করবীর রান্না চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি খেয়ে ক্লিফের আক্কেল গুড়ুম
তাই করবীর কাছে রেসিপিটা জেনে নিয়ে ফিঙার ক্রস করে রান্না বসালাম চিকেন বিরিয়ানি। এতে যা উৎপাদিত হলো তা নিয়ে সারাদিন টেনশনে অস্থির হয়ে এদিক সেদিক করে বেড়ালাম আর মনে মনে করবীর মাথাটা আরো ১০০ বার ফাটালাম এই ভেবে, যদি এই চিকেন বিরিয়ানির স্বাদ করবীর টার মতন না হয় তবে করবীর মাথা আরো ২০০ বার ফাটাবো
বিকেলে ডিনারে দেখে ক্লিফ বলে এটা কি জিনিস? আমার মন তো দুই হাজার গুন খারাপ হয়ে গেল এই মনে করে নিশ্চই এটা করবীর টার মতন হয়নি
খেতে শুরু করলে আমি চুপচাপ ওর মুখ দেখি কি বলে দুরুদুরু মনে। ৩ মিনিট পরে সে কথা বলার সুযোগ পেল! "খুবই মজাতো, উমমম ইয়াম্মি!!" আর দুই মিনিট পর পর একই কথা বলতে থাকলো ক্রমাগত। আমি হাফ ছেড়ে বাচি
আমার এই সৌভাগ্য আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে আপনারা দলে দলে করবীর দরজায় আঘাত করুন এই আমৃত স্বাদ খাবারের রেসিপির জন্য! বিশ্বাস করুন পস্তাবেন না যদি লম্বা কিউয়েও দাড়াতে হয় ছয়/সাত ঘন্টা এই রেসিপি পাবার জন্য
আপানারা আমার বন্ধু তাই আপনাদের সাথে আমার এই সোনা জেতা শেয়ার না করে একা একা খুশি হতে মন চাইলো না। আপনারা নিজেরা এই সোনা জিতুন আর অন্যদেরও এই সোনা পাবার ব্যবস্থা করে দিন - একেই বলে Sharing is Caring. নিজে খুশি হোন অন্যকেও খুশি করুন বা খুশি হতে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
এবার আসল কথায় আসি যা দিয়ে এই লেখার শিরোনাম। তবে না, খাওয়াবার জন্য কৃতজ্ঞতা নয়, ইয়াম্মি খাবার রাধতে ও খাওয়াতে অনেকেই পারে, আমিও পারি
প্রথমেই আসি ব্লগার হোদোল রাজার কথায়। এই মানুষটা সত্যিই উদার ও বিশাল মনের অধীকারি, একথা যারা উনাকে চেনেন অবশ্যই স্বীকার করবেন। উনি প্রথমেই আমাকে যোগাযোগ করে নানান ইনফরমেশন দিয়ে শুধু সাহায্যই করেননি আবার পরিচয় করিয়ে দিয়েছেন ব্রিসবেনবাসী বাঙালী ব্লগার ম্যাকনিক ও নাআমি'র সাথে আর সুযোগ করে দিয়েছেন এই অপরিচিত ও বিরান ভূমিতে এঁদের মতন চমৎকার মনের বন্ধু পেতে। শুধু তাই নয় উনার দেয়া তথ্যে আজ আমি এমন একটা ফোন ব্যবহার করি যা দিয়ে আমি বাংলাদেশে সহ পৃথিবীর আরো কয়েকটা দেশে আমার আত্বিয় ও বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা অলমোস্ট ফ্রী কথা বলি!! তাছাড়াও আরো অন্যান্য ইনফরমেশন উনি ক্রমাগতই দিয়েছেন যা সত্যিই অনেক কিছু জানতে সাহায্য করেছে আমাদের। হোদোল আপনাকে ধন্যবাদ ও আমরা দু'জনই কৃতজ্ঞ এর জন্য।
