somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কান্ডারি অথর্ব
আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

প্রভু !!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জোসনা বেঁচে থাকার তাগিদে অন্ধকারে হারিয়ে যাওয়া একটি নাম, একটি জীবন। বাবা গ্রামের প্রাইমারী স্কুলের একজন শিক্ষক। যে বেতন পান তাতে করে সংসার হয়ত কোন রকম টানাটানি করে চলে যায় কিন্তু ছেলে – মেয়েদের পড়াশোনা করাতে হিমশিম খেতে হয়। স্ত্রী আছে কিন্তু বছর কয়েক হল উন্নত চিকিৎসার অভাবে বিছানায় পরে আছে মরন ব্যাধি নিয়ে। গ্রামের হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা কোন রকম খুড়িয়ে খুড়িয়ে চলে। তিন বোনের সংসারের বড় মেয়ে জোসনা । তার বাবা লোকমান মাস্টার শিক্ষিত হয়েও যে কি করে এমন একটি হীনমন্যতার পরিচয় দিলেন সেটা বোধগম্য নয় তার কাছে। শুধুমাত্র একটি ছেলের আশায় তিনটি মেয়ের জন্মদাতা পিতা হলেন। হয়ত স্ত্রী সুস্থ থাকলে তিনি আবারো একটি ছেলের জন্য চেষ্টা করতেন কিন্তু তার সেই সাধ অপূর্ণ রয়ে গেল। সব ভেবে জোসনা সিদ্ধান্ত নিল এভাবে আর কতদিন চলবে নিজেই এখন কিছু কাজ করে সংসারের হাল ধরবে। অসুস্থ মায়ের চিকিৎসা করাবে। তাদের কয়েক বাড়ি পরেই মালতিদের বাড়ি। মালতি শহরে নাকি একটা গার্মেন্টসে কাজ করে। বেশ ভালই তার রোজগার তাই সে ঠিক করল মালতির সাথে শহরে যেয়ে কাজ করবে গার্মেন্টসে।



শহরে এসে তার সেই স্বপ্ন ভেঙে যায়। একটি গার্মেন্টসে কাজ করার সুযোগ হয়। সেই গার্মেন্টসের ফ্লোর ইনচার্জ বেলাল তাকে প্রেমের প্রস্তাব দেয়। বেশ কিছু দিন ভালই কেটে যায় তার প্রেমের । একসাথে রিক্সায় ঘোরা, পার্কে বসে বাদাম খেতে খেতে প্রেমের কথামালা, ফুচকা – চটপটি কোন কিছুই বাদ যায়নি। চোখে সংসারধর্ম করার রঙিন স্বপ্ন। এরই মাঝে চলেছে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক। কিন্তু যখন বুঝতে পারে জোসনা ততদিনে অনেক দেরী হয়ে যায়। এই সমাজ তার অভিযোগ মেনে নেয় নাই তাই তাকে লজ্জায় আত্মহত্যার পথে এগিয়ে যেতে হয়। কিন্তু সেখানেও ভাগ্য তার জন্য রেখেছিল অন্যরকম এক জীবনের প্রণোদনা । আত্মহত্যার জন্য রেললাইনের উপর শুয়ে ছিল কিন্তু এক ব্যাক্তি তাকে দেখতে পেয়ে সেখান থেকে তুলে নিয়ে আসে। জোসনা প্রথম ভেবেছিল আহারে এমন লোকও আছে কিন্তু সেখানেও জোসনার ভুল ভাঙে । লোকটি তাকে নিয়ে বিক্রি করে দেয় যৌন পল্লীতে। তারপর থেকে একে একে জীবনের দিনগুলো কেটেছে অসীম যন্ত্রণায়। আর জোসনার তার পরিবারের বাবা,মা,বোনদের খবর নেয়া হয়নি। আজ জোসনার বয়স হয়েছে তাই হয়ত তার মূল্য কমে গেছে। বহুদিন কোন কাজ না পেয়ে ধীরে ধীরে খুধার যন্ত্রণা আবারো তাকে আত্মহত্যার পথ বেছে নেয়ার কথা স্মরন করিয়ে দিচ্ছে। এভাবে বেঁচে থাকা যায় না। এভাবে বেঁচে থাকতে নেই।



