ফুটবল নিয়ে আরো একটা পোস্ট লিখে ফেললাম, সম্ভবত ২০১২ এর আগে ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে আমার লেখা শেষ পোস্ট এটা।
২০১২ তে কি? ইউরো, বিশ্বকাপের পর সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট। ব্রাজিল আর্জেন্টিনা বাদ দিলে সব জায়ান্টকেই পাওয়া যায় এখানে, আর আমার কাছে বিশ্বকাপের চেয়ে ইউরো বড় কারন এখানে যে ১৬ দল খেলে সবাই ক্লাস টিম। এশিয়া কিনবা নর্থ আমেরিকার বা অস্ট্রেলিয়া থেকে শুধু কোটা ফিল আপ করার জন্য কারো খেলা দেখা লাগে না।
যাই হোক, মতবিরোধ থাকতেই পারে, আসল কথায় ব্যাক করি। এবারের ইউরো যৌথ ভাবে আয়োজন করবে পোল্যান্ড আর ইউক্রেন, ২০১২ এর ৮ জুন থেকে খেলা শুরু। তবে বাছাইপর্ব শুরু হচ্ছে আজ থেকেই (যদি ভুল না করে থাকি)। স্বাগতিক দল দুটা নিয়েই যা প্রবলেম আমার। ইউক্রেন হয়ত কোয়ালিফাই করত ইউরোতে, কিন্তু মনে হয় না পোল্যান্ডের সেই যোগ্যতা আছে। স্বাগতিক হয়েই সরাসরি খেলতেছে তারা।
ফাইনালে কারা খেলবে তাদের সিলেকশনটা এবার একটু জটিল। স্বাগতিক ২টা দল তো সরাসরি খেলবেই, বাছাইপর্বে এবার গ্রুপ আছে মোট ৯টা। এই ৯ গ্রুপের চ্যাম্পিয়ন সবাই চলে যাবে ইউরো ২০১২ তে, সাথে এই ৯ গ্রুপের মধ্যে বেস্ট রানার আপ টিম। এখান থেকে ১২ টিম পাওয়া গেল, বাকি ৪টা স্পটের জন্য বাকি ৮ গ্রুপের রানারআপ প্লে অফ খেলবে।
পোস্ট বড় হয়ে যাওয়ার ভয়ে আর পুরোটা লেখার আগেই ২০১২ চলে আসার ভয়ে টিম বাই টিম এনালাইসিস আর দিলাম না, ওগুলা কমেন্টে থাকবে।
গ্রুপ এ -
জার্মানী, তুরস্ক, অস্ট্রিয়া, বেলজিয়াম, কাজাখস্তান, আজারবাইজান।
বাজি তো জার্মানীর দিকে, বাছাই পর্বে খুব একটা ভুল করে না এরা। দ্বিতীয় হতে পারে তুরস্ক বা বেলজিয়াম থেকে যেকোন এক টিম। তুরস্ককে রাখতেছি কারন টিম একেবারে খারাপ না, আর তুরস্কে এওয়ে ম্যাচ খেলা যেকোন দলের জন্যই অনেক টাফ। তবে আমার প্রেফারেন্স থাকবে বেলজিয়ামের জন্য। কোম্পানি, ফন বাইটেন, আর্সেনালের ভার্মালেন, টিমি সিমন্স আর সবচেয়ে বড় আকর্ষন থাকবে এডেন হ্যাজার্ডের জন্য। বাচ্চা প্লেয়ার হ্যাজার্ড, তবে ইউটিউবে Eden Hazard লিখে সার্চ দেন তাহলেই বুঝবেন কি জিনিষ।
গ্রুপ বি-
রাশিয়া, স্লোভাকিয়া, আয়ারল্যান্ড, মেসিডোনিয়া, আর্মেনিয়া, এন্ডোরা।
ইউরো ২০০৮ এর পর রাশিয়া বিশ্বকাপে নাই, এটাই অনেক বড় অঘটন ছিল আমার জন্য। আশা করি বাছাই তে এমন কোন পেচগী লাগবে না, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পারবে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত রাশিয়ার সব হোম ম্যাচ রাশিয়াই জিতবে। দ্বিতীয় কে, আয়ারল্যান্ড না স্লোভাকিয়া? স্লোভাকিয়া তো বিশ্বকাপের হিট দল, আয়ারল্যান্ডের অবশ্য হালকা পাতলা অভিজ্ঞতা আছে। রবি কিন অবসর নিবে না নাকি?
