জীবনের কাছ হতে, লেনদেন বুঝে নিয়ে,
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে,
ফিরে যাবে সব হারা একজন আজ রাতে,
আলো আধারি ছুয়ে ছুয়ে, ফিরে যাবে দুয়ার পেরিলে,
একজন বিবাগী, একজন বিবাগী।
নিজেকে উজাড় করা কষ্ট ঝরবে আজ রাতে,
ক্লান্ত পথের আধার শুধু ফিরবে তার সাথে।
তার পর সবটুকু পরাজয় মেনে নিয়ে,
আলো আধারি ছুয়ে ছুয়ে ফিরে যাবে দুয়ার পেরিলে,
একজন বিবাগী, একজন বিবাগী,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



