somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের জাতীয়তা বোধ ! ( একটি সমসাময়িক পোস্ট )

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বাংলাদেশী। তাই বিজয় দিবস, স্বাধীনতা দিবস আর একুশে ফেব্রুয়ারি এই তিনটি দিন আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা এই তিনটি দিবস এলেই উৎসবে মেতে উঠি। :) নির্ভয়ে বাংলা ভাষায় কথা বলতে পারার আনন্দে। :#) বিশ্বে আমরা বাংলাদেশীরা একটি স্বাধীন জাতি হিসেবে পরিচিত। এই সব কথা আমাদের সকলেরই জানা।
যেটা বলার জন্য এই পোস্ট টি লেখা তা হলঃ
এই সব দিবস উপলক্ষে আমাদের পিকনিক জাতীয় কিছু একটা করার রেওয়াজ আছে। এই মুহূর্তে আমার বাসার পাশে এলাকার ছেলেরা ঘর-বাড়ি আর দোকান-পাট থেকে চাঁদা তুলে পিকনিক করছে। তারা তেহারি আর তার সাথে মাল-পানি’রও ব্যাবস্থা করেছে ! :|| সবই ভালো কথা !! কিন্তু তারা এলাকা কাঁপিয়ে এই মুহূর্তে যে গানটি শুনছে তা হল-

Chadhi mujhe yaari teri aisi
Jaise daaru desi
Khatti mithi batein hain nashe si
Jaise daaru desi...
B:-) B:-)

এটি হিন্দি মুভি “ককটেইল” এর একটি গান। /:)

আমি বলছি না যে আমি সাধু। বলছি না যে আমি হিন্দি গান বা ইংরেজি গান শুনি না ! আমার গানের ভাষা নিয়ে কোন চুলকানি নেই। আমি নিজে ইংরেজি, হিন্দি আর বাংলা গান শুনি। সে রবীন্দ্রনাথ থেকে শুরু করে লিওনেল রিচি পর্যন্ত ! আমার মনে হয় সঙ্গীতের কোন জাতীয়তা নেই।

কিন্তু আমার যে বিষয়ে চুলকানি হচ্ছে সেটা হল-
এই ছেলে-পেলেরা যে উপলক্ষে একটা পিকনিক এর আয়োজন করেছে, যে কারণে তারা উৎসব করছে সেটা হল মহান বিজয় দিবস !
আমরা নয় মাস যুদ্ধ করেছি যে দেশের জন্য যে ভাষার জন্য, সেই ভাষার একটি বিশেষ দিনে অন্য ভাষায় গান শোনাটা আমার কাছে যুক্তি সঙ্গত মনে হচ্ছে না।

আমি বলছি না এই ছেলেদের মধ্যে দেশপ্রেম নেই। আমার থেকে হয়তো হাজার গুনে দেশপ্রেম আছে এদের মধ্যে। তবে যেটা নেই সেটা হল সচেতনতা !

আমাদেরকে একটু সচেতন হতে হবে।

আর কিছুই বলার নেই আমার। শুধু বলবো-
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?

উৎসর্গঃ সকল বীর মুক্তিযোদ্ধাদের।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৪
৬৭টি মন্তব্য ৬৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×