আজকে হঠাৎ কি মনে করে যেন নিজের ব্লগনিক নাম "নাজনীন১" দিয়ে গুগল ক্যাশ সার্চ করছিলাম, সম্ভবত আমার করা কোন এক কমেন্ট খুঁজছিলাম। বিস্ময়করভাবে নিজের কিছু এচিভমেন্ট পেয়ে গেলাম যেটা আমার জানা ছিল না আগে,
১। নিচের এই লিন্ক খুঁজে পেলাম আমার এক পোস্টের হুবহু কপি, দেখে শুনে একটা বইয়ের চ্যাপ্টার বলে মনে হলো, কিন্তু কেউ আমার কাছ থেকে কোনরূপ অনুমতি নেয়নি ঐ ওয়েবসাইটে সেই লেখাটা পুন:প্রকাশ করার আগে। যদিও লেখক হিসেবে আমার নাম দেয়া আছে, কিন্তু মূল পোস্টের লিন্ক দেয়া নেই।
Click This Link
মূল পোস্টের লিন্ক, Click This Link
আপনাদের কি মনে হয় ঐ ওয়েবসাইটে প্রকাশ করার আগে একবার আমার অনুমতি নেয়ার প্রয়োজন ছিল না? ঐ ওয়েবসাইট কাদের?
২। ফেইসবুকের এক পেইজ খুঁজে পেলাম যেখানে আমাকে নতুনরূপে পরিচিত করে একটা এলবাম ওপেন করা হয়েছে, কিছুদিন আগের আস্তিক-নাস্তিক ইস্যু নিয়ে যে জঘন্য নোংরামিটা হয়ে গেল বা এখনো যার জের চলছে, কিছু ব্লগার এখনো আমাকে সেই ইস্যু নিয়ে নোংরা ব্যক্তি আক্রমণ করে যাচ্ছেন তার আরেকটা নমুনা সেই এলবাম। এক মাস আগে আপডেট করা হয়েছে সেটা।
Click This Link
বলি ভাইয়েরা আর কয়দিন সেই নোংরামি করে যাবেন?
প্রকৃত আস্তিক ভাইদের অনুরোধ করি সেই এলবামটিকে আপত্তিকর হিসেবে রিপোর্ট করার জন্য।
সেখানে আমার সাথে ব্লগার দেশীপোলা ভাইয়ের সাথে উনার পোস্টে যে কমেন্ট বিনিময় হয়েছে সেটা নিয়েও আপডেট দেখলাম। আজব তো!
এসব ঠিক কি ধরণের আস্তিকতার প্রকাশ!!!!!!!
সবকিছু দেখে-শুনে সেই পেইজে একটা কমেন্ট দিয়ে এসেছি,
May Allah bless us all to find truth, to see truth, to understand truth, to admit truth, to follow truth !!!!
৩। বিডিনিউজ২৪-এর কৌশিকের ট্রানজিট ইস্যুর উপর এক পোস্টে উনি আমার সামুতে একই ইস্যুর উপর লেখা একটি পোস্ট থেকে কিছুটা উদ্ধৃতি দিয়েছেন, যেটা দেখে একজন ব্লগার হিসেবে নিজেকে কিছুটা ধন্য মনে করছি। এজন্য কৌশিককে ধন্যবাদ।
http://blog.bdnews24.com/kowshik/36059
আমার মনে আছে বেশ অনেকদিন আগে, ২০০৯-এ হয়তোবা, কৌশিক ভাইয়েরই ট্রানজিট ইস্যুর আরেকটা পোস্টে উনাকে ট্রানজিটের পক্ষে কথা বলতে দেখে সমালোচনা করেছিলাম, এছাড়াও আমার হিজাব নিয়ে করা এক ছবিব্লগ পোস্টে উনি একটু খোঁচা দিয়ে গিয়েছিলেন, সেটা মনে রেখে উনাকে উৎসর্গ করে ছেলেদের পর্দা নিয়ে একটা ছবিব্লগ পোস্ট করেছিলাম। এরকম আরো কিছু পোস্টে উনার সাথে আমার খোঁচাখুঁচি হয়েছিল।অথচ তারপরেও উনার অন্যব্লগে করা একটা পোস্টে আমার কিছু বলা কথা উল্লেখ করেছেন।
এতো ইতিহাস কেন বলছি? না, কৌশিক ভাইকে তেল মারতে নয়। ভবিষ্যতে হয়তো আরেক জায়গায় উনার সাথে তর্ক-বিতর্ক হবে। কিন্তু কিছু দ্বিমত হলো বলেই যে ব্লগাররা কেউ কারো শত্রু হয়ে যায় না, এ ঘটনা হচ্ছে তার প্রমাণ।
কেউ কি এই উদাহরণ থেকে কিছু শিখবেন?
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



