সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
দেশ থেকে অনেক দূরে থেকে বৈশাখী আমের মূকুল, কাঁচা আম, কালবৈশাখী ঝড় ----- এই সব কিছু অনেক মিস করছি।
তবুও যারা দেশে আছেন তাদের জন্য আমার ছোট্ট আপ্যায়ন......
প্রথমে কাঁচা আম ঝুরি ঝুরি করে কাটবেন। তারপর ব্লেন্ডারে ঝুরি, পরিমাণমতো চিনি, একটু জিরা, একটু স্বাদ লবণ, কিছু বরফকুচি, এবং সাথে পানি দিয়ে দিবেন ইলেকট্রিক ঘুটা......। ব্যস, তৈরী হয়ে গেল কাঁচা আমের জুস। গ্লাসে ঢেলে খেয়ে নিন।
সাথে একটু আমাদের জন্য আহা-উহু করুন , মানে যারা এই জুস খেতে পারছি না তাদের জন্য.........।
বিঃদ্রঃ আমি হাজার চেষ্টা করেও আমার ব্লগে ছবি এড করতে পারি না। কেউ যদি কমেন্টে এক গ্লাস আমের জুসের ছবি লাগিয়ে দিতে পারেন, তার জন্য কালবৈশাখী ধন্যবাদ......।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