ব্লগার ম্যাকানিক, উনি আমাকে বাংগালী জিনিসের দোকানের ঠিকানা থেকে শুরু করে এখানে বাংগালী রেডিও সেন্টার ও বাংগালী এসোসিয়াশন ও কমিউনিটির ইনফরমেশন দিয়েছেন যাতে আমি যেন আরো বাংগালী বন্ধু পাই!! আর উনারই বদৌলতে আমাদের এখানে বাংগালী এসোসিয়েশনের পিকনিকে যাবার ও আরো বাংগালীদের সাথে পরিচিত হবার সৌভাগ্য হয়েছে। গাড়ির সম্পর্কেও যথেষ্ট তথ্য দেয়ায় আমি আজ চমৎকার একটা গাড়ি পাবার সুযোগও পেলাম উনারই জন্য। ম্যাকানিক আপনাকে অসংক্ষ ধন্যবাদ আমাদের দু'জনের পক্ষ থেকে। ভাবী ও বাচ্চাদের নিয়ে একদিন অন্তত আমার গাড়িটা দেখতে আসবেন। ওটা আপনার দেয়া ওয়েব সাইট থেকেই পাওয়া
করবীর কথা আর কি বলব
এই মেয়েটি আমাকে আর ক্লিফকে তার পরিবারের সরল বন্ধুত্ব দিয়ে আপন করে নিয়েছে, সাথে করে নিয়ে গেছে ম্যাকানিকের দেয়া বাংগালী এসোসিয়েশনের পিকনিকে আর পরিচয় করিয়ে দিয়েছে ওর বন্ধুদের সাথে।
যার মাধ্যমে আমরা পেয়েছি চমৎকার কিছু নতুন বাংগালী বন্ধু!! যারা মানুষ হিসেবে সত্যিই চমৎকার। আমাদের তারা শুধু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন নাই বরং সাহায্য মূলক আরো ত্বথ্য দিয়ে সাহায্য করছেন আমরা ব্রসিবেনে নতুন বলে।
করবীর কাছে আমাদের দু'জনের কৃতজ্ঞতা সেজন্য। সত্যিই তোমার মতন বন্ধু পাওয়া বড় ব্যপার করবী। শ্রাবনের শুন্যতা তুমি অনেকটাই পুরন করছ
এর মাঝে আমার ছোট বোনটার কথা না বললে'ইনা। আমার ছোট বোনটিও বাংলাদেশে বসে সে তার ব্রসবেনবাসী বাংগালী বান্ধবীর ঠিকানা দিয়েছে যাতে আমি একলা না ফিল করি। আমকে নিয়ে তার এই উদার চিন্তা আমাকে অবিভূত করে। আমারা দু'জনই কৃতজ্ঞ আমার মিস্টি ছোট বোনটির কাছে। এই মানুষ গুলোর ভালবাসার হাত বাড়ানো দেখে আমার চোখে পানি চলে আসে এই বিরান বিদেশ বিভুইয়ে পরিবার পরিজন ছারা জীবনে।
সিংগাপুরে আমার বাংগালী বন্ধু ছিলনা বললেই চলে। একজন মাত্র বাংগালী বন্ধু ছিল আমার ওখানে বাকি সবাই বিদেশি বন্ধু। আমার জীবনে বাংগালী বন্ধুদের চাইতে বিদেশি বন্ধুর সংখাই বেশি। আজ ৫/৬ মাস হলো ব্রিসবেনে এসে এই চমৎকার মানুষ গুলোর সাহায্যে অল্প সময়েই অনেক গুলো বাংগালী বন্ধু পেয়ে গেলাম তাই এই মানুষ গুলোকে কৃতজ্ঞতা না জানালে কি চলে। নিজে খুশিতে থাকা, অন্য কে খুশি করা আর সবাই কে নিয়ে খুশিতে থাকবার মতন আনন্দ আর কিছুতে কি আছে?
সর্বশেষ কৃতজ্ঞতা সামুর কাছে। সে না থাকলে এই চমৎকাট মানুষ গুলোকেই জানতে পারতাম না।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১১ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




