সুংগেই বুলো সিংগাপুরের গা ঘেসে থাকা সিংগাপুরেরই একটি ছোট্টো দ্বিপ। অনেক বছর আগে মাঝে মাঝে আমার ভাইওলিনটা নিয়ে চলে যেতাম প্রাক্টিস করার জন্য, আমার ফ্লাটমেটদের আমার অত্যাচার থেকে রেহাই দেবার জন্য।
সেদিন সকালে ক্লিফকে নিয়ে আবার গেলাম উইক এন্ড কাটাতে। দ্বীপটি সবুজে ভরা, পানির উপর কাঠের পাটাতনের উপর ভাসছে ছোট্ট ছোট্ট ছাউনি।
কাঠের রেলিং দেয়া পাটাতনের উপর দিয়ে মাছ আর পাখি দেখতে দেখতে আমাদের এগিয়ে চলা।
সাথে ছিলো আমার প্রিয় ক্যমেরা ততে বন্দি করতে থাকলাম অপূর্ব সব দৃশ্য!!!
ছোট্ট কাঠের ছাউনি একটু পর পর পানির উপর ভাসছে ছায়ায় বিশ্রাম নেবার জন্য।
...ছাদ ভরা তার নানান পোকা মাকড় আর পাখিদের ছবি...!!
গাছের পাতায় প্রজাপতি....তার পাখার সথে পাল্লা দিয়ে দৌড়ে বেড়ায় আমার ক্যমেরার শাটার...
এর মাঝে মাঝে চুরি করে ক্লিফের ছবি তুলে তাকে রেগিয়ে দেয়া।
রেগে গিয়ে ক্যামেরা কেড়া নিয়ে ক্লিফের তোলা আমার ছবি....
ছোখে পড়ে বিশাল বিশাল লিজার্ড এখানে সেখানে....ছবি তুলি ওটা পালিয়ে যাবার আগেই...।
অবাক হয়ে মাথা তুলে দেখার চেষ্টা করে - কে যায়রে!!! যেন কোন ব্যপার না!!
রঙিন মাকড়সার জ্বাল বোনা যে কি অদ্বভুত সুন্দর!!
যখন আমরা ক্লান্ত ... পানির ধারে ছায়ায় বসে বিশ্রাম নেই আর তার ফাকে ফাকে ছবি তোলা..
আর কথা বলা...
অনেক দিন পর কাজের চাপের মাঝে সময় পেয়ে প্রকৃতির সাথে দিনটা আমাদের চমৎকার কাটল। বিকেলের আলো পরে আসতেই আমদের ছোট্ট মিনিটার কোলে চেপে বাড়ি ফেরা।
কাজের চাপে অনেকদিন লিখতে পারিনি। আজ সময় পেয়ে আপনাদের সাথে উইক এন্ডের সময় গুলো আর ছবি গুলো শেয়ার করলাম।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৯ সকাল ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


