Ubuntu সেটআপ দেবার পর windows সেটআপ দিলে Ubuntu রিষ্টোর করার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে।
১। Ubuntu সিডি দিয়ে কম্পিউটার বুট করতে হবে।
২। যে ড্রাইভ এ উবুন্টু সেটআপ দেয়া ছিল Places হতে সে ড্রাইভ সিলেক্ট করে মাউন্ট করতে হবে।
৩। তারপর টারমিনাল অপেন করে নিচের কমান্ড লিখতে হবে।
mount | tail -l
এই কমান্ড লেখার পর আপনি নিচের একটা লাইন দেখতে পাবেন।
/dev/sda6 on /media/0d104aff-ec8c-44c8-b811-92b993823444
type ext4 (rw,nosuid,nodev,allow_other,blksize=4096)
৪। তারপর ls /media/0d104aff-ec8c-44c8-b811-92b993823444/boot
লিখলে বুট এর ফাইলগুলো দেখাবে। যদি না দেখা যায় তাহলে আবার মাউন্ট করতে হবে।
৫। তারপর গ্রাব ইন্সটল করতে নিচের কমান্ড দিতে হবে।
sudo grub-install –root-directory=/media/0d104aff-ec8c-44c8-b811-92b993823444 /dev/sda
যদি কোন এরোর ম্যাসেজ দেয় তাহলে নিচের কমান্ড এ চেষ্টা করতে হবে।
sudo grub-install –root-directory=/media/0d104aff-ec8c-44c8-b811-92b993823444 /dev/sda –recheck
৬। এরপর কম্পিউটার রিবুট করতে হবে। যদি গ্রাব windows কে লিষ্টে না দেখার তাহলে উবুন্টুতে লগিন করতে হবে এবং টারমিনাল অপেন করে নিচের কমান্ড দিতে হবে।
sudo update-grub2
প্রথম প্রকাশঃ এখানে
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



