somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দয়া করে ভুল ব্যাখ্যা দিয়ে টিমের বারোটা বাজানোর চেস্টা করবেন না, আপনাদের মত সমর্থক নেক্সট ম্যাচে দরকার নাই

০৮ ই মার্চ, ২০১১ রাত ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছবিটা ফেসবুক থেকে পেলাম, লিঙ্ক এখানে



ছবির নিচে বর্ননা ছিল এরকমঃ
বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সময় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি থেকে সাকিবের নামে দুয়ো দিচ্ছিলেন একদল দর্শক। অশালীন কিছু নয় ‘ভুয়া, ভুয়া’ বলে মনের জ্বালা মেটাচ্ছিলেন। চরম ব্যাটিং ব্যারথতার পর দর্শকদের সম্মান দেখানো দূরের কথা পেছনে আঙ্গুল দেখিয়ে উল্টো তাদেরকে জব্দ করলেন সাকিব। ফিল্ডিং থেকে ফেরার পথে হাত দুটো সামনে এনে, সেই দুই আঙ্গুল সোজা করে দেখান। এই ঘটনার হতবাক হয়ে যান দর্শকরা।

শুক্রবার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ শেষে স্যাটেলাইট টিভি চ্যানেল স্কাই স্পোর্টসের পর্যালোচনায় ঘটনাটি তুলে ধরেন আথারটন। অনুষ্ঠানে একে অশালীন অঙ্গভঙ্গী হিসেবে উল্লেখ করেছেন মাইক আথারটন............।।


মাফ চেয়ে গেলাম, বুদ্ধিমত্তা কোন লেভেলে নামলে কি ছবির কি রকম নোংরা ব্যাখ্যা দেয়া সম্ভব এদেরকে না দেখলে জানতাম না!

যার ছবি সেখানে কমেন্ট করার জন্য ওনার সাথে বন্ধু পাতাতে হবে, কিন্তু আমার রুচিতে হয় নাই বলে এখানে আমার মত করে ব্যাখ্যা দেই। সম্পুর্ন নিজের ব্যাখ্যা, ভুলও হতে পারে। কেউ ভুল ধরিয়ে দিলে ম্যাচটা আবার দেখব।

সাকিবের এই আঙ্গুল দেখানো ছবিনিয়েই কত বিতর্ক, সাকিব নাকি এটা দর্শকদের উদ্যেশ্যে দেখাইসে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচে ফিল্ডিং এ নামার সময়। সাকিব হেইট গ্রুপ খোলা হল, এই সেই কত শত, ব্লগে না ঢুকেও ফেসবুক থেকেই আঁচ পাওয়া যায়। তো ছবিটা একটু এক্সপ্লেইন করলে কেমন হয়?

স্কাই নিউজের আথারটন মিয়া নাকি এটা নিয়েও অনেক হইচই করসে শুনলাম, যদিও নিজে শুনি নাই, মাইনষের মুখে শুনলাম। গত কয়দিনে পাবলিকের যে রুপ দেখলাম, বিশ্বকাপের আগে মানুষকে যেভাবে বিশ্বাস করতাম এখন আর সেভাবে করি না।

ছবিটা কেন ভুয়া সেটা ব্যাখ্যা দিচ্ছি নিচে কমেন্টে।

‎(১) তো হাসানুল সাহেব বলেছেন "চরম ব্যাটিং ব্যারথতার পর দর্শকদের সম্মান দেখানো দূরের কথা পেছনে আঙ্গুল দেখিয়ে উল্টো তাদেরকে জব্দ করলেন সাকিব"। হুমমমম কিন্তু উনি যে ছবিটা পোস্ট করেছেন সেটা কখনকার ছবি? ভঙ্গি দেখে মনে হচ্ছে সাকিব জাস্ট দাড়ায়ে আ...ছে, তার ঠিক পিছনেই টিম স্টাফ আর সামনে আরো কিছু প্লেয়ার। টিম স্টাফ আর কাছাকাছি এত মানুষ বা প্লেয়ার তো ফিল্ডিং এর সময় দাঁড়ায় না, তাহলে কখনকার ছবি হবে এটা?

ম্যাচ শেষের প্রেজেন্টশন সেরেমনিতে? হতে পারে, আর টিম যখন ফিল্ডীং এর শুরুতে মাঠে নামে তখন এত টিম স্টাফ থাকে না, খুব বেশী দ্বাদশ প্লেয়ার থাকে তাই ফিল্ডিং সেশনের শুরুর ছবিও না এটা।

প্রেজেন্টেশন সেরেমনির স্টেজ গ্যালারী থেকে খুব একটা কাছেও থাকে না যে দর্শক দূর থেকে আঙ্গুল দেখবে, স্বাভাবিকভাবেই প্রশ্ন আশে সাকিব কি আসলেই দর্শকদের লক্ষ করে দেখাইছে?

