ফেসবুক চ্যাটে আপনার বন্ধুদের চেহারার ইমোটিকন বানিয়ে বন্ধুদের চমকে দিন।
শুধু বন্ধুদের নয় যেকোনো ব্যক্তি অথবা পেজের প্রোফাইল পিকচারের ইমোটিকন বানাতে পারবেন।
কোনো ধরনের ফেসবুক application ছাড়াই।
এজন্যে আপনাকে আপনার বন্ধুর ইউজারনেম জানতে হবে। চ্যাটবক্সে [[ইউজারনেম]] লিখে সেন্ড করলেই এটা হয়ে যাবে। যেমন আমার কাজিন কল্লোল ভাইয়ার ইমোটিকন বানাতে লিখতে হবে [[kallol123]]। কারন kallol123 তাঁর ইউজারনেম।
কারো ইউজারনেম কিভাবে জানবেন ??
তার প্রোফাইলে যান। Adress Bar এ দেখবেন http://www.facebook.com/#### টাইপের URL দেখাচ্ছে। #### এর জায়গায় বন্ধুর ইউজারনেম থাকবে।
আর আপনার বন্ধু যদি ইউজারনেম না নিয়ে থাকেন তবে http://www.facebook.com/profile.php?id=******* এই টাইপের url দেখবেন। এক্ষেত্রে [[******]] এটা লিখে সেন্ড করলেই হবে। যেমন [[1415063014]]।
যেকোনো পেজের জন্যও একই পদ্ধতি ব্যবহার করুন।
বোনাস টিপসঃ চ্যাট বক্সে (y) লিখে পাঠিয়ে দেখুন। (সৌজন্যেঃ মায়া কন্যা)
মজা পাইলে ধইন্যাপাতা দিতে ভুলবেন না।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


