গত ২৪ তারিখে দিবাগত রাত ১২.৩০ এর পরে অর্থাৎ ২৫ তারিখে ০০.৩০ আমার বাবা আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেছেন (ইন্নালিল্লাহি......)। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৬০ বছর। সাভারে গেন্ডাতে তার নিজ ঘরে মৃত্যু হয়েছে। ঐ সময় আমরা কেউ তার পাশে ছিলাম না। ডায়াবেটিকস ছাড়া কোন রোগ ছিল না। আমরা কখনও বুঝতে পারিনি যে এমন ভাবে তিনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। এখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। এখন আর বাবা বলে ডাকতে পারবো না। আমার বাবা আর নেই।
আজ হতে ১৬ বছর আগে আমার মা আমাদের ছেড়ে চলেগেছেন। এখন আমার বাবাও আমাদের সাথে নেই। আপনারা সবাই আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে বেহেস্ত নসীব করেন (আমিন)। সন্তান নিসেবে আমি আমার বাবা-মা, কারো জন্যই কিছু করতে পারিনি।
আমার বাবার জন্য তেমন কিছু করার অবস্থা আমার ছিলনা। যখন কিছু করা শুরু করলাম, তাও বেশিদিন করতে পারলাম না। বাবার সাথে আমার শেষ দেখা এবং কথা হয় এই মাসের ১৫ তারিখে। সেদিন আমার বাবা আমাকে বলেছিল যে, তুমি এখন আমার জন্য যতটুকু করতেছ, যদি সামনেও এমন ভাবে করতে পার তাহলে আমার কোন কষ্ট থাকবেনা।
আমি বাবাকে বলেছিলাম, বাবা আমি এতদিন তেমন কিছু করতে পারিনি, মাত্র করা শুরু করলাম। আমি হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আরো বেশি করতে পারবো। আশা করি তখন আপনার আর কোন কষ্টই থাকবেনা।
বাবা বলেছিলেন, যা করতেছ তাতেই চলবে। আর বেশি করার দরকার নাই। কিন্তু আমি এমনই অভাগা যে বাবার জন্য আর ভাল করে কিছু করতে পারিনি। যতটুকু তার জন্য করবো বলেছিলাম তা আর কতে পারলাম না। আল্লাহ আমাকে সেই সুযোগ দিলেন না। আল্লাহ আমাকে ক্ষমা করুক, কারণ আমি আমার বাবার জন্য কিছুই করতে পারিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


