somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পালকি চলে দুলকি তালে.........।

২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আপনারা কি কেউ পাল্কিতে চড়েছিলেন? কার কার হয়েছিল সে অভিজ্ঞতা?

আমার হয়েছিল.........একবার নয়, দুইবার, তিনবার......। =p~

প্রথমবার আমাদের গ্রামের বাড়িতে। বাড়িতে আমার দাদুর ঘরের পাশে বিশাল এক পুকুর। পুকুরের ওই পাড়ে অন্যদের বাড়ি, তারা আমাদের রক্তের সম্পর্কের আত্মীয় নন, কিন্তু আত্মার সম্পর্কের আত্মীয় এবং অনেক গভীরই ছিল সে আত্মীয়তা। সবসময়ই এ বাড়ী ও বাড়ী আসা যাওয়া......। সে বাড়ির দাদু আর আমার দাদু বলতে গেলে প্রায় প্রতিবেশী বান্ধবীই বলা চলে। তো সে বাড়ীর বড় ছেলের বিয়ে, আমি চাচা ডাকি।

আমার তো তখন রমরমা অবস্থা। আমার আব্বা বাড়ির সব ভাইদের মধ্যে মোটামুটি প্রথম সারির। তাই বেশীর ভাগ চাচা-ফুফুরাই স্কুল অথবা কলেজ ছাত্র। আমি তাদের একমাত্র ভাতিজি। খালি আদ.........র আর আদ...র, আবদা.........র আর আবদা......র। :) আমার তখন বয়স কত?? তিন কি চার? কিন্তু সে স্মৃতি এখনো জ্বলজ্বল......। তখনকার গ্রামের বিয়েতে পাল্কির চল। তো, খোদ বরের পাল্কিতে বরচাচার কোলেই আমার আসন...:)। পালকি মাটি থেকে তোলার সময় একটু ভয় ভয় লাগে, তারপরই বেহারাদের বিভিন্ন ছন্দ আর গানের তালে তালে যখন পালকি চলতে থাকে...............সে যে কি আনন্দ!!!!!! এটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন।



দ্বিতীয়বার, তখন নব্বই-এর দশক। স্থান আমার মায়ের নানার বাড়ি। সেটাও গ্রাম। যথারীতি এক মামার বিয়ে......।সে বাড়ির চলই হলো বিয়েতে বর-কনে পাল্কিতে চড়বে। বাকীদের জন্য যান্ত্রিক গাড়ির ব্যবস্থা। কিন্তু আমি কি আর পালকি সামনে দেখে গাড়িতে চড়ি?? মামাদেরও আদরের ভাগ্নী বলে কথা......ভিআইপি............হুমমমম......আবারো নানা রঙ-বেরঙে সাজানো খোদ বরের পালকিতে .........। =p~ রসিক জোয়ান(ব্যাচেলর) নানাদের নানা রঙ্গ.........এক সুযোগে দুটো বিয়ে হয়ে যাক......বারবার পালকি ভাড়া করতে হবে না.........কি বলো তুমি??? আমি তো রেগে মেগে.........হ্যাঁ, আমার বিয়ে? আমি কি বড় হয়েছি? আর, আপনাদের কেন বিয়ে করতে যাব??? আমার কি পাত্রের অভাব হবে নাকি?????..................... যত্তসব!!!!!!!!!!!!!!!X(X(X(


তৃতীয়বারও সেই একই বাড়িতে আরেক মামার বিয়েতে ঐতিহ্যবাহী পালকিতে চড়া.........। দোলটা সত্যিই খু-ব ভাল লাগে।




আজ শহুরে যান্ত্রিক সভ্যতার দাবড়ানিতে প্রায় হারিয়েই যেতে বসেছে আমাদের সেই ঐতিহ্য......।:(






















সেদিন কোরিয়ান ভাষাশিক্ষা ক্লাসে এক লেসনে কোরিয়ার বিখ্যাত কিছু জায়গার নাম এসেছিল। কোন জায়গা থেকে সূর্যোদয় দেখা যায়, কোন জায়গা থেকে সূর্যাস্ত দেখা যায়। আলোচনাপ্রসংগে প্রফেসর আমাদের কাছে জানতে চান আমাদের নিজ নিজ দেশের বিখ্যাত জায়গাগুলোর নাম।

আমরা বাংলাদেশীরা যথারীতি বলতে লাগলাম কক্সবাজার, সুন্দরবন, কুয়াকাটা.........।

এক পর্যায়ে প্রফেসর প্রস্তাব দিলেন পরবর্তী একেক ক্লাশে একেক দেশের ছাত্ররা তাদের নিজেদের দেশের দর্শনীয় স্থান, কৃষ্টি-কালচার--এগুলোর উপরে প্রেজেন্টেশন রেডি করে নিয়ে আসবে , বর্ণনা করবে সবার সামনে। প্রথম দিনেই বাংলাদেশ.........।

যথারীতি শুরু হলো ইন্টারনেটে দেশের বিভিন্ন ছবি খোঁজা......। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই পাল্কির ছবি......।আর কি, হয়ে গেলাম নষ্টালজিক.........।।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১০:২৭
১৬টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

×