বাইকে ফ্রি সার্ভিস দিলাম।
১৩ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ বাইকে করে অফিসে আসার পথে আমি খিলক্ষেত থামি মানে চা বিরতি দেই। চা বিরতির পরে আমি যখন আবার রওনা করি তখন এক লোক (বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে) আমাকে বলে যে আমি কতদূর যাব। আমি তখন বলি আমি বনানী পর্যন্ত যাবো। তখন তিনি বলেন আমি কি তাকে লিফট দিতে পারবো কিনা। আমি মজা করে জানতে চাই যে তিনি খুব বিপদে পরেছেন কিনা। কারণ আমিও তখন দেখতে পাই খিলক্ষেত এ অনেক করে দাঁড়িয়ে আছে বাসের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাস না থাকার কারণে। তখন আমি তাকে লিফট দিতে রাজি হই এবং আমার বাইকে করে বনানী নিয়ে আসি। কিন্তু বনানী আসার পরে তার আচরণ দেখে মনে হল আমরা যত পাই ঠিক ততই চাই। ওনার মনোভাব এমন ছিল যেন আমি আমার অফিসে না গিয়ে তাকে তার গন্তব্য স্থলে পৌঁছে দিয়ে আসি। আমি নিরুপায় ছিলাম। আমার অফিসে থাকার কারণে আমি তাকে বলি যে আমি আমার অফিসের কাছে চলে এসেছি এবং আমাকে অফিসে যেতে হবে। তিনি হতাশ হয়ে আমার বাইক হতে নামেন এবং আমি সোজা আমার অফিসে চলে আসে। তাকে সাহায্য করে আমার ভাল লাগলেও তার এহেন আচরণ আমার কাছে ভাল লাগেনি, এমনকি তিনি ভদ্রতাসূচক ভাবে ধন্যবাদও বলেননি। অফিসে আসার পরে একা একা কিছুক্ষণ খুব হাসলাম আর ভাবলাম এমন ফ্রি সার্ভিস পেলে যা হয় আর কি।
প্রথম প্রকাশঃ
আমার দিনকাল ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন