স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পেহাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স এখন মৃত্যুপুরী। ধ্বংসস্তুপে মিলছে শ’ শ’ নিহতের দেহ। স্বজন হারাদের আত্মচিৎকারে ভারি হয়ে উঠেছে বাতাস। বাস্তুহারাদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি সাহায্যের আহ্বান জানিয়েছেন। ৩০ লাখ ডলারের তাৎক্ষণিক সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডাসহ সাহায্যের হাত বাড়িয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলো। হাইতির প্রধানমন্ত্রী জাঁ ম্যাক্স বেলেরিভ মৃত্যুর সংখ্যা লাখ ছাড়ানোর আশংকা প্রকাশ করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় ৪টা ৫৩ মিনিটে রিকটার স্কেলে ৭ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।
এদিকে হাইতির ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বুধবার হাইতির প্রেসিডেন্টকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, এ মহাদুর্যোগে বাংলাদেশের জনগণ আপনাদের পাশে রয়েছে ৷ রাষ্ট্রপতি ভূমিকম্পে আহতদের দ্রুত উদ্ধার ও আরোগ্য কামনা করেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী জাঁ ম্যাক্স বেলেরিভ প্রথমে বার্তা সংস্থা রয়টার্স’কে জানান, রাজধানী পোর্ট অব প্রিন্সে হাজার হাজার ভবন ধ্বসে গেছে। নিহতের সংখ্যা হাজারের কোঠায় হবে। তবে সরকারি কোন সুনির্দিষ্ট সংখ্যা তিনি বলতে পারেন নি। এরপর অবশ্য তিনিই আবার সিএনএন’কে নিহতের সংখ্যা এক লাখের বেশি হয়ে থাকতে পারে বলে জানান। আর হাইতির প্রেসিডেন্ট রেনে প্রেভাল ভূমিকম্পের ক্ষয়-ক্ষতিকে অকল্পনীয় বলে বর্ণনা করেছেন। অন্যদিকে রেড ক্রস জানিয়েছে, এই ঘটনায় কমপক্ষে ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর: বিবিসি, আল-জাজিরা, রয়টার্স, সিএনএন।
শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ক্যারিবীয় উপকূলীয় দ্বীপ দেশ হাইতি। ভূমিকম্পে শান্তিরক্ষী মিশনের প্রধান তিউনেসিয়ার হেদি আন্নাবিসহ জাতিসংঘের আরো প্রায় ১৪ জন কর্মীর নিহতের খবর পাওয়া গেছে। এ মিশনে কর্মরত ৬ বাংলাদেশি পুলিশের মধ্যে ইতিমধ্যে চার জনের খোঁজ মিলেছে বলেও জানা গেছে।
মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৩। ভূকম্প এক মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল। পরে তিন দফায় ৫ দশমিক ৯, ৫ দশমিক ৫ ও ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের আঘাতে বহু ঘরবাড়ি ধসে পড়ে। দেশটির প্রেসিডেন্টের বাসভবনও ভেঙে পড়ে। তবে তিনি ও তার স্ত্রী প্রাণে বেঁচে গেছেন। পার্লামেন্ট ভবন, গির্জা ও বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ভূমিকম্পে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদর দপ্তর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মিশনের কমপক্ষে ১৫ সদস্য নিহত হয়েছেন। তবে তা দুই শতাধিক হতে পারে। মিশনে বাংলাদেশি পুলিশ সদস্যরাও রয়েছেন।
২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে হাইতিতে এটি সবচেয়ে বড় ভূমিকম্প বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) জানিয়েছে। ভূমিকম্পের কারণে ক্যারিবীয় অঞ্চলে তাৎক্ষণিকভাবে সুনামি-সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেয়া হয়।
সংবাদ সংস্থাগুলো জানায়, ভূমিকম্পে হাইতির বিখ্যাত মনটানা হোটেল বিধ্বস্ত হলে প্রায় ২০০ জন নিখোঁজ হয়। বিধ্বস্ত হওয়ার সময় হোটেলটিতে ৩০০ লোক অবস্থান করছিল। তাদের মধ্যে মাত্র ১০০ লোক বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। ভূমিকম্পে পোর্ট অব প্রিন্সে ফ্রান্সের দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এছাড়া দক্ষিণ কোরিয়ার সাত নাগরিক নিখোঁজ রয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। হাইতিতে দক্ষিণ কোরিয়ার ৭০ জন নাগরিক বাস করে। এর মধ্যে সাতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত হাইতির রাষ্ট্রদূত রেমন্ড আলসাইড জোসেফ সিএনএন টেলিভিশনকে জানান, আমি মনে করি, এটি একটি বড় ধরনের বিপর্যয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এতে বহুসংখ্যক লোকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের প্রকৃত বিবরণ জানতে দূতাবাস ও সাহায্যকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
হাইতিতে কর্মরত জাতিসংঘের এক কর্মচারী জানান, ভূমিকম্পে জাতিসংঘ মিশনের সদর দপ্তর ধসে পড়েছে। দপ্তরের পাঁচতলা ভবনে প্রতিদিন প্রায় ২৫০ জন লোক কাজ করে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন জানিয়েছেন, তিনি হাইতির জনসাধারণ ও সেদেশে কর্মরত জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে খুবই উদ্বিগ্ন।
এদিকে হাইতিকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা ও দক্ষিণ আমেরিকার দেশগুলো এগিয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার সরকার হাইতিকে সাহায্য করতে প্রস্তুত।
দ্বীপরাষ্ট্র হাইতিতে প্রায় ১ কোটি ৩৩ হাজার লোক বসবাস করে। এরমধ্যে রাজধানী পোর্ট অব প্রিন্সে ২৫ লাখ লোকের বসবাস।
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।