অশ্বিন আর রেবতী ভাইবোন। দু’জন সমবয়সী, অর্থাত্ যমজ। আবার রেবতী অশ্বিনের চেয়ে ছয় বছরের বড়। হেঁয়ালি মনে হচ্ছে না!
হেঁয়ালি নয়, বিজ্ঞান। আর বিজ্ঞানও তো প্রকারান্তরে হেঁয়ালির চেয়ে কোনো অংশে কম নয়; টনকে টন লোহাকে আকাশে ওড়াতে পারে, পানিতে ভাসাতে পারে—কী না করতে পারে!
রেবতী আর অশ্বিনের ক্ষেত্রেও কাজ করেছে বিজ্ঞানের একটি তেলেসমাতি। ‘ক্রায়ো প্রিজার্ভেশন’ পদ্ধতিতে একই বয়সী দুটি ভ্রূণকে বড়-ছোট করে ফেলা হয়েছে। বিজ্ঞানের পরিভাষায় এধরনের যমজকে বলা হয় এমব্রায়োলজিক্যাল টুইনস।
‘ক্রায়ো প্রিজার্ভেশন’ পদ্ধতি ব্যবহার করা হয় জরায়ুতে শুক্রাণু ঠিকমত নিষিক্ত না হলে। ভারতের পাটনার দম্পতি কমলা ও অরবিন্দ কুমারের বেলাতেও কলকাতার চিকিত্সক বৈদ্যনাথ চক্রবর্তী এই পদ্ধতি অনুসরণ করেছিলেন। সন্তান লাভের আশায় দম্পতি তার শরণাপন্ন হওয়ার পর তিনি কমলার জরায়ুতে তিন বার শুক্রাণু ‘ইনজেক্ট’ করেও ফল না পেয়ে শেষে ‘ক্রায়ো প্রিজার্ভেশন’ পদ্ধতিতে যান। বিশেষ হরমোন দিয়ে কমলার ডিম্বাণুগুলোকে পরিপুষ্ট করে সেগুলোর সঙ্গে কৃত্রিম উপায়ে শুক্রাণুর মিলন ঘটানো হয়। তারপর গবেষণাগারে তৈরি করা হয় পাঁচটি ভ্রূণ। তার মধ্যে তুলনামূলকভাবে ভালো তিনটাকে প্রতিস্থাপন করা হয় কমলার জরায়ুতে। প্রতিস্থাপিত সে তিনটি ভ্রূণের একটি থেকে ২০০২ সালে জন্ম হয় রেবতীর। বাকি দুটো তাদের অনুরোধে বায়োফ্রিজারে রেখে দেয়া হয়েছিল। বছর ছয়েক পর ওই দম্পতি আবার সন্তান চাইলে সংরক্ষিত ভ্রূণ ফের কমলার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। ওই ভ্রূণ থেকে জন্ম হয় অশ্বিনের। এই প্রসঙ্গে ডা. বৈদ্যনাথ চক্রবর্তী বলেন, ‘ডিম্বাণুগুলো একই সময়ে নিষিক্ত হয়ে ভ্রূণ তৈরি হয়েছিল। এর সবকটা একসঙ্গে মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করা হলে একইসঙ্গে দু’জন ভূমিষ্ঠ হতে পারত। কিন্তু দুটি ভ্রূণ ক্রায়ো প্রিজার্ভেশনে রাখা হয়েছিল বলে তা হতে পারেনি। এভাবে ভ্রূণগত বিচারে দুটি যমজ শিশুকে আমরা আপাতভাবে আলাদা করে ফেলেছি।’
প্রশ্ন ওঠে ভ্রূণ তো প্রকৃতির নিয়মেই বাড়বে। তাহলে বয়স আলাদা হয়ে যায় কী করে? চিকিত্সকরা জানিয়েছেন, ‘বায়োফ্রিজারে তরল নাইট্রোজেনের মধ্যে ১৯৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভ্রূণকে একই অবস্থায় সংরক্ষিত রাখা যায়। তাতে ভ্রূণের কোনো কোষের বৃদ্ধি ঘটে না। অন্যদিকে যেসব জৈবরাসায়নিক প্রক্রিয়ায় কোষ নষ্ট হয়, সেগুলোও নিষ্ক্রিয় থাকে। ফলে সংরক্ষিত কোষকে ফের সজীব অবস্থায় পাওয়া যায়। এটাই হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন।’ক্রায়ো প্রিজার্ভেশন পদ্ধতি কলকাতা তথা ভারতে সবে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে। তবে বিদেশে অনেক আগে থেকেই এই পদ্ধতি চালু হয়ে গেছে। হিমায়িত ভ্রূণ থেকে ১৬ বছর পরও সন্তান জন্মানোর উদাহরণ রয়েছে। সূত্র পিটিআই
আলোচিত ব্লগ
ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।