somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কতদিন পরে সেই পাখি আকাশে উড়বে যে পাখি আকাশে ওরে আকাশ ছোবার ইচ্ছেয়

১১ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডানা ভেঙ্গে মুখ থুবড়ে পরা পাখির মতন বিছানা থেকে ক্লান্ত চোখ তুলে লিভিং রুমের টেবিলের উপর দাবার খোপে দাড়িয়ে থাকা সাদা কালো দুই দল সৈনিকের দিকে তাকিয়ে থাকি। যেন এখনই শুুরু হবে যুদ্ধ! কিন্তু কেউ এগোয় না, কেউ নেই ওখানে ওদের এগোতে বলবার জন্য। মনে হলো কতদিন দাবা খেলিনা। সৈন্যদের মাথার উপর দিয়ে চোখ ভেসে যায় বারান্দার ওধারে দুধপুকুরে সাগরের জলের উপর। তারও ওপারে দুরে দেখি স্যান্ডগেট টাউন, পেছন দাড়িয়ে সারি বাঁধা সবুজ পাহার। বন্ধুর সাথে খুব কথা বলতে ইচ্ছা করে। ছোট ছোট কথা আর মনে একটু ভাললাগা বাতাস লাগা....ফেসবুকের পাতা খুলতে মনচায়....ইচ্ছে করেনা ক্লান্ত শরীরে উঠে বসতে। শুয়েই খুলি.....স্বপ্ন একটা চমৎকার গান শেয়ার করছে....

গানটা

.......গানটা বেজে উঠতেই দুরে দেখি সূর্য ডুবছে সারা আকাশে লাল ছড়িয়ে, চারিদিকে গোলপি লাল আভায় অদ্ভুত একটা স্বর্গ!! মনে মনে বলি সব এত এত সুন্দর.......এত সুন্দর!.......শুধু আমি কেন সুন্দর হচ্ছিনা? আমি পাখিটা কেন আকাশে আর উড়তে পারছিনা......ইচ্ছে করে এই লাল আভায় গা ডুবিয়ে আমি উড়াল দেই আবারও আকাশ ছুতে!

স্বপ্ন'র গানটা মনে কি একটা দোলা দিয়ে বলে আহা এখন যদি বাড়ি থাকতাম মা আমার জন্য ঠিক শিং মাছের ঝোল আর ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল রাঁধত। জানে সে আমার অসুখ হয়ে মুখ তিতে হলে এটা আমি খেতে পারব। খুব ইচ্ছে করে মা'কে ফোন করে বলি "মা চলে আসো না এখনই, আমার একদম সসেজ দিয়ে ডিনার করতে ইচ্ছে করছেনা এখন, তুমি আমাকে বেগুন ভর্তা করে ভাত দাও"। মা'কে ফোন করিনা....এস এম এস করতে ইচ্ছে করে বলতে, "মা তোমাকে ভালবাসি"....... তা'ও করিনা স্বপ্নের গানটা বারবার শুনতে থাকি, লালচে আকাশে প্লেন উড়ে যাওয়া দেখি ছেড়া ছেড়া নীলচে মেঘের ভেতর বাইর দিয়ে......আর না জানার ভান করে একটা একটা করে ছোট ছোট সসেজের টুকড়ো মুখে পুরে দেই যেন Invisible কেউ আমাকে না জানিয়ে মুখে পুরে দিচ্ছে আমি জানার আগেই......যাতে তিতে স্বাদ ছারা আর কিছু নেই। ঠিক মা তখন এস এম এস করে, "How do you feel now? I pray for you"

সাগরের পানির ওপাড়ে একটা দুইটা আলো জ্বলে উঠছে আর সেই আলোর ছায়া সাগরের পানিতে পরে কি অদ্ভুত লাগছে! আবারও মনে হয় সব কিছু এত সুন্দর!!..... শুধু আমি সুন্দর নই কেন?? ফেসবুকে আমার স্টাটাসে করবির কমেন্টা যেন সত্যি হয়ে উঠেছে...করবি লিখেছে, "দিন বদলের দিন গুলোতে চুপ কথাদের সুর, একটি পাখি দাওয়ায় বসে দৃষ্টি বহু দূর............" আসলেই আমি পাখিটার দৃস্টি বহুদুর এখন.........দুধ পুকুরে সাগর পেরিয়ে, সবুজ পাহারের সারি পেরিয়ে, দুরের জ্বলে ওঠা আলো পেরিয়ে, লালচে আকাশের মুগ্ধকরা রং পেরিয়ে আরো দুরে সূর্য যেদিকে ছুটে চলেছে....যেখানে সাঝাবাতি জ্বালবার সময় হয়নি এখনও, যেখানে আমার মা এখন দুপরের খাওয়া সেরে বুয়ার পেছনে ঘুর ঘুর করে তদারকি করছে বা শীত দুপুরে সোফায় কম্বল মুরে বসে টিভিতে সিরিয়াল দেখছে..........আমার দৃস্টি সেখানে। ইচ্ছে করে বিড়ালের বাচ্চার মতন লেজ গুটিয়ে গোল পাকিয়ে মা'র কম্বলের পাশে গা ঘেষে বসে ওর শরীরে তাপ নেই, গন্ধ শুকি। মা'র গায়ে এক অদ্ভুত মিস্টি গন্ধ আছে....কতদিন ভেবেছি একদিন মা'র গা ঘেষে বসে বুক ভরে ওর গায়ের গন্ধ নিয়ে মা'কে জিঙ্গেস করব সে কোন পারফিউম মাখে.........করা হয়নি :(। কখনও কি আর করা হবে?

নাহ্ আমার চোখ দিয়ে অবশ্যই পানি পরছে না :)। মাঝে মাঝে এখানে এত বেশি হিউমিডিটি হয় যে চোখমুখ এমনিতেই ঘামে ভিজে যায় :) কান্নাকাটি আমি করিনা /:) শুধু শুধু চোখ দিয়ে নাক দিয়ে ফত ফত করে কিসব বেরয় ছি!

তাড়েক ভাইয়া দেখলে ঠিক বলত, "কিরে ছুটকি তোর নাক দিয়ে পোটা পরে কেনরে"

আমার আবারও খুব সেই ছুটকি হয়ে যেতে ইচ্ছে করে....... আমার নাক চোখ দিয়ে হিউমিডিটিতে গড়িয়ে পরা পানি মুছতে ইচ্ছে করে মা'র আঁচল দিয়ে, ইচ্ছে করে আবারও সেই পাখিটা হই, ইচ্ছে করে বিধাতাকে জিঙ্গেস করি, "আর কতদিন পরে সেই পাখিটা আকাশে উড়বে যে পাখি আকাশে ওরে আকাশ ছোবার ইচ্ছেয় .........??? ।

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪০
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×