আমার প্রিয় পোস্ট
- ভাইরাস তৈরি করুন নিজেই ছোট একটি সফ্টওয়্যারের মাধ্যমে - তৌফিকুর
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (১ম পর্ব)
- নাফিস ইফতেখার
- আপনার কম্পিউটারের সামনে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফ্যাক্স করুন বিশ্বের অনেক অনেক দেশে!! - মঈনউদ্দিন
- সকল চায়না মোবাইল এর গোপন কোড
(আপনারা যারা চায়না মোবাইল ব্যাবহার করেন তাদের কাজে আসতে পারে) - মঈনউদ্দিন
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- গুগল সার্চ ব্যবহার করে খুজে বের করুন যে কোন সফটয়্যার'রে সিরিয়াল কী !!! (টিপস্ এন্ড টিকস্)
- না বি ল
- কিভাবে ডিমো কিংবা ট্রায়াল সফ্টঅয়ারকে সারা জীবন ব্যবহার করবেন - জুয়েল ফুজি
- Pen Drive থেকে Xp/Vista/Windows 7 Install - ইভা লুসি সেন
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- বিশ্বসেরা ১০টি স্নাইপার রাইফেল - বল্টু মিয়া
- বাংলায় শ্রীমদভগবৎগীতা ডাউনলোড - নষ্ট কবি
- আমার দেখা কিছু বড়দের মুভি ১৮+ সিজন টু
- পুশকিন
- ১২টি ভয়াবহর্ নির্যাতনের যন্ত্র (২য় ও শেষ পর্ব) - রান০০৭
- হাজার বছর আগের বিমান।যে রহস্যের নেই শেষ। - শূণ্য উপত্যকা
- আপনার এন্টিভাইরাস ভাইরাস ধরতে পারে তো ...চলুন হয়ে যাক পরীক্ষা ... - অস্তমিত গন্তব্য
- Facebook এ খেলুন নতুন মাত্রার একটি মজার গেম- ভালো লাগবেই। - হাশমী বিন মোস্তফা
- অনলাইনে ৬০০০+ খেলোয়ারের সাথে খেলুন সত্যিকারের অনলাইন গেমস। - গরম কফি
- প্রবাসী ব্লগাররা কে কোথায় আছেন? - সিটিজি৪বিডি
- বাংলাদেশী ওয়েব এড্রেস (অনলাইনে প্রতিদিন) - সিটিজি৪বিডি
- ইন্টারনেটের স্পিড বারান (মজিলা ফায়ারফক্স ) - িক
- ইন্টারনেট ব্রাউজিং স্পীড নিয়ে টুকিটাকি কিছু টিপস (COPY) - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- জেনে নিন আপনার শ্রবণ শক্তি সম্পর্কে... - আব্দুল গণি
- বিবর্তনের ফলে মানব দেহে রয়ে যাওয়া কয়েকটি অপ্রয়োজনীয় অঙ্গ এবং মাস্ল। - হোরাস্
- কয়েকটা মুভির নাম কি দিতে পারেন?
(১৮+) - লুলুপাগলা
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- মোবাইল থেকে দেশে বিদেশে কথা বলুন free!!! - শর্বরী
- [সাহায্য চাই]: অনলাইনে বাংলাদেশের টিভি চেনেলগুল দেখতে চাই। - ওরাকল
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- দুই ডজন জোকস (বিষয়বস্তু অবশ্যই বড়দের) - শতকত
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- কমপিউটারে প্রাইভেসী ও নিরাপত্তা সংক্রান্ত টিপস - জোবাইর
- কিছু ভাল লাগা ...
- দীপান্বিতা
- ডেলিসিয়াস! - একটি সোশ্যাল বুকমার্ক সার্ভিস - ত্রিভুজ
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- আপনার সফটওয়্যারের সিরিয়াল কী লাগবে? (আপডেট) - রনি৪৪৬
- অবিশ্বাসের ভালোবাসা - সেভেন
- ওয়েবসাইট তৈরি ও হোস্টিং সম্পর্কে একটু পরামর্শ চাইছি - ফিউশন ফাইভ
- নতুন বছরে কামের কাম কিছুই হইলো না। IDM-ডা ফডক গেলো....
- তাজুল ইসলাম মুন্না
- মধ্যাহ্ন - ত্রিভুজ
- টপ বর্ডার-মুক্ত ব্লগস্পট - ত্রিভুজ
- ওয়াপ রিভিউ: বাংলা ভাষায় মোবাইল ওয়াপ সাইট ! - নিকলস স্বপ্ন
- কেনা-বেচা নিয়ে সামহোয়্যার ইন নিয়ে এলো নতুন সার্ভিস - নোটিশবোর্ড
- ওয়েব রিভিও পর্ব-১৯, আমাদের অহংকারের একটু পরশ বাংলাদেশী ওয়েব সাইট - রেডিও ৭১
- দেখেন....মজা পাইতে পারেন
- রন্টি চৌধুরী
- Free Bollywood Movie! - নীল নিঃসঙ্গতা
- সফটওয়্যার রিভিউ: Pando দিয়ে ইচ্ছে মত ফাইল শেয়ার করুন! - ত্রিভুজ
- এক কম্পিউটার এ ব্যবহার করুন একাদিক yahoo messenger - অনিকেত প্রান্তর
- সিলেট সম্বন্ধে বলছি - মাহফুজুল হক হান্নান
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- পাকিস্থানি কুলাংগারদের বর্বরতা-একটি ঐতিহাসিক ভিডিও ক্লিপ - না বলা কথা
- সফটওয়্যার রিভিউ: Digsby, একের ভেতরে সব.... - ত্রিভুজ
একটি সুন্দর জীবনবৃত্তান্ত (CV) তৈরীর কৌশল
২৪ শে জুন, ২০০৮ রাত ১২:২৪
আপনার জীবনবৃত্তান্ত (CV) হচ্ছে একজন সম্ভাব্য চাকুরীদাতার কাছে একজন চাকুরীপ্রার্থী হিসাবে উপস্থাপন করার প্রাথমিক মাধ্যম ৷ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় চাকুরীপ্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত সুন্দর এবং সঠিকভাবে তৈরী করার ব্যপারে গুরুত্ব প্রদান করে না ৷ ফলশ্রুতিতে অনেক যোগ্য প্রার্থীই Job Interview তে ডাক পায় না এবং যোগ্যতা প্রমানের সুযোগ থেকে বঞ্চিত হয় ৷
আপনার জীবনবৃত্তান্ত (CV) তৈরীর আগে যে সকল বাস্তবতার দিকে নজর রাখবেন---
১ একজন চাকুরীদাতা গড়ে একটি জীবনবৃত্তান্ত (CV)-এর উপর ৩০ সেকেন্ডের বেশী সময় দেয় না ৷ সুতরাং এটি হতে হবে সংক্ষিপ্ত ৷ তথ্যগুলোর উপস্থাপন হতে হবে সুস্পষ্ট ৷ অপ্রয়োজনীয় বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য পরিহার করতে হবে ৷
২ একজন অনভিজ্ঞ/সদ্য পাস করা চাকুরীপ্রার্থীর জীবনবৃত্তান্ত এক থেকে দুই পাতার বেশী হওয়া কোনভাবেই উচিত্
নয় ৷
৩ আপনার জীবনবৃত্তান্ত হচ্ছে আপনার নিজেকে বিপণন করার মাধ্যম ৷ সুতরাং এটি হতে হবে আকর্ষণীয় ৷ তবে চটকদার কোন কিছু যেমন রঙিন কাগজ বা রঙিন কালি ব্যবহার করবেন না ৷ কোন কিছু Highlight করতে হলে সেটিকে Bold, italic বা underline করতে পারেন ৷
৪ মনে রাখবেন, আপনার জীবনবৃত্তান্তের মধ্যে যদি কোন বানান ভুল বা ভাষাগত/Grammatical ভুল থাকে তবে সম্ভাব্য চাকুরীদাতার আপনার সম্বন্ধে নেতিবাচক ধারণা হবে ৷ এটি প্রকাশ পাবে যে আপনি কোন কাজই নির্ভুল ভাবে করতে সক্ষম নন ৷ সুতরাং একটি CV তৈরীর পর সেটি নিজে ভাল করে পড়ুন এবং শুদ্ধ ইংরেজী জানেন এমন ব্যক্তিকে দেখিয়ে নিন ৷
৫ যখন আপনি কোন নির্দিষ্ট চাকুরী বিজ্ঞপ্তির (job announcement)-এর বিপরীতে আবেদন করার জন্য জীবনবৃত্তান্ত পাঠাবেন, তখন চেষ্টা করুন আপনার CV সেই চাকুরীর চাহিদা অনুযায়ী তৈরী করতে (Customize your CV) ৷ এর জন্য প্রয়োজন চাকুরী বিজ্ঞপ্তি ভাল করে পড়া এবং প্রতিষ্ঠানটি সম্বন্ধেকিছু গবেষণা (Research) করা ৷ উদাহরণ স্বরুপ আপনি যদি জানেন যে নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশের যে কোন স্থানে নিয়োগ দিতে পারে, তাহলে আপনি আপনার CV-তে উল্লেখ করতে পারেন আপনি বাংলাদেশের কোন কোন স্থানে পূর্বে অবস্থান করেছেন ৷ অথবা কোন নিয়োগকারী প্রতিষ্ঠান এমন কোন লোক খুঁজছে যার একজন ‘ সংগঠকের (organizer’) ভূমিকা পালন করতে হবে, সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ছাত্রজীবনের কোন সাংগঠনকারীর ভূমিকা উল্লেখ করেন তবে আপনা CV নিয়োগকারীর কাছে আলাদা মূল্য পাবে৷
৬ এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার CV তে সঠিক তথ্য দিবেন ৷ এমন কোন তথ্য দিবেন না যা আপনার Job interview-তে ভুল প্রমানিত হতে পারে ৷
জীবনবৃত্তান্তের (CV) বিভিন্ন অংশঃ
একটি জীবনবৃত্তান্তে (CV) যে তথ্যগুলো আপনি সুবিন্যস্ত ভাবে উপস্থাপন করবেন সেগুলো হচ্ছে-
* শিরোনাম (Title)
* সার সংক্ষেপ (Career Summary) --> অভিজ্ঞতা সম্পন্নদের জন্য বেশী প্রয়োজন ৷
* ক্যারিয়ার উদ্দেশ্য (Career objective)-->সদ্য পাশ করা চাকুরী প্রার্থীদের জন্য বেশী প্রয়োজন ৷
* চাকুরির অভিজ্ঞতা (Experience)
* শিক্ষাগত যোগ্যতা (Education)
* অতিরিক্ত তথ্য (Additional Information)
* ব্যক্তিগত তথ্য (Personal Information)
* রেফারেন্স (Reference)
শিরোনাম: (Title)
জীবনবৃত্তান্তের শুরুতেই থাকবে আপনার পুরো নাম ৷ এটা বোল্ড (bold) হবে এবং একটু বড় ফন্টে লিখতে হবে(ডাক নাম পরিহার করুন) ৷ তার পর থাকবে আপনার ঠিকানা (বর্তমান ঠিকানা যেখানে আপনাকে চিঠি দিলে আপনি পাবেন), ফোন নম্বর ও ই-মেইল এড্রেস ৷ এই অংশটুকু পৃষ্ঠার উপরে মধ্যখানে থাকবে, যাতে তা প্রথমেই চোখে পরে ৷
Career Summary( সার সংক্ষেপ )
যে সকল ব্যক্তিদের ৪-৫ বছরের বেশী চাকরীর অভিজ্ঞতা আছে তাদের জন্য এটি বেশী প্রযোজ্য ৷ এই অংশে আপনি সর্বোচ্চ ৬-৭ লাইনে উল্লেখ করুন আপনার পূর্ব চাকরীর অভিজ্ঞতার কর্মক্ষেত্রগুলো ৷ আপনার পূর্ব অভিজ্ঞতার সাফল্যগুলো (Achievement) সংক্ষেপে তুলে ধরুন (যদি থাকে) ৷
Career Objective
