সাম্প্রতিক দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্ছনার ঘটনা ঘটেছে। একটিতে ছাত্রদের প্রতিবাদের কারণে অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু যেহেতু আরেকটিতে ছাত্ররা আন্দোলনে নামে নাই, তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে। দুটোতেই ছাত্রলীগের নাম এসেছে, এবং বরাবরের মতো শিক্ষক রাজনীতির কদর্যতাও মানুষ দেখেছে।
এখন কথা হলো ছাত্রলীগ তার ট্র্যাডিশান ধরে রেখেছে, তাদের কথা আর নতুন করে কি বলবো, এ নিয়ে আগেও অনেকে অনেক কিছু বলেছে, এই কয়দিনেও ব্লগেও বেশ কয়েকটা লেখা এসেছে। প্যারোডিও দেখেছি।
কিন্তু আমার প্রশ্ন বাকীদের নিয়ে, মানে ছাত্রদল, ছাত্রশিবিরদের নিয়ে, ইয়ে মানে ঠিক প্রশ্ন নয়, আগ্রহ।
কিছুদিন আগে দেখলাম ব্লগ কেঁপে গিয়েছিল রাবির কোন এক শিবির নেতা শহীদ হয়েছে বলে, ২০০৬-এর ২৮ / ২৯ অক্টোবরের ঘটনা নিয়ে আপনারা এখনো কাঁদেন। ছাত্রদলও বিভিন্ন ক্যাম্পাসে সরকারের টার্ম অনুযায়ী হল দখল, ক্যাম্পাস দখল - এই জাতীয় কাজগুলো করে থাকে।
বিভিন্ন সময়ে শুনে এসেছি চবি, রাবিতে নাকি শিবিরের দৌরাত্ম্য। অনেকেই এই নিয়ে বিষেদাগার করে। আবার শিবিরদের দাবী তারা মোটেই সন্ত্রাসী নয়। কেউ কেউ তাদের চারিত্রিক বিশুদ্ধতা নিয়ে প্রশংসাও করে। তারা তো ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে। তো এই যে দুটো লাঞ্ছনার ঘটনা ঘটলো, (এই নাকি প্রথম নয়, ব্লগার নির্ঝরের পোস্টে শাটল ট্রেনেসহ আরো বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেখেছি) আমার খুব জানতে ইচ্ছে করে আপনারা যারা শিবির করেন তারা এ ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছিলেন, আদৌ কি কোন পদক্ষেপ নিয়েছিলেন?
ছাত্রদলের কাছেও একই প্রশ্ন, আপনাদের বিপক্ষ একটি দল এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এ ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন?
নাকি আপনাদের রাজনীতি হল দখল, ক্যাম্পাস দখল, টেন্ডারদখল, চাঁদাবাজি, ফাও খাওয়া, কিছু কোরআন-হাদীস পড়া, ইসলাম নিয়ে লেখাপড়া করা -- এর মধ্যেই সীমাবদ্ধ? ক্যাম্পাসে কেউ লাঞ্ছনার শিকার হলো, তাতে আপনাদের কি???
নাকি আমারই বোঝার ভুল, আপনারা সাধারণ ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধার ব্যাপারে খুবই কেয়ারিং?? রাজনীতি মানেই তো দেশ সেবা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

