somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

র‌্যাংগস ভবন ভাঙ্গা কি অতিব জরুরী ছিলো ???

০৩ রা আগস্ট, ২০০৭ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙ্গালী পতন দেখতে খুব ভালোবাসে। আর তাই র‌্যাংগস ভাঙ্গতে দেখে আনন্দে আত্বহারা অনেকেই। র‌্যাংগস ভাঙ্গা হবে এবং সেখান থেকে যদি কোনদিন রাস্তা করা হয়, তাহলে যানজট কমবে। সাধারন যুক্তি এটি। যদি সরকারকে প্রশ্ন করা হয়, কোন রিসার্চের উপর ভিত্তি করে এই ব্যাখ্যা দেয়া হচ্ছে ? উত্তর পাবেন না। কারন এটা কোন রিসার্চ করে বলা না, ধারনা করে বলা।
যেমনটা ধারনা করে তৈরি করা হয়েছিলো মহাখালী ফ্লাইওভার। তৈরির পরে দেখা গেলো যানজট আরো বেড়েছে, তবে যানজটের অবস্থান একটু এদিক সেদিক হয়েছে। র‌্যাংগস ভবনের পেছনে যারা গিয়েছেন তারা দেখে থাকবেন যে বড় রাস্তা করতে গেলে র‌্যাংগস ভবন একাই বাধা নয়, অন্তত্ব্য আরো কয়েকশো ছোট ছোট বাড়ী ভেঙ্গে রাস্তার জায়গা বের করতে হবে যা আদতে অনেকটাই অসম্ভব ব্যাপার। আর রাস্তার যদি প্রয়োজনই হয় তাহলে র‌্যাংগস ভবনের নিচে দিয়ে কানেক্ট করা যায়, পুরো বিল্ডিং ভাঙ্গার প্রয়োজন হয় না।
একটা মৃত এয়ারপোর্ট এর অজুহাতে ভাঙ্গা হচ্ছে র‌্যাংগস এর উপরের ১৬টি তলা। বলা হচ্ছে বিমান উঠতে নামতে গেলে এটি একটি বাধা। কি হাস্যকর কথা। র‌্যাংগস ভবন যদি বাধা হয় তাহলে ভাসানী নভোথিয়েটারওতো বিমান উঠা নামায় একটি বড় বাধা। সেটাকে ভাঙ্গা হচ্ছে না কেন ?
মইনুল হোসেন ভুবন বিস্তৃত হাসি দিয়ে বললেন আমরাতো জরিমানা নিয়ে সমস্যার সমাধান করতে পারতাম। আমার প্রশ্ন হচ্ছে তাহলে করলেন না কেন ?
জরিমানা নিয়ে সমস্যার সমাধান করলে এটা কি একটি ভালো উদ্যোগ হতো না? তাহলে পাঁচ হাজার মানুষ হঠাৎ করে বিপদে পড়তো না। একটি চলমান ব্যবসা প্রক্রিয়া বাধাগ্রস্থ হতো না। দেশের অর্থনীতিতে র‌্যাংগস এতটা গুরুত্বহীন নয় যে এটা নিয়ে যখন তখন যা খুশি করা যাবে। তারচেয়ে বড় কথা সম্পদ ধ্বংস করবো কেন? অবৈধ হলে সেটাতো আরো অনেকভাবে সমাধান করা যায়।
আজকে দেশ তলিয়ে যাচ্ছে পানিতে, আর মিডিয়া দৌড়াচ্ছে র‌্যাংগস ভবন নিয়ে। চমৎকারভাবে সরকার মিডিয়ার দৃষ্টি ঘুরিয়ে দিয়েছে বন্যা থেকে। সত্যিই খুব অবাক হই দেশের এমন অদুরদর্শী কর্ম প্রক্রিয়া দেখে ...
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৭ সকাল ১০:৪৮
৩৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×