এটি বেশী প্রযোজ্য সদ্য পাশ করা চাকুরী প্রার্থী বা অল্প অভিজ্ঞ (১ / ২ বছর) চাকুরী প্রার্থীদের জন্য ৷ এই অংশে আপনি আপনার চাকুরীক্ষেত্রে বর্তমান লক্ষ্য (Immediate goal) উল্লেখ করুন এবং আপনার যোগ্যতা কিভাবে বিজ্ঞপ্তির (Advertised) চাকুরী বা যে প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, তার প্রয়োজন মেটাতে পারে তার প্রেক্ষিতে উপস্থাপন করুন ৷ চাকুরীর জন্য উপযুক্ত ইতিবাচক বৈশিষ্ট্যগুলো সংক্ষিপ্তভাবে উলেখ করুন ৷ চাকুরী বিজ্ঞপ্তি বা কোম্পানির প্রয়োজনের সাথে খাপ খাইয়ে Career Objective লেখা জরুরী ৷ আপনি কোম্পানিকে কি দিতে পারবেন তার ওপর গুরুত্বারোপ করুন, কোম্পানির কাছ থেকে আপনি কি আশা করছেন তার ওপর নয় ৷
Experience: (কর্ম অভিজ্ঞতা)
অভিজ্ঞ পেশাজীবিদের জন্য এই অংশটি শিক্ষাগত যোগ্যতার আগেই আসা উচিত ৷ সদ্য পাশ করা বা অল্প অভিজ্ঞতার ক্ষেত্রে আগে শিক্ষাগত যোগ্যতা (Education) এবং তার পরে experience আসা উচিত৷
যে সকল তথ্য আপনার প্রতিটি পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে উল্লেখ করবেন সেগুলো হচ্ছে,
* Organization name (প্রতিষ্ঠানের নাম)
* Designation (পদবী)
* Time period- From & To (সময়কাল)
* Job responsibility (দায়িত্ব)
* Special achievement (উল্লেখযোগ্য সাফল্য):
আপনি যদি একই প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে কাজ করে থাকেন, তাহলে আলাদা আলাদা ভাবে তা উল্লেখ করুন ৷
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি প্রথমেই উল্লেখ করবেন আপনার সাম্প্রতিক অভিজ্ঞতা
(most recent experience), তার পরে এক এক করে
Resume Chronological Order-এ একটির পর একটি অভিজ্ঞতা উল্লেখ করবেন যা শেষ হবে আপনার সর্বপ্রথম অভিজ্ঞতা দিয়ে ৷
আপনার খুব কম গুরুত্বপূর্ণ বা কম সময়ের অভিজ্ঞতা উল্লেখ না করাই ভাল ৷ তবে লক্ষ্য রাখবেন যে আপনার List of experience এর মধ্যে যাতে খুব বেশী Time gap না থাকে ৷
Education & Training (শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ):
আগেই বলা হয়েছে যে এই অংশটি সদ্য পাশ করা বা অল্প অভিজ্ঞদের জন্য Experience অংশের আগেই আসা উচিত্ ৷ Education অংশে আপনি আপনার ডিগ্রিগুলোর নাম উল্লেখ করবেন এবং নিম্নেবর্ণিত তথ্য প্রদান করবেন ৷
* ডিগ্রির নাম (যেমন: SSC, HSC, BCom)
* কোর্স সময়কাল (কবে থেকে কবে)
* শিক্ষাপ্রতিষ্ঠান এবং বোর্ডের নাম ৷
* পরীক্ষার বছর এবং প্রয়োজনে ফলাফল প্রকাশের সময় ৷
* ফলাফল/Result এবং যদি উল্লেখযোগ্য সাফল্য (যেমন: মেধাতালিকায় স্থান) থাকে তবে তার উল্লেখ করতে হবে ৷
Experience-এর মতো এক্ষেত্রেও আপনি আপনার সবচেয়ে সাম্প্রতিক ডিগ্রির উল্লেখ আগে করবেন এবং তার পর পর্যায়ক্রমিক ভাবে বাকিগুলো উল্লেখ করবেন ৷ লক্ষ্য রাখবেন আপনার কোন ডিগ্রির চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ না হয়ে থাকলে সেই ডিগ্রির উল্লেখ করার সময়
