অস্ট্রেলিয়া - ৫ নিয়ে লিখব লিখব করেও সময় পাচ্ছিনা। তবে এর পরের লেখাটা অস্ট্রেলিয়া - ৫ নিয়ে হবে তা প্রমিস করছি। আসবো সোনার ক্ষনির অসাধারন সব ছবি নিয়ে।
এর মাঝে ক্লোয়ি লন্ডন থেকে অস্ট্রেলিয়া ফেরত যাচ্ছে। মাঝে সিংগাপুরে ২ দিনের জন্য থামবে। আজ বিকেলে ওকে এয়ার পোর্ট থেকে আনতে যাবো। ওর জন্য বসে বসে আজ রান্না করলাম। কোন কিছু স্পেশাল নয় তবে বাংগালী খাবার।
ওরা আমার বাংগালী রান্না খুব পছন্দ করে। শুধু বাংগালী খাবার নয় আমার শাড়ি পরা দেখে ও একদিন শাড়ি পড়তে চাইল। দুজনই শাড়ি পরে বেরাতে বের হয়ে ছিলাম।
তাই ওর জন্য রাঁধলাম বিফ ভুনা, মটরশুটি হানি চিকেন ও Heirloom Tomato Salad With Fennel। Fennel হলো মৌরি গাছের মুল।
চমৎকার গন্ধ ছড়ায় সালাদে বা বারবিকিউ ভেজিটেবল রান্না করলে। প্রচুর অলিভ আর অলিভ ওয়েল, ক্যাপসিকাম, টোমাটো, পিয়াজ, ধনেপাতা, মৌরি সিসেমি ওয়েল, ইটালিয়ান হার্ব, গোলমরিচের গুড়ো, বিট লবন, একটু শেরি ও লেবুর রস দিয়ে মাখিয়ে নিলেই চমৎকার সালাদ হয়ে যায়।
সাথে কিছু কিসমিস ও যেকোন রকমের বাদাম মিশিয়ে দিতে পারেন।
Fennel সালাদ আমার প্রিয় একটা খাবার। তাই আপনাদের সাথে ছবি সহ রেসিপি ও রান্না গুলো শেয়ার করলাম।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



