somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট্ট ছুটি

২৫ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পর ছুটি কাকে বলে পুরো পুরি উপভোগ করছি। গত অলমোস্ট একটা বছর ছুটি কাকে বলে ভুলে গেছিলাম। কাজ করেছি উইক-এন্ড এও অনেক সময়। উইক-এন্ডে ঘন্টার পর ঘন্টা ক্লিফ একা বসে টি ভির দিকে তাকিয়ে থেকেছে আর অপেক্ষা করেছে আমি কখন কাজ শেষ করব। মাঝে মাঝে অপরাধ বোধ হতো।

ক্লান্তিতে ঘাড় ব্যথা শুরু হলেও কাজ ছেড়ে উঠতে পারিনি। ভাল মত রান্না করা হয়নি কত দিন !! সব সময় ভাবতাম এবার কাজ গুলো শেষ হলেই এটা করব ওটা করব ....। কত প্লান করেছি ঘুমুতে যাবার আগে।

আহা অবশেষে সেই ছুটি এলো। কদিন থেকে চুটিয়ে রান্না করছি মজার মজার :D:D!! সকালে দেরিতে উঠছি ঘুম থেকে...চায়ের কাপটা হাতে নিয়ে ব্যালকনিতে বসে লন-মোয়ারদের লন মোয়িং দেখি অলস চোখে। বাড়ির সব গুলো জানালা খুলে দেই বাতাস বইবার জন্য। ব্যালকনির গাছগুলো শব্দ করে বাতাসে পাতা নেড়ে আমাকে সঙ্গ দেয়। খুব উইন্ডি ও ব্রাইট ওয়েদার এখানে এখন, সিংগাপোরিয়ানরা বলে এটা ওদের বসন্তকাল, হা হা হা হাসি পায় শুনে - ওদের আবার বসন্তকালB-)B-)B-)!!! ওদের তো শুধু গরম আর বর্ষাকাল সম্বল :P:P:P

কতরাত ভাল করে ঘুমাতে পারিনি কাজের উত্তেজনায় !!! ভেবেছি কাজ শেষ হলেই দিন রাত ঘুমাব :P:P। এখন ঘুমুতে যাই সকাল সকাল...ঘুম থেকেও উঠি দেরিতে !!!! আহা কি যে ভাল লাগে !!! জানি বেশি দিন থাকবে না এই সময় /:)/:) তাই যতটা পারা যায় উপোভোগ করছি ছুটির আমেজ ;););)

রান্না করছি নাম না জানা রেসিপি নিয়ে। ক্লিফ বাড়ি ফেরার সময় দোয়া দরুদ পড়তে পড়তে আসে আমার এক্সপেরিমেন্টাল রান্না হজম করার জন্য ;););)

মাঝে মাঝে নম্রতাকে ইয়াহু অনলাইনে দেখে বাজ দেই টুকটাক কথা হয় - "কেমন আছ, ভাল আছি " ধরনের। ভাল লাগে সোসালাইজেশন করতে অনেক দিন পর। বাজ দেই অদ্বীতি কে যদি অনলাইনে পাই। ভাল লাগে অনেক দিন পর বন্ধুদের সাথে কথা বলতে ..... ভাল লাগে ব্লগে ঢুকে সবার লেখা পড়তে....ভাল লাগে কিছু লিখতে যদিও জানিনা কি লিখব।

ভাইয়োলিনটা তুলে নেই, প্র্যাক্টিস করি, কত দিন প্র্যাক্টিস করা হয়নি। যখন বাড়িতে কেউ থাকেনা আমার ভাইয়োলিন প্রাক্টিস শুরু হয় কারন ভাইয়োলিন প্র্যাক্টিসের শব্দের মত যন্ত্রনা দায়ক আর কিছু আছে বলে জানিনা হা হা হা ক্লিফ ভয় পায় যখন আমি ওর উপস্থিতিতে আমার ভায়োলিনটা তুলে নেই :P:P:P

সব মিলিয়ে চুটিয়ে উপভোগ করছি ছুটি ছুটি ছুটি !!!! দোয়া করি আপনাদের সবার জীবনে এরকম কিছুটা সময় আসুক যারা কাজে কাজেই বেশির ভাগ সময় কাটান।

ঈদের শুভেচ্ছা সবাইকে !!! ঈদ মোবারক !!
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫
৪৬টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×