নীলার এক চিলতে মেঘ পড়ে মনে হয়েছে হাতে আছে যশ মুখে আছে কথা আর মনে আছে অনুভূতি।
তাই এর পরবর্তি পাটভূমি হিসাবেই এই
(ফিরে আসা)
আবারো আসিবে সে পাখি
আবারো বাঁধিবে সে রাখি,
আশা তার সে রাখিতে হাসিবে রবি
সে আকাশে মেঘ হবে শুধুই ছবি।
পুড়ে যাওয়া পালকের কথা-
ভাবনাটা শুধু অযথা,
আলোতে আলোতে ভরা আকাশের বুকে
উড়বে সে সুখ মাখা নতুন পালকে।
এভাবেই আসে বারে বারে
এপাখিরে বসুধা কভো নাহি ছাড়ে
পাখি যায় সুখের জ্বলসায়
হঠাত সে ডোবে যায় কিযে ভাবনায়
পাখিদের মাঝে থেকে পাখি-
তবু সে কেন যে একাকি।
ভাবে আর দেখে পাখি আকাশে
আকাশেতে সাদা মেঘ ভাসে।
ঘুরে ঘুরে সাদা মেঘ হয়ে যায় কাল
ধীরে ধীরে নিবে যায় আকাশের আলো।
বজ্রের আছারে'তে পুড়ে যায় পাখির পালক
ধুলি করে বুকে নেয় তারে, পৃথিবী গোলক।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


