দেশ বড় না নেতা বড়
২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বঙ্গবন্ধু আমাদের জাতির জনক। আমাদের প্রিয় নেতা। দেশে যতকিছুই হোক তাকে বাঙালির সত্তা থেকে আলাদা করা যাবেনা। কিন্তু বর্তমান আওয়ামী সরকার নাম পরিবর্তনের যে নেশায় মেতেছে তাতে মনে হয় এই বুঝি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভূলে গেল সবাই। দেশের আনাচে কানাচে যা আছে (জিয়া কিংবা খালেদার নাম থাকুক বা না থাকুক) সব নাম পরিবর্তনের হিড়িক পড়েছিল এই সরকার ক্ষমতায় আসার পর। সেই হিড়িক এখনো আছে।
বর্তমানে উদ্যোগ নেয়া হয়েছে বাংলাদেশ ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি-যাকে আমরা শুধু এফডিসি নামে চিনি) এর নাম পরিবর্তনের। চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতি এরইমধ্যে এই প্রস্তাব সরকারের দফতরে জমা দিয়েছে। হয়তো খুব তাড়াতাড়ি বাংলাদেশের জায়গায় দেখা যাবে বঙ্গবন্ধুর নাম। আমার এক সহকর্মী বন্ধু কিছুক্ষন আগে এই খবরটা জানালো।
তাহলে প্রশ্ন থাকে, দেশের চেয়ে কি নেতা বড়? দেশের নাম বাদ দিয়ে নেতার নাম দিয়ে একটা জাতীয় কর্পোরেশনের নাম হবে? আমার ছোট মাথায় ব্যাপারটা কিছুতেই ঢুকছে না।
বঙ্গবন্ধু বেঁচে থাকলে কি ব্যাপারটা হতে দিতেন।
আহা... তার মতো হৃদয়বান মানুষ যদি বেঁচে থাকতেন!! এই সব নিলজ্জ চামচাগুলোর মুখ দর্শনও হয়তো করতেন না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন