সময়ের সাথে বদলায় কত শত,
শুধু এক'ই থাকি আমি
আর যে যে আমাদের মত,
শুধু শুধু নাচি' গাই- অবিরত-
তাহাদের লাগি।
যারা বসে বসে করে পান
ক্ষমতার মহুয়া মদীর
আর নেশা হয় আমাদের।
নেশায় আবুল তাবুল করি,
বুঝি কি বা নাবুঝি-
ঘুঙ্গোর পড়েছি পায় শিকল পুজার,
মুক্তির পথ আর নাহি খুজি-
দেহ প্রাণ সব করে দান
বেতাল বেসুরে গাই -
তাহাদের তরে মিথ্যার গান।
চোরে চোরে কত গলাগলি, কত গলাবাজী
আমাদের বড়ঘরে, কত নীতি হয় পাস
কত সাধু হয় বলি- পড়ে সে নীতির ফাঁস।
এরপড়ও আছে, মিথ্যে কথার অনাবিল আশ্বাস।
জঞ্জালে ভরা আমাদের চারপাশ
আমাদের সংসার, আমাদের রাজনীতি পরিবার।
স্বপ্নসোনাবঙ্গ প্রতি- আমাদের রাজনীতি খাদের আধাঁর।
তাই আজ আমাদের বিশ্বাস, ভেঙ্গে পড়ে বার বার।
না' সাবাস বাংলাদেশ
কাঁপেনাত আর পদ্মার উচ্ছাসে,
হিমালয় থেকে সুন্দরবন---
বহেনা সে আর কল্যানের আশ্বসে।
এখন সে কাঁপণ লেগেছে অন্যখানে
প্রাণে প্রাণে নয় লেগেছে অকল্যানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