গ্রুপ সি -
এস্তোনিয়া, ইতালী, সার্বিয়া, নর্থান আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, ফারো আইল্যান্ড
হোপফুলি ইতালী আরামে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এখানে, নতুন কোচ প্রান্দেল্লী অনেক বেশী ওপেন লিপ্পির চেয়ে। কাসানো আর বালোতেল্লিকে একসাথে খেলতে দেখা যাবে, সামনে পাজ্জিনি (আআআআআহ!)। দ্বিতীর হওয়ার জন্যও সার্বিয়াকে কস্ট করতে হবে বলে মনে হয় না।
গ্রুপ ডি -
ফ্রান্স, রোমানিয়া, বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া, বেলারুস, আলবেনিয়া, লুক্সেমবার্গ।
এটাও একটা ইজি গ্রুপ, যা খেলা হবে ফ্রান্স আর রোমানিয়ার মধ্যেই। বিশ্বকাপের ২৩ প্লেয়ারকে কবে আবার জাতীয় দলে আনা হবে নিশ্চিত না, সেকারনে রোমানিয়ার চেয়ে আহামরি কোন শক্ত দল না ফ্রান্স। এনেলকা অনেক ম্যাচের জন্য সাসপেন্ড, তবে এনেলকা ছাড়াও আরো স্ট্রাইকার আছে লরা ব্লার হাতে। রোমানিয়ার ডিফেন্স আবার ভালো বেশ, সাথে সব বলকান দলের মতই ডেড বল স্পেশালিস্ট।
গ্রুপ ই -
হল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, হাঙ্গেরী, মলদোভা, সান ম্যারিনো।
সুইডেনের বিশ্বকাপে যাওয়া উচিত ছিল, সামনের ইউরোতে দেখতে চাই। ইব্রা, উইলেমসন আর কার্লস্ট্রম আসলে বড় পর্যায়ে খেলার যোগ্যতা রাখে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হোয়ার মত টিম না সুইডেনের, ওই পজিশনটা হল্যান্ডই পাবে অঘটন না ঘটলে।
গ্রুপ এফ -
ক্রোয়াশিয়া, গ্রীস, ইসরায়েল, লাটভিয়া, জর্জিয়া, মাল্টা।
ফালতু গ্রুপ, ক্রোয়াশিয়া নিশ্চিতভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। গ্রীস আর জর্জিয়া দ্বিতীয় হওয়ার জন্য ফাইট দিবে, কিন্তু আসলে ইউরোর চুড়ান্ত পর্যায়ে খেলার জন্য কারোরই যোগ্যতা নাই।
গ্রুপ জি -
ইংল্যান্ড, সুইজারল্যান্ড, বুলগেরিয়া, ওয়েলস, মন্টেনেগ্রো।
ইংল্যান্ড, এনিওয়ান? মনেহয় গ্রুপ চ্যাম্পিয়ন হবে, ক্যাপেলো লাস্ট ম্যাজিক দেখাবে, এক বিশ্বকাপেই যা শিক্ষা পাওয়ার পেয়ে গেছে। আর কে, সুইজারল্যান্ড না বুলগেরিয়া? প্রার সমশক্তির টিম এরা, সুইজারল্যান্ডের আছে ফ্রেই, বার্নেট্টা, ইনলার আর ভোলানথেনের মত প্লেয়ার, আবার বুলগেরিয়ার আছে বার্বাটোভ, বজিনোভ, পেট্রোভ আর পেতোভের মত প্লেয়ার। দেখা যাক, আমার কাছে অবশ্য দুইটাই বোরিং টিম।
গ্রুপ এইচ -
পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, সাইপ্রাস, আইসল্যান্ড।
সেই নরওয়ে আর নাই, তারপরও ক্যারু, ইভেরসেন, হেলস্টাড, গ্যামস্ট পেডারসন, আর্নে রিসে ভালোই ফাইট দিতে পারবে। ডেনমার্কেরও স্বর্নযুগ না এটা, ভালো প্লেয়ার কিছু আছে তাও, যেমন রোমেডাল, কালেনবার্গ, পোলসেন আর শক্ত ডীফেন্সে সিমন কার, কোলড্রাপ, এগার, আর জ্যাকোবসেন। পর্তুগাল হয়ত চ্যাম্পিয়ন হবে, কিন্তু একটা চমতকার গ্রুপ ফাইট দেখা যাবে এখানে।
গ্রুপ আই -
স্পেন, চেক, স্কটল্যান্ড, লিথুয়ানিয়া, লিচেস্টাইন।
স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন। আর স্কটল্যান্ড যতই ভালো টিম হোক, চেক রিপাবলিককে বিট করা টাফ হবে। চেকের আসলে বিশ্বকাপেই থাকা উচিত ছিল, কেন যে ঘুমায়ে গেছিলো কে জানে! পিটার চেক, আর্সেনালের রসিস্কি, পোলাক, প্লাসিল, হাবস্ম্যান, রোজেনাল, গ্রাইগেরা আর মিলান বারোস যে দলে থাকে তাদের আসলে উচিত পর্তুগালের সাথে তুলনা হওয়া।
যাই হোক, আমার লেখা শেষ। একটা বাংলাদেশ টাইমের ফিক্সচার দরকার, কারো কাছে থাকলে প্লিজ শেয়ার হিয়ার।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