ব্র্যাকেটে ‘Appeared’ উল্লেখ করবেন ৷ কোন কোর্সে অধ্যায়নরত থাকলে ‘Ongoing’ উল্লেখ করুন৷কোন ডিগ্রির ক্ষেত্রে আপনার Result যদি খুব খারাপ হয়ে থাকে তবে কোন Result-ই উল্লেখ করার দরকার নেই ৷মনে রাখবেন একটি ডিগ্রির ফলাফল উল্লেখ করা ও অন্যটি উল্লেখ না করা দৃষ্টিকটু ৷ আপনি যদি কোন বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন এবং যদি তা আপনার কাজের যোগ্যতার সহায়ক বলে মনে করেন তবে তা উল্লেখ করবেন ৷ সেক্ষেত্রেও প্রশিক্ষণকারী প্রতিষ্ঠানের নাম, Topics, প্রতিষ্ঠানের সময় (Duration) তারিখ উল্লেখ করবেন ৷ প্রশিক্ষণের তালিকা আপনি Education অংশের নীচে দিতে পারেন ৷
অতিরিক্ত তথ্য / Additional Information:
যে সকল তথ্য উপরে উল্লেখিত অংশগুলোর মধ্যে পড়ে না কিন্তু চাকরির সাথে সম্পর্কিত তা এ বিভাগে বর্ণনা করুন-
* পেশাগত অর্জন / Professional Achievement
* পদক/ সম্মাননা/ Award.
* ভাষাগত দক্ষতা / Language Literacy
* কম্পিউটারে দক্ষতা / Computer Skills.
* লাইসেন্স,সরকারি পরিচয়পত্র, প্রকাশিত লেখা ও সত্বাধিকার
* স্বেচ্ছাসেবী কর্মকান্ড ইত্যাদি
ব্যক্তিগত তথ্য / Personal Information-
এই অংশে পিতামাতা, বর্তমান/স্থায়ী ঠিকানা, ধর্ম, যে সকল দেশ আপনি ভ্রমণ করেছেন, শখ ইত্যাদি এখানে উল্লেখ করা যেতে পারে ৷
রেফারেন্স (Reference):
খেয়াল রাখবেন Reference অংশে আপনি আপনার নিকট আত্মীয়দের নাম উল্লেখ করবেন না ৷ আপনাকে আপনার ছাত্র জীবনে বা কর্মজীবনে কাছ থেকে দেখেছে এমন ব্যক্তিকেই আপনি Reference হিসাবে উল্লেখ করবেন৷অবশ্যই যাদেরকে Reference দিবেন তাদের ফোন নাম্বার, ঠিকানা এবং ই-মেইল (যদি থাকে) উল্লেখ করবেন৷সাধারণত Reference হিসাবে সর্বোচ্চ ২-৩ জনের নাম উল্লেখ করাই শ্রেয় ৷ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারের দিকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে আপনি যাদেরকে Reference হিসাবে উল্লেখ করেছেন সে সকল ব্যাক্তিকে আপনার আগে থেকে জানাতে হবে যে আপনি তাদের Reference হিসাবে আপনার জীবনবৃত্তান্ত(CV)-তে উল্লেখ করেছেন ৷
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সাধারন ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
চিকনমিয়া বলেছেন:
ভালাইতো
লেখক বলেছেন: থ্যাঙ্কু চিকনভাই
লেখক বলেছেন: পোষ্ট বড় দেয়ার মানে অইল জারা কম বুঝে তাগো বুঝানো,যাতে সি ভি ছোট করতে পারে। বুঝলেন??
লেখক বলেছেন: হুম্ম অযৌক্তিক.....
