somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত নেতা মকবুল আহমাদের ক্ষোভ ‘আপনারা শুধু ৭১’র ধর্ষণ দেখেন, ইডেন-বদরুন্নেসা দেখেন না?’

০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘আপনারা শুধু ওই ধর্ষণ (একাত্তরের) দেখেন। কিন্তু চোখের সামনে যে ইডেন, বদরুন্নেসা কলেজে ধর্ষণ হয়েছে, সেটা দেখেন না? আপনাদের লজ্জা হওয়া উচিত। চোখের সামনে খুন হয়ে যায়, সেটা দেখেন না। আপনারা খালি যুদ্ধাপরাধ চোখে দেখেন? খালি হাড্ডি খুঁজে বের করেন, সাক্ষী খোঁজেন।’ বুধবার বিকেলে পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াত কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রতি এভাবেই খেদ প্রকাশ করেন দলটির নায়েবে আমির মকবুল আহমাদ। আলোচনায় জামায়াত নেতারা পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা সংশোধনের দাবি জানান। তাঁরা দাবি করেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে ফেলতে চাইছে।

প্রধান অতিথির বক্তব্যে মকবুল আহমাদ বলেন, সাহায্যের নামে পার্বত্য চট্টগ্রামকে বিদেশি এনজিওগুলোর চারণভূমিতে পরিণত করা হয়েছে। এসব এনজিও অধিকারের নামে সেখানে বিভেদ তৈরি করছে। পার্বত্য চুক্তির সমালোচনা করে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শান্তিচুক্তির নামে অশান্তি করলেন, তাদেরকে মাথায় তুললেন। ইউরোপীয় ইউনিয়নসহ সবাই চায় এখানে পূর্ব তিমুরের মতো ঘটনা ঘটুক।’

‘যুদ্ধাপরাধীদের বিচারের নামে’ জামায়াতের নেতাদের বিচার করার বিষয়ে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মকবুল বলেন, ‘কাউকে অবজ্ঞা করবেন না। আমরা এ দেশেরই জনশক্তি।’ সভাপতির বক্তব্যে জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদ পার্বত্য চুক্তিকে সংবিধানবিরোধী আখ্যা দেন। তিনি বলেন, চুক্তির মাধ্যমে পার্বত্য সমস্যার সমাধান করা যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে আরেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রতি ভারতের নজর অনেক আগে থেকে। যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ তুলে তিনি নেতা-কর্মীদের বলেন, ‘আপনারা গণ-আন্দোলনের প্রস্তুতি নিন। দিন সব সময় এখনকার মতো থাকবে না।’ সন্দেহভাজন যুদ্ধাপরাধী হিসেবে সরকার প্রাথমিকভাবে যাঁদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে, তাঁদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতের বেশ কয়েকজন নেতা রয়েছেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য তাসনীম আলম, নূরুল ইসলাম ও আবদুল হালিমও পার্বত্য চুক্তি সংশোধন করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ঢাকা/নোয়াখালী ওয়েব/০১এপ্রিল/আইএইচএম/১১১০ঘ.
২৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×