somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Dekalog 1989-1990 - Krzysztof Kieslowski

০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিস্তফ কিওলস্কির ’ডেকালগ’ যারা দেখেনি, আমার মনে হয়, তারা ওনার, তথা আধুনিক বিশ্ব-চলচ্চিত্রের বিশাল একটা অংশ থেকে বঞ্চিত হয়েছেন। ১৯৮৯ থেকে ১৯৯০ এর মধ্যে বানানো ১০ খন্ডের এই সিরিজ না দেখলে, তারা ধারণাও করতে পারবেনা, কতটা কমপ্যাক্ট, মেদবর্জিত ও সুষম বুনোটের হতে পারে একেকটি চিত্রনাট্য। আমার মনে হয়েছে, ছবি না বানিয়ে তিনি এই চিত্রনাট্যগুলোকে যদি বই আকারেও প্রকাশ করতেন, তবে তা নিঃসন্দেহে হত বিশ্ব-সাহিত্যে চমৎকার সংযোজন।

ওনার বেশিরভাগ চিত্রনাট্যই ’ক্রিস্তফ পিসোভিচ’-এর সাথে যৌথভাবে লেখা, এবং এ দু’জনের লেখা যৌথ চিত্রনাট্য থেকেই বিশ্ব-সিনেমা পেয়েছে আধুনিক চলচ্চিত্রের অসাধারণ কিছু সেলুলয়েড নির্মাণ। যেমন কালার ট্রিলজি- রেড, ব্লু, হোয়াইট, আ শর্ট ফিল্ম অ্যাবাউট কিলিং, আ শর্ট ফিল্ম অ্যাবাউট লাভ ইত্যাদি। ডেকালগ সিরিজটা বানানো হয় ’কিং জেমস বাইবেল’-এর ’টেন কমান্ডমেন্টস্’-এর আধুনিক প্রতিরূপ তুলে ধরার জন্য, যার পাঁচ ও ছয় নম্বর সিরিজের বর্ধিত রুপ যথাক্রমে ’আ শর্ট ফিল্ম অ্যাবাউট কিলিং’ ও ’আ শর্ট ফিল্ম অ্যাবাউট লাভ’ ছবি দুটি।

ডেকালগ সম্পর্কে চলচ্চিত্র বোদ্ধাদের নানাবিধ মত থাকলেও, ’স্ট্যানলি কুবরিক’-এর নিজস্ব মন্তব্য ছিল এই, ”অনেক বছরে ডেকালগ ছিল আমার দেখা সেরা জিনিস, এবং ইচ্ছে পোষণ করি, যদি আমি তা নিজেই বানাতাম’। আর সিরিজটা দেখার সময় আমার মনে হয়েছে, আমি শুধু ’টেন কমান্ডমেন্টস্’-এর আধুনিক প্রতিরুপ নয়, বরং বিশ্ব সাহিত্যের দশটি আধুনিক উপন্যাসের নিপুণ চিত্রায়ণ দেখছি, যেগুলো খুব দক্ষ ও শক্তিশালীভাবে লেখা। ডেকালগ মূলত পোলিশ টিভির জন্য বানানো মিনি টিভি সিরিজ, যার দশটি খন্ডে, ১৬০৪ থেকে ১৬১১ পর্যন্ত বিট্রিশ চার্চ কর্তৃক লিখিত, বাইবেলের ইংরেজি অনুবাদের নিম্নলিখিত টেন কমান্ডমেন্টস্-এর আধুনিক প্রতিরূপ তুলে ধরা হয়েছে।

1. I am the Lord thy God; thou shalt have no other God but me
2. Thou shalt not take the name of the Lord thy God in vain
3. Remember the Sabbath Day, to keep it holy
4. Honor Thy Father and Thy Mother
5. Thou Shalt Not Kill
6. Thou Shalt Not Commit Adultery
7. Thou Shalt Not Steal
8. Thou Shalt Not Bear False Witness against thy neighbour
9. Thou Shalt Not Covet Thy Neighbor's Wife
10.Thou Shalt Not Covet Thy Neighbor's Goods

কিছু কিছু ছবি আছে যেগুলো না দেখলে সেটা সম্পর্কে কিছু বোঝা যায়না। কিওলস্কির ’ডেকালগ’ সিরিজ তেমন ধরনের ছবি। ওঁনার বানানো ছবিগুলোর যে দুটো জিনিস আমাকে সবসময় বিস্মিত করে, তার একটি হল চরিত্রগুলোর কথোপকথন, যা দেখে মনে হয়, যেন কোথাও একটা শব্দ বা বাক্য বেশি নেই, এমনকি ডেকালগ-২ এর বৃদ্ধ ডাক্তার যখন তার মহিলা সহকর্মীর উপর হঠাৎ রেগে জোরে বিরক্তি প্রকাশ করেন, তখন সেই বিরক্তি প্রকাশটুকুও কত আবশ্যক মনে হয়। অন্যটি ওনার ছবির মিউজিক। যদিও কিওলস্কির ডেকালগসহ আর অনেক ছবির সংগীত নির্দেশক ’জাবিগনিউ প্রিসনার’-কে আমি কখনোই ছোট করে দেখতে চাইনা, বিশেষ করে যারা কালার ট্রিলজির ’ব্লু’ ছবিটি দেখেছেন, তারা ওনার সংগীত পরিচালনার দক্ষতা সম্পর্কে একমত হবেন। তারপরও, একজন নির্দেশক হিসেবে কিওলস্কি সবসময়ই তার ছবিতে চিত্রনাট্যের সাথে সাথে সংগীতকেও আলাদা মাত্রা দিয়েছেন। পরিশেষে কিওলস্কি ও তার ছবি সম্পর্কে আমার ব্যক্তিগত মত এই, ওনার প্রতিটি কাজ আমার কাছে একেকটা নতুন অভিজ্ঞতা, এবং প্রতিবারই নতুন এ অভিজ্ঞতা শেষে মনে হয়েছে, ’একজন পরিচালক কীভাবে পারেন, এতটা নিপুণ ও নিখুঁত হতে?’
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×