আমার প্রিয় পোস্ট
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-দুই : ফরম্যাট, হেডিং, ডিরেকশন, ক্যামেরা শট - রন্টি চৌধুরী
- ও মালিক! আমার চোখে শুশুক বাঁধে ঘর..... - সুলতানা শিরীন সাজি
- 100% কাজের রেপিডশেয়ার মেগাআপলোড প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট লিষ্ট - স্স্পরসের বাহিরে
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (১) - পি মুন্সী
- নাইল্যাকাডা তেল-গ্যাস সংখ্যা প্রকাশিত - দিনমজুর
- মনোগ্যামির ভুত - সুমন রহমান
- তোর দশদিন : আমার একদিন - সবাক
এনার্কি, এনার্কিস্ট, এনার্কিজম...
১২ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩
এনার্কি শব্দটা এসেছে গ্রীক শব্দ এনার্কিয়া (anarkhia) যার মানে হচ্ছে No Rule। এনার্কিতে বিশ্বাসীদেরকে বলা হয় এনার্কিস্ট, যারা বিদ্যমান কোন সামাজিক নিয়ম কানুন, শাসন অনুশাসন ভেঙ্গে দিতে চায়। উনবিংশ শতাব্দীতে অবশ্য দুই ধরনের এনার্কিস্ট দেখতে পাওয়া যায়।
১. যারা মোটামুটি শান্ত এবং দার্শনিক।
২. যারা অশান্ত এবং বিশৃংখল একই সাথে ধ্বংসাত্বক মৌলবাদী।
এনার্কিজম আসলে বিভিন্ন সময়ে সামাজিক বিপ্লবকে উজ্জীবিত এবং অনুপ্রানিত করেছে। উদাহরন সরূপ রাশান সমাজতান্ত্রিক বিপ্লব, ইউনিয়নিজম এবং পরোক্ষ বিক্ষোভ।
আধুনিক এনার্কির তত্ত্ব আসলে এসেছে দার্শনিক পিয়েরে জোসেফ প্রুধন এর দর্শন থেকে যিনি তার লেখায় এনেছিলেন শান্তিপূর্ন এনার্কিস্ট সমাজব্যবস্থার যেখানে প্রত্যেকেই রাজা। রবীন্দ্রনাথের গানটার কথা মনে পড়ে গেল.... আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। রবীন্দ্রনাথ এনার্কিস্ট ছিলেন কিনা জানিনা। অন্তত একটা গান দিয়ে তাকে বিচার আমি করব না।
দর্শন হিসাবে এনার্কিজম প্রথমে ধাক্কা খায় জেনেভা সম্মেলনের প্রথম আন্তর্জাতিক সভায় সেই ১৮৬৬ সালে। সেখানে বলা হয়েছিল এনার্কি হচ্ছে নতুন সমাজতন্ত্রিদের সামরিক শাখা যা মধ্য এবং পশ্চিম ইউরোপে বিকশিত হচ্ছে।
১৮৭২ সালের ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে কার্ল মার্ক্স সহ অনেকেই রাশান বিপ্লবী মাইকেল বুখানিনকে বের করে দেন। কারন তিনি ক্যাপিটালিজম উৎখাতে সমাজতন্ত্রীদের তীব্র ধ্বংসাত্মত হতে বলেছিলেন। মাইকেল বুখানিনকে অনেকেই এনার্কিস্ট কমিউনিস্ট হিসাবে চিত্রিত করেন।
এখন এনার্কিজম পৃথিবীর সবজায়গায় বিকশিত হচ্ছে। পুজিঁবাদ, সমাজতন্ত্র যখন ব্যর্থ ঠিক সেই সময়ে এনার্কিজম বিকশিত হচ্ছে ভিন্নমাত্রায়, বিভিন্নরূপে।
এনার্কিস্ট হতে হলে আপনাকে একটা rule আপনাকে মানতে হবে।
" The rule is there is 'no rule'".
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইমন জুবায়ের বলেছেন:
+
লেখক বলেছেন: thank you
মরণজয়ী বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
সুন্দর
লেখক বলেছেন: ধন্যবাদ
ভালো-মানুষ বলেছেন:
পুজিঁবাদ ব্যর্থ কিন্তু সমাজতন্ত্র ব্যর্থ বলছেন কেন?
লেখক বলেছেন: কারন সমাজতন্ত্রের সার্থকতা কোথাও খুঁজে পাওয়া যায়নি।
জিগ স বলেছেন:
কমিউনিজম, সোসালিজম, অর্গাজম এইসব "জম" কে বাদ দিয়া "ক্যাতাইজম" ধারন করি আসুন...ক্যাতাই জীবন
লেখক বলেছেন: জ্বি ভাল বলেছেন...
হাসান মাহবুব বলেছেন:
Anarchy in U.K-Sex pistols.গানটা শুনে দেখতে পারেন।
লেখক বলেছেন: লিংক দিয়েন গানটার... ধন্যবাদ
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন:
এই জগেতর সব কিছুই নিয়মের অধীন। সমাজ বা মানুষের চিন্তা চেতনা এর বাইরে নয়। প্রতিটি বিষয়ে বিকাশ বা বিনাশ সবই হয় নিয়মের মাধ্যমেই। তাই স্বাধীন বা মুক্ত বলে কিছু নেই। সমাজ বিকাশের যে নিয়ম তার সঙ্গে সঙ্গতিপূর্র্ণ জীবনাচরনই স্বাধীনতা আর তা না হলে উচ্ছৃংখলতা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















