আমার প্রিয় পোস্ট

aronno.kobita@gmail.com

গত রাতের সীট বিহীন গাড়ি

২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০৮

শেয়ার করুন:                   Facebook

Last night I had a car
black, with out any back seat
and a journey through-out the
front tyre ....

মূলত সব কিছু শেখা হয়ে গেলে ভিখেরির হাতেরা
হয়ে ওঠে জোঁক
কেমন গড়িয়ে ক্ষয়ে গড়িয়ে যায় একেকটা টায়ার
বারবার ...
টাটকা গন্ধ শুকছি বিবিধ আর
রাস্তার চামড়া থেকে মসৃণতা খুঁজে আনতে গিয়ে
ভুলে যাচ্ছি পথ
রেডিও শুনে উন্মনা পেরিয়ে চলেছি সবকটা ব্রীজ ...

এ গাড়িটার পেছন নেই কোন
পেছনে
বাতাস জারিত বীর্য এবং শাড়িরা শেষ রাতে বিছানায় গেলেও
আমার পড়ার টেবিলের লাইটটা ঘুমায়না
কখনও
কতকাল জেগে আছে ঘুম

পেছনের গলি দিয়ে ঢুকে যাবে বলে পেছন দিয়েই
ঢুকে যায় আমার গাড়ি কালো
পেছন বিহীন সীট

গতরাতে আমার গাড়িটা কালো ছিল, আলো বিহীন সীট এবং
একটুকরো পার্কিং স্পেস
পেছনে
অনেক পেছনে

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;

 

  • ৮ টি মন্তব্য
  • ১২৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৭
comment by: ইমরান মামা বলেছেন: ভাল্লাগলো
২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: আপানাকে ধন্যবাদ
পড়বার এবং মন্তব্য জানাবার জন্য

২. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৮
comment by: আমি ও আমরা বলেছেন: অসাধারন লাগল। যতক্ষন পড়লাম একটা মোহে ছিলাম।

বাতাস জারিত বীর্য এবং শাড়িরা শেষ রাতে বিছানায় গেলেও
আমার পড়ার টেবিলের লাইটটা ঘুমায়না
কখনও
কতকাল জেগে আছে ঘুম

মনে থাকবে এই লাইনগুলো
২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: আপনার মতামত অবশ্যই আনন্দ দিল
এবং সেই সাথে লেখার জন্য প্রেরণা
আসলে পাঠকরাই লেখকের বাস্তব প্রাণশক্তি
বারবার উদ্বুদ্ধ করে

নতুন করে

৩. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২২
comment by: আন্দালীব বলেছেন: আগেই পড়া ছিলো আমার। তখন কি শিরোনামে "একখানা" শব্দটি ছিলো? আমার মনে পড়ে না।
২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: লেখক বলেছেন: আমিও ঠিক মনে করতে পারছিনা
যাই হোক না কেন
উড়িয়ে দিলাম

৪. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৩
comment by: কৌশিক বলেছেন: অনেক ভালো
৫. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৫
comment by: অ রণ্য বলেছেন: ধন্যবাদ

 



 


জড়তার কাব্য শুনি
ক্লীব লিংগ বলিয়া কিছু নাই
কানের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসে সুর
মনের কার্নিসে
সেখানে আলো ফ্যালে তিনখানা চোখ
চোখের আলোয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৬৯৫০