পুনশ্চ

কিছুদিন আগে আমি একটা পোষ্ট দিয়েছিলাম প্রভু নামে। সেই পোস্টে দেখিয়ে ছিলাম রাস্তায় একজন অভাগী ঘুমিয়ে আছেন। এলাকায় অনেকের ধারনা সে একটা পাগলী। খুব অল্প দিনই নাকি এই পাগলীকে দেখা যায় কিন্তু আজ আবার সেই পাগলীকে দেখলাম ফুটপাতে ঘুমিয়ে থাকতে। এবার আর আমি আমার কৌতূহল ধরে রাখতে পারলাম না। তাকে জাগালাম আর একটি হোটেলে নিয়ে বসিয়ে ভাত খাওয়ালাম। তার কাছ থেকেই জানলাম তার জীবনের এই করুন পরিনতির ইতিহাস। একসময় সে প্রায় পাগলের মতন হয়ে যায় এবং রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষাব্রিত্তি করে জীবন যাপন করা শুরু করে। তবে সে আর আত্মহত্যা করতে চায় না কিন্তু মৃত্যুর অপেক্ষায় তার জীবন নাকি বেশ কেটে যাচ্ছে। কারো প্রতি এখন তার আর কোন ক্ষোভ নাই, এই সমাজের কাছে আর তার কিছু চাওয়ার নেই। আমি তাকে বিদায় দিয়ে শুধু অথর্বের মত কান্না লুকিয়ে রেখে বাসায় চলে এলাম। জানিনা তার দেখা আমি আর পাব কিনা তবে টের পেলাম এক ধরনের নীরব রক্তক্ষরণ হয়ে চলেছে আমার বুকের ভেতর।



---------------------------------------------
আজ নিলাম ঘর শূন্য
---------------------------------------------

প্রণয়ের দাসীরা ফিরেছে প্রভাতে,
কেবল একা জোসনা বসে রয়
নিলাম ঘরের দুয়ারে;
আর একবার নিলামের আশায়।
এখানেই নিলাম হয়েছিলো সে,
কোন এক প্রনয় দেবতার কাছে;
বিস্মৃতি সেসব আজ কলঙ্কের গুহায়।
নিলাম ঘরটিতে একদিন ছিলো
কোলাহল - ব্যাস্ততা,
প্রণয়ের দাসীদের ক্রেতা – বিক্রেতা;
আজ নিলাম ঘর শূন্য,
শূন্য জোসনার বেহুলা জীবন;
কোথায় বেসামাল ঘাতকেরা !
দিয়ে যাও মৃত্যুর স্বপন;
শূন্য নিলাম ঘরের দুয়ারে প্রতীক্ষায়
জোসনা একজন প্রণয়ের দাসী ।
বয়সের রেখাগুলো ফুটেছে শরীরের ভাঁজে,
আজ তাই বেকারত্বের জীবনে প্রচণ্ড ক্ষুধা।
এ কেমন নিঝুম রাত্রির সহবাস ?
বসন্তের দুপুর কোথায় অন্তর্বাস তোমার ?
মরু আকাস – বিষণ্ণ মাটি,
এইতো বিষাদ।
তুমি বিক্রি করেছিলে তোমায় সেদিন,
তবে কি আজ এমনি রাতের জন্য;
অহংকারী আগুন আজ তাতেই ধন্য।
আজ নিলাম ঘর শূন্য;
নষ্ট সমাজ – প্রণয়ের দাসী,
প্রণয় দেবী – নারী রূপসী,
ছাইদানীহীন ছাই – পচাঁ ন্যাপকিন,
নগ্ন জীবিকা – অভিসারী মন,
নিদাঘে উদ্বাস্তু মাছিদের গুঞ্জরন,
প্রবন্ধ – প্রহসন;
আজ নিলাম ঘর শূন্য,
শূন্য জোসনার বেহুলা জীবন।




২৬/০২/২০১৩






( ছবিগুলো প্রতীকী হিসেবে নেট থেকে নেয়া )

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:১৭
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×