বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

"আনোয়ার আলাদীন" লেখা চুরি করলেই প্রযুক্তি রিপোর্টার হওয়া যায় না

০৪ ঠা জুন, ২০০৭ রাত ৯:২৬

শেয়ারঃ
0 0 0

অফিসের একটা গুরুত্বপুর্ন অ্যাসাইনমেন্ট করছি। এমন সময় অফিসের এক গ্রাফিক ডিজাইনার জানালো আপনার লেখা একজন চুরি করে তার নামে ছেপেছে ইত্তেফাকে। আমারতো মেজাজ আউলা হইলো। কোন গাধার বাচ্চা এই কাম করলো।

পত্রিকা উল্টাইয়া প্রথমে দেখলাম আইটি পেজ। না, সেইখানে আমার কোন লেখা চুরি করা অবস্থায় পাইলাম না। খুঁজতে খুঁজতে নজর পড়লো ইত্তেফাকের এই নগরী পাতায়। বড় করে লেখা হেডিং "সাইবার পর্নোগ্রাফি ডুবছে তারুন্য" . বিস্ময়ে থ' মেরে গেলাম রিপোর্টারের নাম দেখে। "আনোয়ার আলদীন"। তার বিএনপি প্রীতি এতই প্রখর যে তাকে খালেদা জিয়ার তৃতীয় সন্তান নামে ডাকে অনেক সাংবাদিক। আর আমি বিস্মিত হলাম এতবড় বিখ্যাত/কুখ্যাত সাংবাদিকের চৌর্যবৃত্তি দেখে।

পর্নোগ্রাফি নিয়ে আমার লেখাটা সপ্তাহ তিনেক আগে ছাপা হয়েছিলো সাপ্তাহিক ২০০০। এই ব্লগে সেই লেখার লিংকও দিয়েছিলাম আমি। কষ্ট লাগে ইত্তেফাকের মতো একটি পত্রিকার এমন করুন হাল দেখলে। একসময় আমিও কাজ করতাম এই প্রত্রিকায়। এমন পত্রিকার দামী রিপোর্টাররা যদি এভাবে চুরি করে তাহলে কষ্ট রাখবো কোথায়।

যাইহোক, আনোয়ার আলাদীন হয়তো এই লেখার জন্য অনেক ফোন পেয়েছেন। অনেকে হয়তো তাকে বাহবা দিবে। কিন্তু আমিতো জানি লেখাটা আমার সৃষ্টি। আমার অনলাইন নেটওয়ার্ক জানে লেখাটা আমার সৃষ্টি। আনোয়ার আলদীন ক্ষমা করবেন, আপনাকে যত বড় রিপোর্টার ভেবে সালাম দিতাম আপনি আসলে ততবড় নয়। আপনি একজন লেখা চোর এবং চাতুরতার সাথে সেই চুরি করা জিনিসের উপর প্রলাপ দিতে পারেন। ধ্বিক্কার আপনাকে ...

