কইলাম অফিসে কাম আছে ।
(মনে মনে কইলাম যাওনের ইচ্ছা জাগে - কিন্তু যাই কি কইরা, তোমার ডাকে গেলে যে বাড়ীতে অশান্তি লাগবো,পন্ডিতে কইবো - আমি ডাকলে আসার সময় পাওনা, আর.....)
মৌসুমী কইল - দাদা আইজ একটু তাড়াতাড়ি আইতে পারেন?
আমি আবারও কইলাম - কাম আছেতো - যাই কি কইরা ? (যাওনের ইচ্ছা পুরাদমে)
কিছুক্ষণ পরে যা ভাবতে ছিলাম - তাই হইল। মোবাইলে আবার মধুর আওয়াজ আইল (রিং-টোন তো আলাদা)
কইলাম - কি কও?
আইজ একটু তাড়াতাড়ি বাড়ী আইতে পারবানা ? মৌসুমী অনেকদিন পর আইছে - হ্যারে কিছু খাওয়ান লাগেতো ।
আমি আইৎকা উঠি, আবার আভেন নাতো....?
কামের ভান কইরা কইলাম - দেখি কখন আইতে পারি।
আইজ একটু তাড়াতাড়ি আইতে হইবোই । আমি বাজারে যাইতাছি । কি কি আনুম কওতো । হ্যারে কি কি খাওইবা ।
আমি কইলাম - রান্না কি আমি করুম ?
মোবাইলটা ট্রান্সফার হইলো - মৌসুমী কইলো - হ দাদা আপনার হাতেই খামু ।

(খাইছে - মনটা আনচান কইরা উঠলো) - কইলাম - চেষ্টা কইরা দেখতাছি - কত তাড়াতাড়ি আইতে পারি ।
তাড়াতাড়িই বাড়ী গেলাম । তিনখান পদ নিজে কইরা বউয়ের বান্ধবীরে খাওইলাম - আমার হাতে না । হ্যায় অবশ্য নিজের হাতেই খাইল।
চিকেন স্যুপ, ফিস ফ্রাই, চিকেন ফ্রাই আর টমাটো ফ্রাই।

একখান রেসিপি দিলাম আপনাগো লেইগ্গা - কইরা খান - আমারে আবার গাইল দিয়েন না ।

ফিসফ্রাই:

তিন খান তেলাপিয়া মাছ - একই সাইজের লইবেন। মাছ আলারে কইবেন ধারালো চাকু দিয়া লম্বালম্বিভাবে পেট ফাইরা নাড়িভুড়ী বাইর কইরা দিতে। পিঠের দিকও যতটা পারে লম্বালম্বি কইরা ফাইরা কাঁটা বাইর কইরা দিবো।

আটখান কাঁচা লংকা,দশবারো খান পুদিনা পাতা বাইটা চার ছোটা চামুচ লেবুর রস ও আন্দাজ মতো লবন দিয়া মাইখ্খা মাছের পেটের/পিঠের ভিতরে ভালভাবে মাখাইয়া ফ্রিজের মধ্যে থুইয়া আধাঘন্টা মেরিনেড কইরা লন। হলুদ দিয়েন না । তারপর ফ্রাইপ্যানে ভাইজা থুইয়া দেন।
এইবার একটা স্টক বানান - টক দই আধা কাপ,শুকনা লংকার গুড়া দুই ছোটো চামচ,চারকোয়া রসুন বাটা,পেঁয়াজ দুইখান বাটা,আদা এক টুকরা বাটা, একটু জিরার গুরা, একখান টমাটো কুচাইয়া লবন মিশাইয়া ফ্রাইপ্যানে সাঁতলাইয়া মাছগুলান দিয়া ভাল কইরা ভাইজ্জা লন ।

এইবার দুইখান ময়দার রুটি বানাইয়া একখান রুটির উপর মাছ রাইখা আর একখান রুটি দিয়া ঢাইকা দেন। বাকী রুটি চাকু দিয়া কাইটা দেখতে সুন্দর কইরা চাইরদিক ভাল কইরা মুইরা দিবেন । দুই দিকে দুইটা ছোটো ফুটা কইরা দিয়েন।

ফ্রাইপ্যানে উল্টাইয়া পাল্টাইয়া ভালো কইরা ভাইজ্জা বাকী স্টক, ধইনা পাতা, চিলি সস্ , পিঁয়াজ, গাজর, শশা কুচাইয়া দিয়া প্লেটে সাজাইয়া দেন।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৯
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×