মিয়াভাই সিলটী বলেছেন:
ধন্যবাদ সঞ্জিব ভাই।
লেখক বলেছেন: yup thanks bro
শফিকুল বলেছেন:
ভাল।++++++++।
লেখক বলেছেন: থ্যাঙ্কু
দূরন্ত বলেছেন:
পাস করার আগে থেকেই বেশ উদ্যমের সঙ্গে সিভি বানিয়েছিলাম। আশা ছিল এটা দিয়েই একটা চাকরি হবে। ঢাকায় দুইটা আর বিদেশে তিনটা চাকরি করলাম। কিন্তু দুঃখের বিষয় সেই ভালো সিভি কোনো কাজে লাগেনি....
ঢাকাতে জয়েন করার পর সিভি দিতে হয়েছে। বিদেশে ফর্ম ফিলাপ করার পর চাকরি হয়েছে।
লেখক বলেছেন: so sad কিন্তু আশা করি better luck next time bro!
বুমবুম বলেছেন:
মানুষ বলেছেন: সি ভি ছোট করতে বলে পোষ্ট এতো বড় দেওয়ার মানে কি
লেখক বলেছেন: মানুষের কমেন্ট দেখলেন।আর আমার জবাবটা দেখলেন না?
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন:
যাই করেন না কেন, সিভির বা পাশে এখান ছবি লাগাবেন না ।
লেখক বলেছেন: yup
লিপিকার বলেছেন:
ভালোইতো....... +
লেখক বলেছেন: ধন্যবাদ
ভোরের আলো বলেছেন:
ভাল হইছে। প্লাস দিলাম। একটা মডেল CV লিখে পোষ্ট করুন। তাতে আরও উপকার হবে।
লেখক বলেছেন: হুম্ম...........দিবো
মনযূর মান্নান বলেছেন:
চমৎকার পোষ্ট। + দিলাম।
লেখক বলেছেন: থ্যাঙ্কু.....
অতিথি_পথিক_মানুষ বলেছেন:
কামের পুষট ৷পেলাছ ৷
সন্দীপন বসু মুন্না বলেছেন:
দরকারী জিনিস। পেলাস।
মহসিন০৮ বলেছেন:
ভাল লাগল।
েহলাল খান বলেছেন:
টেমপ্লেট দিলে আরও ভাল হতো। ++++
যোবায়ের বিন তারেক বলেছেন:
ভাল
নগর-বাউল বলেছেন:
ভাল পোষ্ট।
সাইফুল ফারদিন বলেছেন:
ছোট্র একটা থ্যাংকস।
জাকির সজিব বলেছেন:
I applied since may so many companies in dhaka for software engineer position but still no response, one company asked for bribe and other companies have no response and recently one company shows interest but stuck with salary. I applied through online such as bdjobs, prothom-alo jobs site.
Two interviews i missed to attend one is YKK and Vizrt.
Don't think CV makes a great deal in dhaka, they have other concern, one interview asked me whether I am reliable , can I stay with them 1 year at least. One university took my p***. I am angry asking their stupid question. Lots of bullshit interviewers out there; don't like their attitude.
ধ্রুবমেঘ বলেছেন:
শোকেসে রাখলাম। বছর খানেকের ভিত্রে কামে লাগবো।
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন:
ভালতো।
আসিফ মুভি পাগলা বলেছেন:
খুবই কাজের একটা পোস্ট । অনেক উপকারে আসবে । ধন্যবাদ ।
সিটিজি৪বিডি বলেছেন:
প্রিয়তে রাখছি বস.......কাজে আসবে।
রেজওয়ান মাহবুব তানিম বলেছেন:
sundor post, kaje lagbe, amar mone hoy ami ei blog e post bohirvuto comment koray bikkhato hoye utci, Click This Link
িনদাল বলেছেন:
+
শায়েরী বলেছেন:
সরাসরি প্রিয়তে
েমাঃ জাহাঙ্গীর আলম বলেছেন:
শায়েরী বলেছেন: সরাসরি প্রিয়তে
যাযাবরমন বলেছেন:
দেখি কাজে দেয় কি না!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















