somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার কে? যিনি অনেকবার লজ্জাজনক হার থেকে খেলাকে টেনে নিয়ে আসতেন

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার কে ........ ??? আপনার দৃষ্টিতে কে তিনি? যিনি অনেক লজ্জাজনক হার থেকে খেলাকে টেনে এনেছেন। যারা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেন। তাদের মনে থাকার কথা। বাংলাদেশ যখন প্রথম ওয়ানডে স্ট্যাটাস পায় তখন থেকে শুরু করে একজন মানুষ পুরো খেলাটাকে আগলে রাখতেন। আমরা তাকিয়ে থাকতাম কত বড় স্কোর করবে বাংলাদেশ। ব্যাটিং ইনিংস শুরু হতে না হতেই অন্তত ৩০ থেকে ৪০ রানের মধ্যে ৩/৪/৫ টা উইকেট শেষ! তখনই তিনি মাঠে আসতেন কোন একজনকে পার্টনার করে অনেক কষ্ট করে দলকে টেনে নিয়ে যেতেন ১৫০ থেকে ২০০ রানের মধ্যে। এছাড়া ফিল্ডিং এর সময় উইকেটের পিছন থেকে দলকে সাহস যোগাতেন। এক কথায় চেষ্টা করতেন। যার চেষ্টা দেখেন মুগ্ধ হতাম। যদিও পরে তিনি উপেক্ষিত হয়েছেন। বর্তমান উইকেট কিপারকে দেখলে মনে হয় আসলে তিনি খেলতে এসেছেন নাকি ঠেকায় পড়ে খেলছেন, বুঝে আসে না কিছুই।



এতক্ষনেই বুঝে গেছেন তিনি কে ??? আমার খুবই প্রিয় একজন খেলোয়ার তিনি। আমাকে যদি কেউ বলে বাংলাদেশের ক্রিকেট ইৎতিহাসের সবচেয়ে সেরা ক্রিকেটার কে? আমি এক কথায় বলব "খালেদ মাসুদ পাইলট"। আমাকে যদি কেউ সবচেয়ে বড় পুরস্কার বাংলাদেশের কোন ক্রিকেটারকে দিতে বলে আমি শুধু তাকেই দিব। অনেক কষ্ট করে খেলে অসাধারণ একটা ইনিংস উপহার দিতেন আমাদের।



১৬ আগষ্ট'১১ইং জিম্বাবুয়ে-বাংলাদেশ দলের খেলা চলাকালীন উইকেট কিপার অনেকগুলো সহজ ক্যাচ ফেলে দেয়ায় রেডিও ধারা বর্ণনা শুনছিলাম। জনাব চৌধুরী জাফর উল্লাহ শরাফত সাহেব ঐ সময় অনেক মন্তব্য করেছেন উইকেট কিপারকে নিয়ে যাহা শুনলে বর্তমান উইকেট কিপার সত্যি বিষ্মিত হত। যাক হয়ত শুনেননি তাই বেচে গেছেন।

যুগ যুগ ধরে চলে আসা রাজনীতির হস্তক্ষেপের ফলে চলছে গ্রুপিং এবং তারই নেতিবাচক প্রভাব পড়ছে দলের ভিতরে। এই প্লেয়ারকে বাদ দিতে হবে তার লভিং এর জোর কম। ওকে নিতে হবে কারন তিনি অধিনায়কের প্রিয় পাত্র অথবা নির্বাচকদের চোখের মনি। যার ফলশ্রুতিতে ধীরে ধীরে বাদ পড়েছে আমাদের প্রিয় খেলায়ারগুলো। মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাসুদ সুজন, এনামুল হক মনি, আতাহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু সহ আরো কত খেলোয়ার রাজনীতির হস্তক্ষেপে পিষ্ট হয়েছেন। আমার স্পস্ট মনে আছে ........... ১৯৯৯ সালের বিশ্বকাপের খেলায় "নান্নু ভাইকে নেয়া হয়নি" শুধুমাত্র বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ তাকে দলভূক্তি করা হয় তাও আইসিসি'র অনেক কন্ডিশন ফিলাপ করে। অথচ এই নান্নু ভাই ঐ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে যায়। তাছাড়া দলীয় কোন্দলের কারণে তিনি টেস্ট খেলার ক্যাপটি পর্যন্ত পড়তে পারেনি।

এক কথায় বাংলাদেশের শুধু খেলা নয় যার গোড়া যত শক্ত তিনি তত সম্মানিত। আর যার কেউ নাই তিনি উপেক্ষিত হয়ে থাকেন।




Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:২৫
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×