ল্যাবরেটরিতে তৈরি হবে শুক্রাণু-ডিম্বাণু ! সন্তান উৎপাদনে নারী পুরুষের প্রয়োজন থাকবে না!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিজ্ঞান কি একটু বেশি বাড়াবাড়ি করছে! প্রশ্নটি ইতিমধ্যে অগণিত মানুষের মুখে উচ্চারিত হয়েছে এবং হচ্ছে। মানুষের জন্ম-মৃত্যু নিয়ে যেটুকু রহস্য এবং ভাগ্য নির্ভরশীলতা ছিল সেটাও কেড়ে নিতে চাইছে বিজ্ঞান। জীবনের সৃষ্টি নিয়ে এত অনিশ্চয়তা এত রহস্যের কারণেই তো সন্তানলাভ এত আনন্দের ব্যাপার। এটা একটি পক্ষের ভাবনা। আবার অন্য পক্ষটি বলছেন, ভালই তো। অনেক দম্পতি বিভিন্ন শারীরিক ত্রুটির কারণে নিঃসন্তান থাকেন। সন্তানের আশা পূরণের জন্য অনেককে দত্তক নিতে হয়। কোনোদিন যদি ল্যাবরেটরিতে পোশাক তৈরীর মতো ‘অর্ডার’ দিয়ে সন্তান পাওয়া যায় তবে দত্তক নেয়ার প্রয়োজন পড়বে না! কেউ আর নিঃসন্তান থাকবেন না।
এই বিতর্ক বিজ্ঞানের সাম্প্রতিক একটি আবিষ্কারকে ঘিরে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী স্টেমসেল থেকে পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু উভয়টি তৈরী করার জন্য প্রয়োজনীয় কেমিক্যাল ও ভিটামিন সনাক্ত করে ফেলেছেন। সেগুলো থেকেই তারা গবেষণাগারে কৃত্রিম শুক্রাণু ও ডিম্বাণু তৈরী করেছেন। খুব সহজে এই শুক্রাণু ও ডিম্বাণু থেকে মানবশিশু তৈরী করা যাবে। এই গবেষণায় অর্থ যোগান দিয়েছে মার্কিন সরকার। একই গবেষণায় নারীদের মেনোপজ (একটি নির্দিষ্ট বয়সে মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়া) কিভাবে থামিয়ে দেয়া যায় সেটা নিয়েও কাজ করা হচ্ছে। যদি নারীদের মেনোপজ থামিয়ে দেয়ার গবেষণা সফল হয়, তবে মহিলারা শেষ বয়সে গিয়েও মা হতে পারবেন। বিজ্ঞান বিষয়ক ‘নেচার’ পত্রিকায় এই গবেষণার সারমর্ম প্রকাশ করা হয়েছে।
বিষয়টির নৈতিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা ন্যায়সঙ্গত এটা নিয়ে বিতর্ক উঠতেই বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা প্রয়োজনে পুরুষ এবং নারী উভয়ের দেহের যে কোনো অংশ থেকে সামান্য চামড়া নিয়ে তা থেকেই শুক্রাণু ও ডিম্বাণু তৈরী করে দিতে পারবেন! ফলে জৈবনিকভাবে তারাই হবেন সন্তানের বায়োলজিক্যাল পিতা ও মাতা। তাই ভবিষ্যতে ‘অমুক দম্পতির সন্তান হচ্ছে না’ বলে কোনো কথা থাকবে না! আবার কোনো পুরুষ যদি নারীর সহায়তা ছাড়া কিংবা কোনো নারী যদি পুরুষের সহায়তা ছাড়া একটি সন্তান চান তারাও ল্যাবরেটরি থেকে তৈরী করে নিতে পারবেন।
সূত্রঃ ইত্তেফাক
১১টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।