somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ আরিফ উদ্দিন
আমি খুব সাধারণ মানের একটি ছেলে। আমার নিজেকে ঘিরেই এখন আমার জীবন। আমার চাওয়া-পাওয়ার হিসাবটা একটু অন্যরকম। জীবনে অনেক চাওয়ার স্বাদ থাকলেও পাওয়ার স্বাদটা তেমন উপভোগ করতে পারলাম না। তবে এখন ভাল আছি, বেচে আছি, এটাই সবচেয়ে বড় কথা।

বাইকে চড়ে ঢাকা হতে পাবনা এবং পাবনা হতে ঢাকায় ভ্রমণ।

৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শুক্রবার মানে ২৭শে জানুয়ারি ২০১২, আমি বাইকে চড়ে পাবনা ঘুরতে যাই। উদ্দেশ্য আমাদের ব্যাচের একমাত্র মেয়ে ডালিয়া নওশিন মলি-এর বিয়েতে অংশ গ্রহণ করা। আমি শুক্রবার সকাল ৭ টায় পাবনার উদ্দেশ্যে রওনা হই, আমার সাথে আমার পুরাতন কলিগ সোহেল ছিল। সোহেলের গ্রামের বাড়ী সিরাজগঞ্জে। আব্দুল্লাহপুর হতে প্রায় ১০০ কিলোমিটার যাবার পরে আমরা যমুনা সেতুতে পৌছাই। মোটর সাইকেলের জন্য আমাকে ৪০ টাকা টোল দিতে হয়েছে, যদিও আমি মনে করেছিলাম আরও বেশি নিবে। ব্রিজের উপর দিয়ে বাইক চালানোর মজাটাই আলাদা। এত ভাল লেগেছে যা বলে প্রকাশ করা যাবে না। যমুনা সেতু পার হবার পরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই। তখন কিছু ছবিও তুলি (আপলোডের সমস্যার কারনে সকল ছবি এখানে দিলাম )।

দুপুরে ১২.৪৫ মিনিটে আমরা ডালিয়ার বাড়িতে পৌছাই। আমাকে দেখার পরে সকলেই অবাক, কারণ প্রথমত তারা জানতেন আমি যাব না। দ্বিতীয়ত, আমি বাইক নিয়ে পাবনা যাব এটা তারা ভাবতেই পারেননি। আমাকে দেখার পরে ডালিয়া বলেই ফেলছে “এই বাঁদরটা কখন আসলো।”, আর যখন শুনছে আমি বাইক নিয়ে গেছি তখন বলছে “আপনার কি মাথা খারাপ, আপনি বাইক নিয়ে এত দূরে চলে আসছেন”। সারা দিন অনেক মজা করি। ক্যামেরা হাতে ঘুরে বেড়াই এবং ছবি তুলি।

আমার সবচেয়ে ভাল লেগেছে ডালিয়ার ছোট আপুকে (ডাকে ছোট আপু, কিন্তু তিনি আমাদের অনেক বড় আপু), তিনি খুব মিশুক, যতক্ষণ পেরেছেন আমাদের সাথে আড্ডা দিয়েছেন। আমি যখন চলে আসতে চাইছিলাম, তখন তিনি আমাকে আসতে দিতে চাননি। চেয়েছেন আমি যেন বিয়ের সকল অনুষ্ঠানে উপস্থিত থাকি। কিন্তু আমার অফিস খোলা থাকার ফলে আমি থাকতে পারি নাই।
বিকেলে ৫টায় রওনা দিয়ে আমি রাত ১১টায় ঢাকাতে পৌছাই। আমার জীবনের সবচেয়ে লম্বা বাইক ভ্রমণ এইটা। সর্বমোট ৪৪৬ কিলোমিটার রাস্তা ভ্রমণ করেছি।



প্রথম প্রকাশঃ আমার দিনকাল
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৪
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×