গতকাল থেকে মন খারাপ- রাতে রিয়েল ডেমন ভাই আমাকে জানালেন যে আমার লেখা একটা সাইটে কপি করে দিয়েছে একজন। আমার নাম কিনবা আমার নিকের নাম সেখানে ছিলনা। আমি তো শুনে অবাক। আমি এমন কি লিখি যে আমার লেখা কপি করে নিজের নামে চালাতে হবে? কে জানে। পরে ফেসবুকে সেই ছেলেকে ধরে প্যাদানি দিলে সে তার সাইট থেকে আমার আরো কয়েকটি গল্প সহ সব গল্প ডিলিট করতে বাধ্য হয়,
এখন গুগলে সারচ করেই দেখি আমার লেখাটা আরেকটা সাইটে আমার লেখা কপি করে দিয়েছে।
দেখেন সেই সাইট : শেষ রাতের ট্রেন
আমার আসল গল্পঃ শেষ রাতের ট্রেন
হায়রে আমি কি এতই ভাল লিখি যে আমার লেখা কপি মারতে হবে?
আমি এটা আমার ব্লগ , প্রথম আলো ব্লগ আর ফেসবুক ছাড়া কোথাও শেয়ার করিনি।
আমি এখন কি করতে পারি?
কয়দিন আগে আমাকে এক ভক্ত ফোন করে বলল যে কেউ একজন নাকি ফোন করে করে সবাইকে বলছে সেই নষ্ট কবি- এভাবে সে মেয়েদের সাথে প্রেম করা শুরু করে দিয়েছে।
আমি অনেক বার বলে ও বুঝাতে পারিনি যে আমি কাউকে ফোন করে বলিনি যে আমি নষ্ট কবি।
আরেকটা সাইটে আমার নামে পোষ্ট করা হচ্ছে। আমি সেখানে রেজি করে পোষ্ট করিনি। কিন্তু আমার নামে পোষ্ট করে চলেছে। কি যে হবে।
এখন কি হবে জানিনা। লেখালেখি ই ছেড়ে দেব কিনা চিন্তা করছি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

