ভিতরে খবর, মিথ্যা হলেও হতে পারে....
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকালে এক তরুন লেখক ফোন দিয়েছিল আমাকে। আমি ওয়াশ রুমে ছিলাম। বের হয়ে তাকে ফোন ব্যাক করলাম। তার কাছেই প্রথম শুনলাম বিডিআর বিদ্রোহের কথা। এবং আমি একজন প্রথম শ্রেণীর সাপ্তাহিকে কাজ করার পরও কেন জানলাম না খবরটা, এই অপরাধে অভিযুক্তও হলাম। তাকে বোঝালাম, আমাদের সাপ্তাহিক পত্রিকা, আমরা আসলে পেছনে খবর দেই। তাই ওখানে আপাদত না গেলেও চলবে। তিনি আরো কিছু কথা বলে ফোন রাখলেন। কিন্ত সাথে সাথে আমি খবর নেয়া শুরু করলাম স্বজাতিদের কাছ থেকে।
অফিসে এসে আরো কিছু শুনলাম। ভিতরের খবরও শুনলাম কিছু। এগুলো মিথ্যাও হতে পারে।
বিডিআররের মহাপরিচালককে এরইমধ্যে মেরে ফেলা হয়েছে। অফিসার লেভেলের অনেককেই নাকি এরই মধ্যে হত্যা করেছে সাধারন বিডিআর সদস্যরা। পুরো অস্ত্রাগার তাদের দখলে। মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে।
সর্বশেষ নাম প্রকাশে এক অনিচ্ছুক বিডিআর সদস্যর জানালেন, তাদের সবদাবি মানতে হবে। আর্মি থেকে কোন ধরনের অফিসার নিয়োগ করা যাবেনা। তাদের নিজেদের ভেতর থেকে মহাপরিচালক অন্যান্য সব ধরনের অফিসার নিয়োগ করতে হবে। যা এতদিন আর্মি থেকে নিয়োগ দেয়া হয়েছিল।এই দাবিগুলো মেনে নিলেই তারা বিদ্রোহ থামাবে। এদিকে বিডিআর সদস্যদের সঙ্গে এরই মধ্যে দুই প্রতিমন্ত্রী যোগাযোগের চেষ্টা করেছেন। পরিস্থিতি উত্তপ্ত। কারফিউ জারি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি শান্ত করারও চেষ্টা করা হচ্ছে সব মহল থেকে।
২৫.০২.০৯/ দুপুর ০১.৫৫ িম.
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন