somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনাবাহিনীতে পাঁচ শতাংশ হিন্দু থাকলে বাংলাদেশে কোনো দিন অভ্যুথান হতো না : গাফ্ফার চৌধুরী

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধে যে হিন্দুরা অংশ নিয়েছিল তাদের যদি সেনাবাহিনীতে নেয়া হতো কিংবা সেনাবাহিনীতে যদি পাঁচ শতাংশ হিন্দু থাকত তাহলে বাংলাদেশে কোনো দিন অভ্যুথান হতো না।
ভারতের দৈনিক স্টেটসম্যান পত্রিকায় গাফ্ফার চৌধুরীর উদ্ধৃতি দিয়ে গত ৮ এপ্রিল এ সংবাদ ছাপা হয়। সংবাদে বলা হয়, গত ৭ এপ্রিল সìধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে ঢাকা মহানগর পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত এক সংবর্ধনা সভায় আবদুল গাফ্ফার চৌধুরী এ কথা বলেন। অনুষ্ঠানে বঙ্গবìধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেস সেক্রেটারি আমিনুল হক বাদশা উপস্খিত ছিলেন। সভায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) সি আর দত্ত বীরউত্তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ললিত মোহন নাথ, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, সাংবাদিক স্বপন কুমার সাহা ও পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্খিত ছিলেন।
আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশাসনে ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপকভাবে সম্পৃক্ত করতে বলেছি। এভাবেই বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাকে বুঝতে হবে, ‘এখন রঙ বদল হচ্ছে, কিন্তু দিনবদল হয়নি।’
তিনি বলেন, দেশভাগের কুফল আমরা আজ ভোগ করছি। ধর্মের ভিত্তিতে দেশভাগ কত বড় অন্যায় ছিল, তা আজ আমরা পদে পদে অনুভব করছি। কোথায় ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়, আর তার প্রতিশোধ নিতে গিয়ে ঢাকেশ্বরী মন্দিরে আগুন দেয়া হয়, ভেঙে দেয়া হয়। যদি সাহস থাকে ‘ভারত আক্রমণ কর’। ক্ষুব্ধ কণ্ঠে আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, যে রমনা কালী মন্দির বাঙালির ইতিহাসের অংö সে মন্দির হানাদার পাকিস্তানিরা মুক্তিযুদ্ধের সময় ভেঙে দেয়ার পর এখনো তৈরি হয়নি। এই মন্দির শুধু হিন্দুদের মন্দির নয়, এটা বাঙালির রাজনৈতিক মন্দির। আমি ঢাকায় যখন দৈনিক আজাদ পত্রিকায় কাজ করতাম, তখন অনন্য স্খাপত্যের নিদর্শন এই মন্দির নিয়ে লিখেছি। বাংলাদেশের অভ্যুদয়ের পর বঙ্গবìধুকে বলেছিলাম, তাড়াতাড়ি এই মন্দির পুনর্নিমাণ করুন। মনে হয়, ভারতীয় দালাল আখ্যায়িত হওয়ার ভয়ে তিনি তা করেননি। আমাদের মুক্তিযুদ্ধের বìধু ইন্দিরা গাìধীর নামে যে মঞ্চ সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত হয়েছিল, তাও ভেঙে দেয়া হলো। দু:খ হয়, স্বাধীনতার পর আওয়ামী লীগ শত্রু সম্পত্তি আইনও বাতিল করতে পারল না।
গাফ্ফার চৌধুরী বলেন, যে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, তাও আমরা ধরে রাখতে পারিনি। যদি বাংলাদেশ সত্যিকার গণতান্ত্রিক দেশ হতো তাহলে সি আর দত্ত সেনাপ্রধান হতে পারতেন। ভারতে মুসলমান কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও কোনো হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিষ্টানকে দেখি না। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে অনেক কিছুই করতে পারেনি।
ব্রিটেন প্রবাসী এই সাংবাদিক বলেন, পাকিস্তানি আমলে দেখেছি, কোনো মসজিদের কাছে বাজনা বাজানো যেত না, মসজিদের সামনে দিয়ে বাজনা বাজিয়ে যাওয়া যেত না। আজ সেই পাকিস্তানিদের কী দুর্ভাগ্য, সেখানে মসজিদে আত্মঘাতী হামলায় মুসলমান মরছে। আমাকে বিএনপি’র এক শীর্ষ নেতা বলেছেন, বাংলাদেশে নির্বিঘেí পূজা হচ্ছে। আমি বলেছি, পূজা হচ্ছে ঠিকই, তবে পুলিশ পাহারায়।
৫৭টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×