somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বরিশালের ঐতিহ্য - গৌরনদী'র দই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বাংলাদেশের বুক চিড়ে দক্ষিনের বঙ্গোপসাগরের সাথে গিয়ে মিশেছে যে নদী তারই নাম গৌরনদী। আর এই নদীর তীরে গড়ে ওঠা জেলা বরিশাল এর একটি থানার নামকরন হয়েছে এই গৌরনদীর নামেই। সবুজ শ্যামল ছায়া ঘেরা অপরূপ মায়ার যে রূপ দেখতে পাওয়া যায় পুরো বরিশাল জেলাকে ঘিরে তা যেন পুরো বাংলাদেশটাকে প্রতিফলন করছে স্বচ্ছ আয়নার মত।
আর আজকের এই ব্লগার একজন আরমান এর জন্মস্থানও প্রিয় গৌরনদীতে। আজ আমি আমার সেই জন্মস্থানের বিখ্যাত দইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়ার তৃপ্তি থেকে নিজেকে আড়াল করতে পারলাম না।

বগুরার দই যেমন সারা বাংলাদেশে এক নামে বিখ্যাত, তেমনি গৌরনদী'র দই সারা বরিশাল বিভাগে এবং এর আসে পাশে বিখ্যাত। গৌরনদী'র লোকজন দইকে দই বলে না, একদম শুদ্ধ বাংলাতে বলে দধি। অন্য সব বানানে আঞ্চলিকতা থাকলেও দধির বেলাতে দধিই বলে থাকে এখানকার লোকজন।

ভোজনবিলাসী মানুষের কাছে গৌরনদীর দই-মিষ্টি ছাড়া ভোজন রসনা যেন একটু অসমাপ্তই মনে হয় ! খাবারের পর যদি একটু দই না খাওয়া হয় তবে যেন একটু অতৃপ্তি থেকেই যায়। দই খাওয়ার অতৃপ্তি !


প্রায় দুইশত বছর পূর্বে ঘোষ বংশের ডাওরী ঘোষ নামের এক ঘোষ প্রথমে গৌরনদীতে তৈরি করেন লোভনীয় দই। ডাওরী ঘোষের মৃত্যুর পর গৌরনদীর ঐতিহ্যবাহী এই পণ্যের ধারাকে ধরে রাখেন বসন্ত ঘোষ ও তার ছেলে মাখন লাল ঘোষ। মাখন লালের মৃত্যুর পর দীর্ঘ ৫০ বছর ধরে সুনামের সঙ্গে সেই ধারাকে ধরে রেখেছেন তার পুত্র শচীন ঘোষ। গৌরনদী বন্দরে নদীর কোল রয়েছে সেই ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। এখন তাদের মোট দোকানের সংখ্যা তিনটি আর একটি কারখানা। আশা করা যায় তারা তাদের এই সুনাম ধরে রাখবে। তবে এর প্রচার সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পরবে একদিন শুধু এতটুকু স্বপ্ন এই একজন আরমানের।

দধির হাড়ি



দুধ জ্বাল দেয়া হচ্ছে



এক কড়াই দুধ জ্বেলে আধা কড়াই করা হয়



শচীন ঘোষের পুরনো দোকান




এতো কষ্ট করে পড়লেন বরিশালের বিখ্যাত গৌরনদীর দধি, খাবেন না তা কি হয়? খেয়ে নিন যতো খুশি।




* ছবিগুলোর স্বত্ব একজন আরমানের।

উৎসর্গঃ
আফিফা মারজানা আপু আর কান্ডারী অথর্ব ভাই'কে যারা আমাকে এই ধরনের পোস্ট লিখাতে উৎসাহ যুগিয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৮
৭৮টি মন্তব্য ৭৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৬

লিখেছেন রাজীব নুর, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:১৪



আমাদের এলাকার এক কসাই একটা উট এনেছে।
উট নিয়ে তার লাফালাফির শেষ নেই। খলিল কসাইয়ের চেয়ে বেশি লাফালাফি করছে ইউটুবাররা। ইউটুবাররা নিজেদের সাংবাদিক ভাবতে শুরু করেছে। প্রচন্ড ছেচড়া... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×