এই জীবনের হতাশাগুলো মাঝে মাঝে এতটা কঠিন ভাবে সামনে এসে দাড়ায় তখন কোন কিছুই আর খুঁজে পাই না। জীবনের কোন কিছুকেই ভাল লাগেনা। রাতে ঘুমাতে পারি না। মনের মাঝে এক অস্থিরতা বিরাজমান থাকে। জীবনটাকে মনে হয় ছুড়ে ফেলে দেই, না কিন্তু পারি না। জীবনটা আমার কাছে হতে দূরে যায় না। বেচে থাকাটা অনেক কষ্টকর হয়।
কিছুদিন আগেও অর্থাৎ নভেম্বর, ২০১১ এর আগেও আমার মাঝে একটা স্বপ্ন ছিল বেচে থাকার, একটা সুন্দর জীবন যাপন করার, বিয়ে করে সংসারী হবার। কিন্তু এখন আর তা নেই। এখন স্বপ্ন দেখতে ভয় পাই। অনেকেই বলে বিয়ে করিনি, খুব ভাল করেছি। কিন্তু আসলেই কি আমি ভাল করেছি? না হয়তো ভাল করিনি, হয়তো বা ভাল করেছিলাম।
নভেম্বর, ২০১১ এর আগে যখন আমি বিয়ে করতে চাইলাম তখন কেউ আমাকে সাহায্য তো দূরের কথা, আমি নিজেও বিয়ে করতে চেয়েছিলাম, আমাকে করতে দেয়া হয়নি। কিন্তু আজ যখন আমি বিয়ে করতে চাইনা তখন আমার বোন আমাকে ডেকে বলে ভাল দেখে একটা মেয়ে খুঁজে বের করে বিয়ে করতে। এভাবেও বলে, তাদেরকে বলি বা না বলি, কিন্তু খুব ভাল একটা মেয়েকে যেন বিয়ে করি। অথচ আমি খুব ভাল একটা মেয়ে বিয়ে করতে চেয়ে কি যে বাধার সম্মুখীন হয়েছি তা বলার অপেক্ষা রাখে না। কোন মতেই আমাকে আমার জীবন গড়তে দেয়া হয়নি। যতটা সম্ভব আমাকে বাধা দেয়া হয়েছে। তাহলে কেন আজ আমাকে একাই বিয়ে করতে বলা হচ্ছে। আজ তো আমি আর বিয়ে করতে চাইনা। আমার আর বিয়ে করার ইচ্ছে নাই। এখন ভুলেও বিয়ের কথা মনে আসে না। এখন শুধু মনে হয় আমার বাইক নিয়ে ঘুরে বেড়াবো, অনেক টাকা উপার্জন করবো যাতে করে আমার যা ইচ্ছে তাই করতে পারি। অনেক টাকা… অনেক…
আজ কিছুটা একা হয়ে গেলেও আমি খুব ভাল আছি। আমার কোন কষ্ট নেই ঠিক সেই গানটার মত… No woman, no cry…. আসলেই কোন মেয়ে মানুষ নেই... কোন কান্না নেই। আর কাঁদতে ভাল লাগে না। একা একা অনেক কেঁদেছি, কিন্তু এখন আর না। এখন আর কাঁদতে ভাল লাগে না। এখন ইচ্ছে করে এমন কিছু করি যাতে অন্যরা কাঁদে... কিন্তু আমি আর কাঁদবো না।
অনেকে হয়তো বললে বিশ্বাস করবে না... আমার মন খারাপ থাকলে বা খুব আনন্দে কোন কিছু শেয়ার করার মত কোন বন্ধু নেই। এমন এক সময় ছিল যখন প্রতি মাসে আমার মোবাইল বিল আসতো হাজার টাকা। সেখানে এমন আমার মোবাইল এ ৩০০ টাকাও খরচ হয়না।
ভাল আছি তবে হতাশার মাঝে হারিয়ে যাচ্ছি। জানি না কিসের এত হতাশা... কিন্তু এই হতাশার মাঝে ডুবে যাচ্ছি...
প্রথম প্রকাশাঃ আমার দিনকাল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



