somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিক ও আলেমদের বিরুদ্ধে নিজামীর ক্ষোভ ।

২৩ শে মার্চ, ২০১০ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেন, ‘যাঁরা সাংবাদিকতার সব নৈতিকতা পরিহার করে এমন নিউজ তৈরি করেছেন, তাঁরা হয়তো সুখ অনুভব করছেন। একটা পত্রিকা নিউজ করেছে, রফিকুল ইসলামের কথা শুনে নাকি সাংবাদিকেরা ক্ষোভে ফেটে পড়েছেন।...আমি সব খবর পড়েছি। হেডিং করেছেন যেটা নিয়ে, নিউজের সঙ্গে তার হুবহু মিল নেই। আমাদের দেশের মানুষের সময় নেই, অনেক সময় শুধু হেডিং পড়েন। মানুষকে ক্ষেপিয়ে তোলার জন্যই এটা করেছেন।’
দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খানের সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশের কারণে তিনি সাংবাদিক ও আলেমদের বিরুদ্ধে এই ক্ষোভ প্রকাশ করেন। রফিকুল ইসলামের ওই বক্তব্যের পর কয়েকজন আলেম নিজামীর কুশপুত্তলিকা পুড়িয়েছেন।
আজ সোমবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক ওলামা সমাবেশে নিজামী সাংবাদিক ও আলেমদের বিরুদ্ধে নানা অভিযোগ ও ক্ষোভ করেন।
বেশ কয়েকটি পত্রিকা এই খবরের শিরোনাম হিসেবে ছেপেছিল, ‘মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা’। এই সংবাদ প্রকাশের পর ওলামা মাশায়েখ সংহতি পরিষদ নিজামীর কুশপুত্তলিকা পুড়িয়েছিল। সাংবাদিকদের বিরুদ্ধে নিজামী বলেন, ‘যাঁরা তুলনা নামে চালিয়েছেন, তাঁরা হয় অজ্ঞ, গণ্ডমুর্খ, নইলে চরম জ্ঞানপাপী। তাঁদের অন্তরে ইসলামের বিরুদ্ধে আগুন জ্বলজ্বল করছে।’
জামায়াতের আমির বলেন, ‘আমরা সাংবাদিকদের দোষ দিতে চাই না। সাংবাদিক বন্ধুরা সবাই ইচ্ছা করে জামায়াতের বিরুদ্ধে রিপোর্ট করেন না। চাকরি রক্ষার জন্য অনেকে জামায়াতের বিরুদ্ধে রিপোর্ট করেন। যাঁরা এমন হেডিং করেছেন, তাঁরা যতটা না সাংবাদিক, তার চেয়ে বেশি ইসলামিক শক্তির রাজনৈতিক প্রতিপক্ষ। আওয়ামী লীগের হয়ে তাঁরা এমন লিখেছেন।’
তিনি আরও বলেন, ‘আমাকে নাকি জামায়াতের নেতারা মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করেছেন। আমি বলতে চাই, মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করার প্রশ্নই আসে না। রাসুলের সঙ্গে তুলনা তো দূরের কথা, সাহাবিদের মধ্য থেকে যিনি সবচেয়ে কম সময়ের জন্য মহানবী (সা.)-এর সাহচর্য পেয়েছেন, তাঁর পায়ের ধুলার কোটি ভাগের এক ভাগের সঙ্গেও আমার তুলনা হয় না।’
ওলামা মাশায়েখ সংহতি পরিষদের সভাপতির সমালোচনা করে নিজামী বলেন, ‘ইসলামের নাম নিয়ে দ্বীনদারির লেবাস পরে যাঁরা ইসলামী আন্দোলনের মূল শক্তিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে মাঠে নেমেছেন, আল্লাহ তাঁদের শুভবুদ্ধি দান করুন, নইলে তাঁর গজবের সিদ্ধান্ত হয়ে থাকলে তা বাস্তবায়ন করুক, আমাদের কিছু বলার নেই।’
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে আমাদের জমিন ছাড়া করার যত চেষ্টা করবেন, আল্লাহ আপনাদের ক্ষমতা ছাড়া করার তত ব্যবস্থা করবেন।...আমাদের পালাবার রাস্তা নাই। আমরা পালাব কোথায়? আমরাই দেশপ্রেমিক; যেহেতু আমাদের ওপর আঘাত আসছে।’
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বলেন, ‘আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে ওনারা ধোঁয়া তুলছেন। আমি রাসুল (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করেছি বলে কেউ কেউ শিরোনাম করেছে। কিন্তু সংবাদে তা নেই। আমি প্রতিবাদ করেছি, বিবৃতি দিয়েছি, সেটা ছাপলেন না। পত্রিকাগুলো আমার বক্তব্যকে বিকৃত করে নিউজ ছেপেছে, আমার বিবৃতিটা ছাপলেন না কেন?’
গত বুধবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত সিরাতুন্নবী (সা.)-এর আলোচনায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান বলেছিলেন, ‘ইসলামের দাওয়াত দেওয়ার সময় মহানবী (সা.)-এর বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্র হয়েছে। তেমনি আজ বাংলাদেশে নিজামীর বিরুদ্ধেও মিথ্যাচার ও ষড়যন্ত্র করা হচ্ছে।’
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। http://www.bangladesh.net/prothom-alo.html
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১০ রাত ২:২৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×