somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মদিনের কাটানো সময়.......

০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মদিন জিনিসটা মনে হয় আসলেই মজার। অনেক অনেক মজার স্মৃতি থাকে এই দিনটাকে ঘিরে।ছোটবেলায় অবশ্য এইদিনটা আরও মজার। যত যাই হোক না কেন এই দিনে কোনো শাসন নেই। বাপী মামনির বকা বা মাইর ধারের কাছে নাই।

এখনও এতবড় হবার পরও এই দিনটির জন্য বসে থাকি বন্ধু বান্ধবের উইশ পাবার লোভে।

এবারের জন্মদিনে সবচেয়ে মজার ব্যাপার হয়েছে জীবনে সবচেয়ে বেশী উইশ পেয়েছি এবং উইশ পেয়েছি তাদের কাছ থেকেই যাদেরকে কখনোই চোখে দেখি নাই এবং তাদের সাথে কখনো দেখা হবে কিনা তাও জানি না।

পুরানো বন্ধু দের মাঝে মাত্র তিন জন মনে রেখেছিল এই অধম কে। সেই তিন জনের ১ম জন ১ম প্রহরেই আমাকে সারপ্রাইজ দিয়েছে। আরেকটা অবাক হইছি ঝড়কন্যার এই পোষ্ট টাতে....
আমার "মিলিয়ন ডলার হাসি" ভাইয়ার জন্মদিন!!!

যেখানে ব্লগাররা আমাকে উইশ করেছেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই।

হটাৎ করে মনে পড়ল পুরানো এক স্মৃতি। দেশে থাকলে যেখানেই থাকি না কেন আমার জন্মদিনে বিকালে অবশ্যই বাসায় থাকতে হবে। সৌভাগ্য বা দূর্ভাগ্য জনক ভাবে সেইদিন বিকেলে এক বান্ধবীর বাসায় যাবার কথা ছিল।যে কোনো কারনে ( কারন টা আর মনে নাই এতদিন পরে) তার বাসায় না যেয়ে আমার বাসায় চলে আসি। দুই দিন পরে দেখি বাপজান গোমড়া মুখে একটা প্যাকেট এনে দিয়ে বলছে এটা তোমার জন্য এসেছে।

প্যাকেট টা অর্ধেক ছেড়া দেখে একটু খটকা লাগায় বাপের চেহারার দিকে তাকাই।বলল আমাকে প্যাকেট টা ছেড়া থাকায় আমি খুলে দেখেছি। আমি কিছু না বলে প্যাকেট টা আমার ঘরে যেয়ে খুলে দেখি সুনীলের একটাবই এবং ভিতরে একটা কার্ড। কার্ড খুলতেই আমার বুক ধক করে উঠলো.... লেখা আছে " সন্ধ্যে পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে ছিলাম ।তুমি এলে না । তাই আমার হৃদয় খানা লাল কাগজে মুড়ায়ে তোমাকে পাঠালাম যত্ন করে রেখ।"

লেখাটা পড়া শেষ না হতেই দরজায় দেখি বাপজান দাড়ায় আছে। ( পরের কাহিনী আর কমু না এখন.... :):) )

আরেকজন ছিল যত যাই হোক না কেন এইদিন আমার বাসায় আসবেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় থাকবে। আমি না থাকলেও মামনির সাথে বসে গল্প করবে। সেও কেমন করে জানি হারায় গেল। মনের কোনে ছোট্ট একটা আশা ছিল হয়তো ছোট্ট একটা এস এম এস পাবো!!!! কিন্তু :(:(

যদিও আজকে বেশীরভাগ সময় ঘুমায় কাটাইছি তবুও যতটুকু সময় জেগে ছিলাম ভালো কাটাইছি।

সবাইকে আবারও অনেক অনেক ধইন্যাপাতা আমাকে উইশ করার জন্য। ভালো থেকেন সবাই.....খুব ভালো থেকেন....
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×