ঈদ নিয়ে ভাবনা।
ঈদ নিয়া যখন ভাবতে শুরু করলাম, সকলের আগে আমার ভাবতে হল আমার দাঁত নিয়া। আমার আবার দাত গুলান একটু ফাকা।
যাক, আমার বন্ধুদের ভাবনা আলাদা।
যেমন
খাওয়া দাওয়া-
আমরার এক বন্ধু আছে খুব ফরসা, চেহারা খানাও মাশাল্লা- তয় এই মাশাল্লা মিয়া একদিন হোটেলে খাইতে খাইতে ক্লান্ত হইয়া আফসুসের সুরে বলল , আহহা!!!--- আমি বলিলাম, কি ব্যাপার ?
----ঈদ আসেনারে।
কেন ঈদত প্রতি বছরই আসে। এবারো আসবে।
-- -ধপ- বেটা !! কবে আইব, আহহা কত দিন গরুর মাংশ খাইনা।
কেন তোর কাছে বুঝি ঈদের মানে গরু খাওয়া ?
----- না, গরু খাওয়ানা, গরুর মত ঘাস খাওয়া। গাধা কোথাকার ?
(অনেক খেপে গিয়ে আমাকে বল্ল। )
একটু বিব্রত বুধ করলাম।
একবার এক ঈদে এক বন্ধু এক বয়োজেষ্ঠ্য মান্যবর ব্যাক্তির উপর চরম প্রতিশোধ নিল।
তার দৃষ্টিতে ঈদ হল প্রতিশোধ নেবার সময়।
ঘটনাটা এরকম-
মামার কাছে ভাগ্ণে মনকষ্ট পেয়েছে। (ভাগনে আমার বন্ধুটি)।
এই গরু খাওয়া ঈদের কয়েক দিন এগে অপ্রত্যাশিত ভাবে সুযোগ এসেগেল তার কাছে।
দেখে মামা তার পাশ দিয়ে হেটে যাচ্ছে।
ভাগনে** মামা আপনি গরু, (কাশি) কিনছেন।
মামা-- না মিয়া, ভাবছিলাম গরু দিমু- নাকি?
ভাগনে** তাহলে মামা আপনি ছাগল ছাগলই ভাল, (কাশি) দেইখা কিনে ফালান একটা।
হাসতে হাসতে আমার পেটে বেথা হতে লাগল।
বল্লাম, এটা কিহল?
আরে বুঝলিনা? আমার মামা আমাকে একবার গরু বলে কান মলে দিয়েছিল। তাই আজ কৌষলে দাড়ি- কমার পেচ লাগিয়ে মামাকে ছাগল এবং গরু দুটুই বলে দিলাম। হাহা হা।
বিবাহিত জীবনে ঈদ কেমন? জান্তে চাওয়া হল আরেক বন্ধুর কাছে।
(আহহা বলিসনারে বন্ধু, আমারে আগে পানি দে। আমার ত কোন নিজশ্ব ঈদ নাই!! আমার কাছে ইদ মানে আমার বউয়ের কথা।)
হায়রে কপাল। এই কথাটা নারী জাতির একটি প্রণীই শুনিল। আর সে হল ঐ বন্ধু বউ।
ঈদ মোবারক সবাইকে।
ঈদে আপনার মজার ঘটনাটা জানিয়ে দিন সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