ছবি : দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইট থেকে সংগৃহীত। চুরি করা লেখার সাথে দেয়া এই ছবিটার ক্যাপশন ছিলো এরকম "মোবাইলে-ইন্টারনেটে এ ছবি খুবই সাধারন"।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চোরচোর ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১১:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৯:৪৯
আরিফ জেবতিক বলেছেন: ইত্তেফাকের এই পেজ এডিটরকে একটা ফোন করেন।
৫. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৯:৫৯
কনফুসিয়াস বলেছেন: লেখাটা পড়লাম। তবে ছবিটা দেখি নি।
৭. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১০:০৮
বাংলা আইসিটি বলেছেন: এর জন্য কি তোকে আধা লেংটা ছবি ছাপতে হবে গরু? এমনি তোকে ইত্তেফাক থেকে লাত দিয়ে বাহির করে দিছে....
৮. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১০:০৮
সোনার বাংলা বলেছেন: খারাপ না...!
তয় মনে হয় ভালো ব্য.....!
৯. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১০:১২
হোসেইন বলেছেন: ইয়ে ছবি মে তো পর্ণ নেহি বুঝা যাতা।
আপকো পাছ ইসিসে থুঢ়া জিয়াদা ছবি নেহি আরাফাত ভাই সাহাব?
১১. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১০:৪৪
আরাফাত রহমান বলেছেন: আপনার লেখার সাথে এই ছবির মিল কোথায় ?
আপনি কোন পত্রিকায় চাকরি করেন ভুলে গেছি।
পত্রিকায় লেখার সময়ও কি এভাবে অপ্রাসঙ্গিক ছবি দেন ?
০ দিলাম দুঃখিত....
আপনার মত দায়িত্বশীল লেখকের কাছে এমন আশা করিনি।
১২. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১০:৫৬
নুরা পাগলা বলেছেন: কতা যা কইলেন হের লগে ফটটা কেমনে গেল..
মিঞা আপনের মনে লয় আলুর দোছ আছে..
১৩. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১০:৫৬
নুরা পাগলা বলেছেন: কতা যা কইলেন হের লগে ফটটা কেমনে গেল..
মিঞা আপনের মনে লয় আলুর দোছ আছে..
১৪. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১১:০০
অমুক বলেছেন: ছবিটা ডিলিট দিলে মনে হয় লেখাটার মান বাড়ত।
১৫. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১১:০১
আইজউদ্দিন বলেছেন: আলু তাকলে না আলুর দোছ
১৬. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১১:০৩
অমি আজাদ বলেছেন: আরাফাত ভাই,
ভালো লিখেছেন। আমরা যারা লেখা পড়ি, নেপথ্যের ঘটনা বুঝিনা। আমি আপনার ২০০০-এর লেখাটি পড়েছিলাম, ইত্তেফাকের লেখাটির বিষয় জেনে বিরক্ত হয়েছি। আপনার উচিৎ, ব্লগে প্রতিবাদ না করে বরং পাবলিকের সামনে ফ্লাশ করুন...
১৭. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১১:১০
সোনার বাংলা বলেছেন: হ নুরা.প@ ভাই আলুর দোছ আছে।
১৮. ০৫ ই জুন, ২০০৭ রাত ১২:০৬
মনযূর মান্নান বলেছেন: ছবিটার জন্য ৫ দিলাম...হাহাহাহাহাহাহাহ!!!!
১৯. ০৫ ই জুন, ২০০৭ রাত ১:৪৮
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: আরাফাত রহমান @ আমি পত্রিকায় চাকরি করি এবং ব্লগ লেখি। দুইটি আলাদা বিষয়। এখানে পরিচয় একজন ব্লগার। স্বাধীনভাবে যা খুশি তাই লিখি। যার ইচ্ছা হয় পড়ে, বেজার হলে গালি দেয় খুশি হলে ভালো বলে। এটা বাস্তবতা।

এবার আসি, আপনার কষ্ট নিয়ে। এই লেখার সাথে ছবির কোন সম্পর্ক খুঁজে পাননি আপনি। আসলে এই লেখার সাথে এই ছবি আসেও না। পর্নোগ্রাফি সম্পৃক্ত বলে আমি ওই ছবিটা দিয়েছিলাম। বাইরের কোন ম্যাগাজিন বা পত্রিকা প্রকৃত ঘটনার কোন ছবি বড় করে ছাপতো। সেটা আমাদের চোখে আরো অশোভন মনে হতো। আপনি এবং আরো কয়েকজনের আপত্তির কারনে সেই ছবিটা বাদ দিলাম। এখন যে ছবিটা দিয়েছি সেটা ইত্তেফাকে আজকে আনোয়ার আলাদীনের চুরি করা লেখার সাথে ছেপেছে। ভারতের নায়িকা জিয়া খানের ছবি। দেশে নিরক্ষরের সংখ্যা অনেক বেশি। আর তাই হয়তো কেউ প্রশ্ন তুলবে না যে জিয়া খানের সাথে পর্নোগ্রাফি'র এই প্রতিবেদনের সম্পর্ক কি? অন্তত্ব্য তার নামে এধরনের কোন গুজব কখনো শোনা যায়নি। তবে আমার ব্যাখ্যা হচ্ছে ইত্তেফাক এটা ছেপেছে, তাই প্রতিবাদ হিসেবে আপনাদেরকে জানানোর জন্য ছবিটা এখানে দিলাম।

আপনি ০ দিলে আমার জীবনটা শুন্য হবে না। তাই ০ দিয়ে দুঃখিত না হলেও চলবে।
আরাফাত রহমান বুকে হাত দিয়ে চিন্তা করুন জীবনের কতগুলো আশা পুর্ন হয়েছে। সেখানকার অপুর্ন আশাগুলোর কাছে আমার কাছে আপনার আশা ভঙ্গ তেমন কোন বড় ব্যাপার নয়। তাই এই আশাভঙ্গের কথা ভুলে যান। আরাফাতুল ইসলাম এমনই। যখন যা ইচ্ছা হয় করি . . .

