সহস্রবার মৃত্যুর পরও আমি এখনো বেচেঁ আছে
আর তোমরা একবার মরে বেচেঁ থাকতে পারোনা
এ এক নিজের কাছে নিজেরই বিস্ময়।।
আমার মুত্যুর ঠিকানা প্রথমার চোখের তারায়
ও চোখে চোখ পরতেই আমি বুঝে ফেলি
মৃত্যু কত সহজ, সুন্দর, সরল, নির্মম আর শীতল
সহস্রবার মুত্যুর পরও তাই আমি সহস্রবার জেগে উঠি।।
আমি অমরত্বের সুধা পান করিনি, অমরত্ব আমার কাম্য নয়
আমি যে ভালোবেসে ফেলেছি, আমি যে কবিতা লিখে ফেলেছি
আমি যে গান গেয়ে ওঠেছি তাই মুত্যু আমার জন্য নয়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