দর্শকদের না দেখালে কাকে দেখাবে? পিছনে দাঁড়ানো কোন সহ প্লেয়ারের খুনসুটি থেকেও সাকিবের মজা করার সাইন হতে পারে এটা। বন্ধুরা বন্ধুদের মাঝে মধ্যের আঙ্গুল দেখাবে না মধ্যের পা দেখাবে সেটা নিয়ে নিশ্চয়ই কেউ কিছু আঈন করতে পারবে না।

একটা কথা বলি, স্টেডীয়ামের গ্যালারী আসলে বৃত্তাকার, তাই কোন প্লেয়ার যদি মাঠে খেলার সময় কোন উদ্যেশ্য ছাড়াই থুথু ফেলে, কোন না কোন আবাল দর্শক দাবী করতেই পারে তাকে লক্ষ্য করে থুথু ফেলছে।

(২) হাসানুল সাহেব বলেছেন, "ফিল্ডিং থেকে ফেরার পথে হাত দুটো সামনে এনে, সেই দুই আঙ্গুল সোজা করে দেখান। এই ঘটনার হতবাক হয়ে যান দর্শকরা"। উনি দেখেছেন না শূনা কথায় তাল মিলাচ্ছেন?

তাই যদি হয় তাহলে তো সেই ছবিটাই বেশী হিট হবে, এরকম নির্দোষ ছবি না...। আসলেই কি ছবি আছে?

(৩) পরের লাইন, "স্কাই স্পোর্টসের পর্যালোচনায় ঘটনাটি তুলে ধরেন আথারটন"।
অ্যাশেজ দেখে দেখে পাকছি আমরা, ইংল্যান্ডের সাথে যেকারো ইম্পোর্ট্যান্ট ম্যাচের আগে থেকেই প্রতিপক্ষ খেলোয়ারদের কে সাইকোলজিকালী অ্যাটাক করা যে ইংলিশ মিডিয়ার কালচার, সেটা যদি কেউ না জেনে থাকে তাহলে তার মত ক্রিকেট অজ্ঞ দুনিয়াতে আর কেউ নাই। এই সাইকোলোজিকাল অ্যাটাক শুধু ইংল্যান্ড না, অস্ট্রেলিয়াও করে, আর বেশ ভালভাবেই করে। আর আথারটন আগে যাই থাকুক, এখন পারফেক্ট মিডিয়া ম্যান, তাও আবার স্কাই স্পোর্টসের।

বিশ্বাস না হলে প্রত্যেকটা অ্যাশেজের আগে ইংল্যান্ডের প্লেয়ারদের কলাম বা যা পান পড়ে দেখেন।

(৪) শেষ কথা, আঙ্গুল দর্শকদের দেখাইসে না সহ প্লেয়ারকে দেখাইসে আমি বা কেউ শিউর না হয়েই অনেক ক্যাচাল করছি। সাকিব যদি তামীমের কোন শয়তানী কথায় আঙ্গুল দেখায়, আমাদের কিছু বলার আছে? দে আর গুড ফ্রেন্ডস। আর দর্শকদের দিকেই যদি দেখায়, তাহলে ভুল।

তবে য...েটাই হোক, এই ছবিতে যে দর্শকদেরকে কিছু দেখায় নাই সেটা নিশ্চিত, তাই আমার কাছে ভুল ছবিতে ভুল ব্যাখ্যা দেখার খুব বাজে এজটা প্রচেস্টা।

এখন আসি সাকিবের ভুল (যদি করে) নিয়ে। স্টীভ ওয়াহও ভুল করে, ফ্লেমিংও ভুল করে। ২২ বছরের একটা প্লেয়ার যার কাধে পুরো দেশের স্বপ্নের ভার, তারও ভুল হতেই পারে। আমরা যখন ভুল করি কিছু ফাক আপ করি, তখন কিন্ত সমানে চিল্লায়ে নিজের ঢোল নিজে বাজাই।

তাই কে কি ভুল করছে সেটা নিয়ে হাউ কাউ না করে আসল কাজে নজর দেই। ভুল সবাই করে, ভুলের ক্ষমাও আছে। এই সাকিব তামীমরাই আমাদের কে স্বপ্ন দেখতে শিখাইসে, রকিব আর সুজন ভাই না। এই তামীম আর সাকিবের জন্যই আমরা কোয়ার্টার ফাইনালের আশা করি, নান্নু আর বুলবুল ভাইইয়ের জন্য না। আপনাদের স্বপ্ন দেখতে কে বলছে? নিজেরাই স্বপ্ন দেখবেন, মিডিয়া প্রেশার দিবেন আর আবার এক ভুল আঙ্গুল নিয়ে হইচই করে দল দুইভাগ করে দিবেন।

(৫) বাংলাদেশীরা আসলে একটা প্যাথেটিক জাতি, অনেক ক্যাচাইল্ল্যা।


যারা কস্ট করে পড়লেন, অনেক ধন্যবাদ।

আর যাদের গাত্রদাহ হয়েছে এটা পড়ে, দয়া করে আমার কমেন্ট বক্সে গুগল ইমেজ মামুর সাহায্যে একটা মিডল ফিঙ্গারের ছবি পোস্ট করে যাবেন।

এডিটঃ মুল ছবিটা মনে হয় পেয়েছি। ইয়ান পন্ট বগলে বেসবল গ্লাভস নিয়ে কি ফিল্ডিং করতে নামতেসে, না ফিল্ডীং করে উঠে আসতেসে, না প্রেজেন্টশন সেরেমনিতে গেছে?

ভাই রে এটা ট্রেনিং সেশনের ছবি, ফিল্ডিং এ যাওয়ার বা নামার ছবি না।

একটা ছবিকে সুবিধামত কেটে সাবজেক্ট করা আর সেটা থেকে একজনের উপর দোষ চাপিয়ে দেয়া, এটা সবচেয়ে বড় গর্হিত অপরাধ।


সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১১ রাত ১:৫১
৩১টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×