ধন্যবাদ আপনাকে
২০. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ১:৩৬
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: বাংলা আইসিটি @ তোমার জন্য কষ্ট লাগতাছে। তুমি এমনই বেজন্মা যে নিজের পরিচয়টা কাউকে দিতো পারো না। আহ বেচারা বেজন্মারা বুঝি মীরজাফরের মতো এভাবেই নিজেরে শামুকের খোলের মধ্যে লুকাইয়া রাইখ্যা গন্ধ ছড়ায়। যাইহোক তোমার বাপ-মা'র পরিচয় খুঁজ। কোনদিন পাইলে নিজের জন্ম পরিচয় নিয়া ব্লগ লিখতে আইসো। তখন দেখবো তোমার মুরদ কতদুর।
২১. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ১:৩৭
দেশী ক্যাঙ্গারু বলেছেন: BD student গ্রুপে যত দূর মনে পড়ে, একই বিষয়ে একটা মেইল এসেছে, সেটা কী আপনিই করেছেন? না কি কপি-পেস্ট আই.টি (ইন্টারন্যাশনাল টাল) সাংবাদিকের কাজ?
২২. ০৬ ই জুন, ২০০৭ রাত ১:০২
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: দেশী ক্যাঙ্গারু @ উল্লেখিত গ্রুপে পাওয়া ই-মেইলটি আমিই করেছিলাম।

তবে আইটি সাংবাদিক সম্পর্কে আপনার ব্যাখ্যা দেখে হতাশ হলাম। এতটা তাচ্ছিল্য করা বোধহয় ঠিক না।

২৩. ০৬ ই জুন, ২০০৭ রাত ১:৫৭
রাহা বলেছেন: আলদীন কিন্তু ক্যাম্পাসে একসময় ম্যালা বিখ্যাত (!!) ছিল আর সদ্যবিগত আমলের প্রতামশালী...(তৈল মর্দনের জন্য....)
২৪. ০৬ ই জুন, ২০০৭ রাত ২:০০
হাসিব বলেছেন: না কি কপি-পেস্ট আই.টি (ইন্টারন্যাশনাল টাল) সাংবাদিকের কাজ?>> পারফেক্ট কইছেন দেশী ক্যাঙ্গারু ভাই । পুরান ম্যাগাজিন কিনা সেইটা থিকা কাট পেস্ট অনুবাদ ছাড়া ওগো কোন কাম নাই ।
২৫. ০৮ ই জুন, ২০০৭ দুপুর ১২:৫৫
দেশী ক্যাঙ্গারু বলেছেন: জনাব আলাদীন প্রসঙ্গে আমি মন্তব্য করেছি (কপি-পেস্ট সাংবাদিক), আমি আপনার সম্পর্কে কিছু বলি নি। আর উপরের মন্তব্য লিখার সময় জানি না কেন বাংলা কাজ করছিল না, সেটা আপনি মুছে দিতে পারেন; ধন্যবাদ।
২৬. ০৮ ই জুন, ২০০৭ দুপুর ১:০০
কাবিল কৈতর বলেছেন: সাইবার বিজনেসে পর্ন একটা বিশাল হিস্যা এইটা তো ছুড ছুড পোলাপানও জানে। এই লেখাও চুরি করছে? ব্যাডা তো পুরা ফাউল সাংকেতিক!!
২৭. ০৮ ই জুন, ২০০৭ রাত ৯:১২
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: দেশৗ ক্যাঙ্গারু @ মন্তব্যের জন্য ধন্যবাদ।

কাবিল কৈতর @ এই দুঃখেইতো পোস্টটা দিলাম।
২৮. ০৮ ই জুন, ২০০৭ রাত ৯:৪৫
হোসেইন বলেছেন: হালা জানোয়ার চুরাদিনরে একটা ফোন দিয়া ঝাড়ি লন না কেন আরাফাত ভাই?
২৯. ০৯ ই জুন, ২০০৭ বিকাল ৫:৪৫
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: হোসেইন @ হ্যার গন্ডারের চামড়া। ফোন করে বিশেষ লাভ হবে না মনে করে, ফোন করি নাই।

 

মোট সময় লেগেছে ১.০২৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখতে ভালবাসি। কল্পনার জগতে নিজেকে নিয়ে যাই অনেক উপরে। পেশায় সাংবাদিক, আছি ইউরোপে। মাঝে মাঝে ঘৃনা হয় এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