somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোকা আমি!!!

১৯ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার যখন তিন বছর বয়স, আমি আমার নানা নানুর সাথে থাকতাম খুলনায়। আমার নানা ছিলেন জেলা জাজ। একাটা বিশাল ব্রিটিশ আমলের বাড়িতে থাকতাম আমরা। ছোট বেলায় সামনের ঐ বাগানটাকে মনে হতো অনেক বিশাল। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যেত না ( আমার কাছে)। বড় হয়ে একবার গেলাম সেখানে দেখলাম আসলে বাগান টা ততো বাড় নয়। ছোট বেলা নিজের সাইজের কারনে ওটাকে অনেক বড় মনে হতো। বাড়িটও অত বড় নয়, হা হা হা! দোতালা লাল ইটের বাড়ি।

পিছনে ছিল রুপসা নদী। তার পাশে আমাদের বাড়ির পেছনে ছিল একাটা শেফালি ফুলের গাছ।আমি যখন ফুল কুড়াতে যেতাম তখন দেখতাম নদী দিয়ে লম্বা লম্বা ট্রেন যায় আর ওগুলো পানির ভেতর ঢুকে যায় আস্তে আস্তে। ওখান থেকে চলে আসবার পর অনেক বড় হয়েও ব্যপারটা নিয়ে ভাবতাম। এটা কি করে হয়। পরে উদ্ধার করলাম। আসলে ষ্টিমার গুলো আমার ছোট সাইজে অনেক বড় মনে হতো ট্রেনের মতো।

আমাদের বাড়ির দারওয়ান বা মালীর ছেলের সাথে আমি রান্না বাড়ি খেলতাম। ফেলে দেয়া বড়ই এর বিচি দিয়ে মাংস বানিয়ে রান্না করতাম আর সেই ছেলেকে জোর করে খাওয়াতাম আর বকা দিতাম না খেলে যেমন করে আমার নানু আমাকে বাকা দিত না খেলে।ও বেচারা জাজের নাতির ভয়ে কষ্ট হলেও ওগুল সত্যি খয়ে ফেলত। কখনও দেখা হলে মাফ চাইতাম। তার বাবা আমার নানুকে কমপ্লেন করেনত উনার ছেলে বড়ই এর বিচি হাগু করে জন্য। আমার নানু আমাকে পিট্টি দিত। আজো অনুতাপে ভুগি ওকে কষ্ট দেবার জন্য।

আমার নানু এক পাগলিকে আমাদের নীচের ড্রয়িং রুমে কেন যে থাকতে দিতেন আজো আমার মনে এই প্রশ্ন। রোজ তাকে দেখতাম লাল ভেলভেটের পর্দার ফাক দিয়ে গুমাচ্ছে লাল কর্পেটের উপর উপুর হয়ে চুল এলোমেলো করে। কখনও তার মুখ দেখতে পাইনি। সব সময় সে ঘুমাতো। সবাই বলতো সে পাগল। খুব ভয় পেতাম তাকে আমি। আমার পাগল ভিতি ওখান থেকেই এসেছে। খারাপ লাগে এখন ভেবে কেন ওকে ভয়পেয়ে কোনদিন কথা বলিনি।

আর ভয় পেতাম এক বোবা ফকিরকে, আমার নানুর বাধা ফকির ছিলেন উনি। ফকির যে বাধা হতে পারে তার আগে জানতাম না। আমি সেই ফকিরকে ভিষন ভয় পেতাম কারন সে কথা বলতে পারত না, অদ্ভুৎ শব্দ করতো মুখে । দোতালার বারান্দায় যদি আমি খেলছি আর ওকে আধা মাইল (আমার ছোট সাইজের দর্ৃষ্টিতে) দুরে গেটের ভেতর ঢুকতে দেখতাম আমি বারান্দার মেঝেতে শুয়ে পরতাম যাতে সে আমায় দেখতে পর্যন্ত না পারে, যেন চোখ দিয়ে ও আমাকে খেয়ে ফেলবে।

একাবার আমি নীচের বারান্দায় পোর্চে বসে খেলি। দেখতে পারি নাই যে সে আসছে। যখন সে ২০ হাত দুরে আমার চোখ পড়ল তার উপর। আমার মনে হলো আমি মারা যাচ্ছি এত ভয় পেলাম। আমি আমার নানুর শাড়ি পেচিয়ে পরে রান্না বাড়ি খেলছিলাম মালির ছেলের সাথে। বোবা ফকির কে দেখা মাত্র দৌড় দিলাম সিড়ির দিয়ে উপরে, সিড়ি টা সেই পুরান আমলের লাল কার্পেটে মোড়া বাড়ীর মাঝখানে ছিল। প্রথম ল্যন্ডিং এ যেই পৌছেছি অমনি পরে গেলাম পেচান শাড়ির কারনে।

গরিয়ে গরিয়ে ১০/১২ টা সিড়ি পরে নীচে এসে পড়লাম আর আমাকে কুড়িয়ে নিল সেই বোবা ফকির। গরিয়ে পাড়ার পর চোখ মেলে যেই দেখি আমি ওর কোলে সাথে সাথে সেন্স হারালাম ভয়ে। আজও পাপ বোধে ভুগি ওকে ভয় পাবার জন্য তবু এখনো বোবা ভিতি আমার রয়ে গেছে কিছুটা তার জন্য সত্যি লজ্জা পাই। এখনও ইচ্ছে করে খুলনা গিয়ে ক্ষমা চাই ঐ বোবা ফকিরের কাছে।

বড় হয়ে একবার গেলাম ওখানে। বাড়িটা কোন কারনে খালি ছিল। মালি আর দাড়োয়ানের সাথে দেখা হলো যারা আমাকে কাধে করে পুজো দেখতে নিয়ে যেত। আমাদের একটা হরিণ ছিল ওরা আমাকে হরিণটার পিঠে করে ঘোরাত। আমাকে দেখে চিনতে পারেনি। যখন পরিচয় দিলাম কেদে ফেলল, আমকে খুকি খুকি করে জড়িয়ে ধরল। ওদের কাছে আমি এখনও ছোট্ট খুকিই আছি, কিযে ভাল লাগায় মন ভরে গেল!!!! ইচ্ছে করল ঐসব দিনে আবার ফিরে যাই, নানুর শাড়ির আচল ধরে বাগেনে টমেটো তোলা আর টমেটো গাছের ভেতর হারিয়ে গিয়ে ভয় পাওয়া (নিজের উচ্চতার কারনে)!!! হরিণের পঠে চরে ঘোড়া ঘোড়া খেলা!!! পুজো দেখতে যাওয়া আর আফসোস করা এই ভেবে আহারে ওরা কেন আমাকে ঐ বড় বড় পতুল গুলো না দিয়ে পানিতে ফেলে দিচ্ছে, কত বড় অপচয়!!! আমি ওদের কত যত্ন করে রাখতাম!!

ছোট বেলায় আমার যে কত রকমের ভয় ছিল! কত রকমের বোকামি ছিল। আজ তার অনেক গুলোকে কটিয়ে উঠেছি তবু কিছু কিছু রয়ে গেছে আজো!!!!
২৩টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×